মঙ্গলবার ২২ সেপ্টেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
খেলা

নেত্রকোনার দুর্গাপুরে মাদককে ‘লাল কার্ড’ দেখালেন ফুটবলপ্রেমীরা

সোহেল খান দূর্জয়- নেত্রকোনা : ২৯ জুন ২০২৬ ১০:১৬ এ.এম

সোহেল

নেত্রকোনার দুর্গাপুরে মাদককে ‘লাল কার্ড’ দেখালেন ফুটবলপ্রেমীরা। রবিবার সকাল ৯টায় দুর্গাপুরে ফুটবলপ্রেমীরা প্রতীকীভাবে মাদককে ‘লাল কার্ড’ প্রদর্শন করেন।এদিকে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে ফুটবলপ্রেমীদের নিয়ে ব্যতিক্রমী সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছে এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশন। রবিবার সকাল ৯টায় দুর্গাপুর সাংবাদিক সমিতি কার্যালয়ের সামনে আয়োজিত এই কর্মসূচিতে ফুটবলপ্রেমীরা শপথ গ্রহণের পাশাপাশি প্রতীকীভাবে মাদককে ‘লাল কার্ড’ প্রদর্শন করেন।

 

এসময় উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শাহীনুর ইসলাম তালুকদার। তিনি বলেন, ‘ফুটবলে লাল কার্ড যেমন মাঠ থেকে বহিষ্কারের প্রতীক, তেমনি সমাজ থেকেও মাদককে চিরতরে বহিষ্কার করতে হবে। খেলাধুলা শুধু শারীরিক বিকাশই ঘটায় না, এটি তরুণদের মধ্যে শৃঙ্খলা, দায়িত্ববোধ ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলে। মাঠের এই লাল কার্ড যেন সবার মনে মাদকের বিরুদ্ধে স্থায়ী প্রতিরোধ গড়ে তোলে। পুলিশ প্রশাসন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। এমন ব্যতিক্রমী উদ্যোগ নেওয়ায় এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনকে ধন্যবাদ।’

 

এদিকে এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি সৈকত সরকার বলেন, ‘মাদক একটি জাতিকে রুগ্ন ও মেধাশূন্য করে দেয়। শুধু আইন প্রয়োগ নয়, সামাজিক সচেতনতাই পারে এই ব্যাধি দূর করতে। এ লক্ষ্যে আমরা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে সেমিনার ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছি। ফুটবলপ্রেমীদের মাধ্যমে প্রতীকীভাবে মাদককে লাল কার্ড দেখানো হয়েছে। সবাই সম্মিলিতভাবে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুললে একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা সম্ভব। এসময় উক্ত অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়ামোদী, স্বেচ্ছাসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ২৮/০৬/২০২৬ ইং


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

বগুড়ার কাহালুতে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ।

news image

দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৬

news image

বীরগঞ্জে ঐতিহ্যবাহী ‘পাতা খেলা’, দর্শনার্থীদের উপচেপড়া ভিড়

news image

পালংখালী ইউনিয়ন পরিষদে নতুন সম্ভাবনার দোয়ার: শিশু ও যুবদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণে চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরীর যুগান্তকারী উদ্যোগ...

news image

ভোগান্তি পেরিয়ে শেষ টেস্টের ভেন্যুতে বাংলাদেশ দল

news image

রায়গঞ্জে ধানঘরা উচ্চ বিদ্যালয়ের আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট-২০২৬

news image

আবারও সভাপতি সালাউদ্দিন, নেপালকে আল্টিমেটাম

news image

আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব : মেসির স্ত্রীর পোস্ট

news image

চলতি বিশ্বকাপের উন্মাদনার মাঝেই ধনবাড়ীতে ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট’ ​

news image

খেলা ধুলা সংবাদ  ২-০ থেকে ৩-২, অবিশ্বাস্য জয়ে শেষ আটে আর্জেন্টিনা |

news image

নেত্রকোনার গ্রামবাংলা থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা  

news image

নেত্রকোনার দুর্গাপুরে মাদককে ‘লাল কার্ড’ দেখালেন ফুটবলপ্রেমীরা

news image

আর্জেন্টিনা থেকে প্রকাশিত আন্তর্জাতিক ম্যাগাজিনে বাংলাদেশি কবি ও লেখক মফিদুল ইসলাম সরকারের জীবনবৃত্তান্ত প্রকাশ

news image

শিবপুরে আশার আলো যুব সংঘের আয়োজনে জমকালো এক বিশাল ফাইনাল ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত -

news image

যুব সমাজকে মাদক ও জুয়া-ক্যাসিনো থেকে দূরে রাখতে ক্রীড়া সামগ্রী বিতরণ

news image

গোপালগঞ্জে সাংবাদিক সমর্থকদের আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে

news image

রায়গঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ র‍্যালি

news image

রায়গঞ্জ-ধানগড়ায় আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ১৬ই জুন বিকেল ৪:৩০টায়

news image

ধানগড়া উচ্চ বিদ্যালয়ে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো DHS Alumni Cup Season-1 2026, চ্যাম্পিয়ন SSC Batch 2022