রবিবার ২২ নভেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
খেলা

আর্জেন্টিনা থেকে প্রকাশিত আন্তর্জাতিক ম্যাগাজিনে বাংলাদেশি কবি ও লেখক মফিদুল ইসলাম সরকারের জীবনবৃত্তান্ত প্রকাশ

নিজস্ব প্রতিনিধি। ২৯ জুন ২০২৬ ০৪:১৩ এ.এম

২৪০০ আর্জেন্টিনা

বাংলাদেশের কবি, গীতিকার, লেখক ও সাহিত্যসংগঠক মোঃ মাফিদুল ইসলাম সরকার, যিনি সাহিত্যাঙ্গনে গোলাম আজম সরকার নামে পরিচিত, তাঁর জীবনবৃত্তান্ত আর্জেন্টিনা থেকে প্রকাশিত আন্তর্জাতিক সাহিত্য সাময়িকী MultiArt 22 (মাল্টিআর্ট ২২)-এ প্রকাশিত হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের ১০১ জন কবি, সাহিত্যিক ও লেখকের সঙ্গে তাঁর জীবনবৃত্তান্ত স্থান পাওয়ায় এটি বাংলাদেশের সাহিত্য অঙ্গনের জন্য একটি গৌরবের অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

MultiArt 22 আন্তর্জাতিক লেখকদের সংগঠন Grupo de Trabajo de Escritores Internacionales Argentina-এর উদ্যোগে প্রকাশিত একটি আন্তর্জাতিক সাহিত্য ম্যাগাজিন। এর মূল প্রতিপাদ্য “Juntos por las Letras”, যার বাংলা অর্থ “সাহিত্যের জন্য একসাথে”। ম্যাগাজিনটি ১৫ জুন ২০২৬ তারিখে নিবন্ধিত হয় এবং এর নিবন্ধন নম্বর ২৬০৬১৫৬১১২৭৩৪।

বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন গোলাম আজম সরকার। তাঁর কবিতা, গান, প্রবন্ধ ও বিভিন্ন সাহিত্যকর্ম দেশ-বিদেশের নানা সাহিত্যমাধ্যমে প্রকাশিত হয়েছে। মানবতা, প্রেম, সামাজিক মূল্যবোধ, দেশপ্রেম ও নৈতিক চেতনা তাঁর লেখার অন্যতম প্রধান বিষয়বস্তু। সাহিত্যচর্চার পাশাপাশি তিনি নতুন লেখকদের উৎসাহিত করা এবং আন্তর্জাতিক সাহিত্যিকদের সঙ্গে সাংস্কৃতিক যোগাযোগ বৃদ্ধিতেও সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

আর্জেন্টিনা থেকে প্রকাশিত এই আন্তর্জাতিক ম্যাগাজিনে তাঁর জীবনবৃত্তান্ত প্রকাশিত হওয়ায় দেশ-বিদেশের সাহিত্যপ্রেমী, শুভানুধ্যায়ী ও সহলেখকরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

এ প্রসঙ্গে গোলাম আজম সরকার বলেন, “আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে বিশ্বের বিভিন্ন দেশের ১০১ জন কবি ও লেখকের সঙ্গে আমার জীবনবৃত্তান্ত প্রকাশিত হয়েছে। এটি আমার ব্যক্তিগত অর্জনের পাশাপাশি বাংলাদেশের সাহিত্য ও বাংলা ভাষার জন্যও একটি সম্মানের বিষয়। আমি ভবিষ্যতেও সাহিত্যচর্চার মাধ্যমে দেশ ও বাংলা ভাষাকে বিশ্বদরবারে আরও মর্যাদার সঙ্গে তুলে ধরতে কাজ করে যেতে চাই, ইনশাআল্লাহ।”

সাহিত্য সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক পরিসরে একজন বাংলাদেশি লেখকের জীবনবৃত্তান্ত প্রকাশ দেশের সাহিত্যকে বিশ্বমঞ্চে আরও পরিচিত করবে এবং নবীন লেখকদের জন্য অনুপ্রেরণার নতুন দিগন্ত উন্মোচন করবে।

আরও খবর

news image

চট্টগ্রামের পটিয়ায় কিশোরীর সঙ্গে অনৈতিক প্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

news image

নতুন কুঁড়ি স্পোর্টসের প্রস্তুতি দেখতে খুলনা বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শনে ক্রীড়া প্রতিমন্ত্রী

news image

দিনাজপুর বীরগঞ্জে কে এফ টি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

news image

বগুড়ার কাহালুতে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ।

news image

দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৬

news image

বীরগঞ্জে ঐতিহ্যবাহী ‘পাতা খেলা’, দর্শনার্থীদের উপচেপড়া ভিড়

news image

পালংখালী ইউনিয়ন পরিষদে নতুন সম্ভাবনার দোয়ার: শিশু ও যুবদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণে চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরীর যুগান্তকারী উদ্যোগ...

news image

ভোগান্তি পেরিয়ে শেষ টেস্টের ভেন্যুতে বাংলাদেশ দল

news image

রায়গঞ্জে ধানঘরা উচ্চ বিদ্যালয়ের আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট-২০২৬

news image

আবারও সভাপতি সালাউদ্দিন, নেপালকে আল্টিমেটাম

news image

আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব : মেসির স্ত্রীর পোস্ট

news image

চলতি বিশ্বকাপের উন্মাদনার মাঝেই ধনবাড়ীতে ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট’ ​

news image

খেলা ধুলা সংবাদ  ২-০ থেকে ৩-২, অবিশ্বাস্য জয়ে শেষ আটে আর্জেন্টিনা |

news image

নেত্রকোনার গ্রামবাংলা থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা  

news image

নেত্রকোনার দুর্গাপুরে মাদককে ‘লাল কার্ড’ দেখালেন ফুটবলপ্রেমীরা

news image

আর্জেন্টিনা থেকে প্রকাশিত আন্তর্জাতিক ম্যাগাজিনে বাংলাদেশি কবি ও লেখক মফিদুল ইসলাম সরকারের জীবনবৃত্তান্ত প্রকাশ

news image

শিবপুরে আশার আলো যুব সংঘের আয়োজনে জমকালো এক বিশাল ফাইনাল ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত -

news image

যুব সমাজকে মাদক ও জুয়া-ক্যাসিনো থেকে দূরে রাখতে ক্রীড়া সামগ্রী বিতরণ

news image

গোপালগঞ্জে সাংবাদিক সমর্থকদের আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে

news image

রায়গঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ র‍্যালি

news image

রায়গঞ্জ-ধানগড়ায় আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ১৬ই জুন বিকেল ৪:৩০টায়

news image

ধানগড়া উচ্চ বিদ্যালয়ে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো DHS Alumni Cup Season-1 2026, চ্যাম্পিয়ন SSC Batch 2022