বিশেষ প্রতিবেদক,মোঃ জাহেদ আলম (সাগর) উখিয়া, কক্সবাজার। ২৫ আগষ্ট ২০২৬ ০৫:২৬ পি.এম
পালংখালী
একটি মেধাভিত্তিক, স্বাস্থ্যোজ্জ্বল এবং মাদকমুক্ত নতুন প্রজন্ম গড়ার প্রত্যয়ে এক ঐতিহাসিক ও প্রশংসনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন উখিয়া উপজেলার ঐতিহ্যবাহী পালংখালী ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী। পরিষদের সম্মানিত সচিব মহোদয়ের প্রত্যক্ষ তদারকি ও সার্বিক সহযোগিতায় ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্থানীয় শিশু ও যুব ফোরামের মাঝে উন্নতমানের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। আজকের শিশু-কিশোর ও তরুণরাই আগামী দিনের ভবিষ্যতের কর্ণধার। তবে বর্তমান প্রযুক্তির যুগে যখন কোমলমতি শিশু ও যুবসমাজ মোবাইল আসক্তি এবং বিভ্রান্তিকর কর্মকাণ্ডে ধাবিত হচ্ছে, ঠিক তখনই পালংখালী ইউনিয়ন পরিষদের এই উদ্যোগ উপহার দিয়েছে এক নতুন আশা ও প্রেরণা। শারীরিক গঠন ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা কেবল শরীরকেই চাঙ্গা রাখে না, বরং মনকে করে শাণিত ও ইতিবাচক।
ইউনিয়ন পরিষদের এই বিশেষ ক্রীড়া সামগ্রী সহায়তার ফলে এলাকার শিশুরা পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও সুস্থ বিনোদনে উদ্বুদ্ধ হবে। এতে করে স্থানীয় পর্যায়ে অপরাধমূলক প্রবণতা হ্রাস পাবে এবং একটি সুন্দর, সুশৃঙ্খল ও মাদক মুক্ত সমাজ বিনির্মাণ সহজতর হবে বলে মনে করছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরীর এই দূরদর্শী ও গণমুখী নেতৃত্ব পালংখালী ইউনিয়নের সামগ্রিক উন্নয়নে নতুন মাত্র যোগ করেছে। ইউনিয়নের সাধারণ মানুষের কল্যাণ, যুবসমাজের সঠিক পথনির্দেশনা এবং শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টিতে তাঁর এই নিরলস চেষ্টা সর্বমহলে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। ইউনিয়ন পরিষদের এই জনকল্যাণমূলক অগ্রযাত্রায় শিশু ও যুব ফোরামের পথচলা আরও সুদৃঢ় ও মসৃণ হোক। তরুণদের উন্নয়নে চেয়ারম্যান মহোদয়ের এই মহতী কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে,
বগুড়ার কাহালুতে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ।
দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৬
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ‘পাতা খেলা’, দর্শনার্থীদের উপচেপড়া ভিড়
পালংখালী ইউনিয়ন পরিষদে নতুন সম্ভাবনার দোয়ার: শিশু ও যুবদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণে চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরীর যুগান্তকারী উদ্যোগ...
ভোগান্তি পেরিয়ে শেষ টেস্টের ভেন্যুতে বাংলাদেশ দল
রায়গঞ্জে ধানঘরা উচ্চ বিদ্যালয়ের আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট-২০২৬
আবারও সভাপতি সালাউদ্দিন, নেপালকে আল্টিমেটাম
আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব : মেসির স্ত্রীর পোস্ট
চলতি বিশ্বকাপের উন্মাদনার মাঝেই ধনবাড়ীতে ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট’
খেলা ধুলা সংবাদ ২-০ থেকে ৩-২, অবিশ্বাস্য জয়ে শেষ আটে আর্জেন্টিনা |
নেত্রকোনার গ্রামবাংলা থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা
নেত্রকোনার দুর্গাপুরে মাদককে ‘লাল কার্ড’ দেখালেন ফুটবলপ্রেমীরা
আর্জেন্টিনা থেকে প্রকাশিত আন্তর্জাতিক ম্যাগাজিনে বাংলাদেশি কবি ও লেখক মফিদুল ইসলাম সরকারের জীবনবৃত্তান্ত প্রকাশ
শিবপুরে আশার আলো যুব সংঘের আয়োজনে জমকালো এক বিশাল ফাইনাল ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত -
যুব সমাজকে মাদক ও জুয়া-ক্যাসিনো থেকে দূরে রাখতে ক্রীড়া সামগ্রী বিতরণ
গোপালগঞ্জে সাংবাদিক সমর্থকদের আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে
রায়গঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ র্যালি
রায়গঞ্জ-ধানগড়ায় আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ র্যালি ১৬ই জুন বিকেল ৪:৩০টায়
ধানগড়া উচ্চ বিদ্যালয়ে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো DHS Alumni Cup Season-1 2026, চ্যাম্পিয়ন SSC Batch 2022