মঙ্গলবার ২২ সেপ্টেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
খেলা

ধানগড়া উচ্চ বিদ্যালয়ে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো DHS Alumni Cup Season-1 2026, চ্যাম্পিয়ন SSC Batch 2022

ছবি

 

 

 

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিরাজগঞ্জের ধানগড়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে "DHS Alumni Cup Season-1 2026" ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা। 

শুক্রবার (২৯ মে ২০২৬) ধানগড়া উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

 

"একসাথে খেলব, একসাথে মিলব, বন্ধন হোক আরও দৃঢ়"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ টুর্নামেন্টে বিদ্যালয়ের বিভিন্ন এসএসসি ব্যাচের মোট ১২টি দল অংশগ্রহণ করে। 

সকাল থেকে শুরু হওয়া খেলা রাত পর্যন্ত চলে। খেলাগুলোর আগে নামাজের বিরতি রাখা হয় এবং উৎসবমুখর পরিবেশে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয় পুরো আয়োজন।

 

টুর্নামেন্টে অংশ নেয় SSC Batch 2014-17, SSC Batch 2018, SSC Batch 2019, SSC Batch 2020, SSC Batch 2021, SSC Batch 2022, SSC Batch 2023, SSC Batch 2024 (Trending-24), SSC Batch 2025 (Aurum-25), SSC Batch 2027 সহ বিভিন্ন ব্যাচের দল।

 

 

SSC Batch 2024 দল শুরুতেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে বিদায় নিলেও খেলোয়াড়দের পারফরম্যান্স দর্শকদের প্রশংসা কুড়ায়। 

টুর্নামেন্টের অন্যতম আলোচিত ম্যাচ ছিল SSC Batch 2018 ও SSC Batch 2023-এর মধ্যকার লড়াই।

 মাঠে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা, কিন্তু মাঠের বাইরে ছিল বড় ভাই-ছোট ভাইয়ের আন্তরিক সম্পর্ক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ।

দিনব্যাপী প্রতিযোগিতা শেষে ফাইনালে মুখোমুখি হয় SSC Batch 2022 ও SSC Batch 2018। উত্তেজনাপূর্ণ ফাইনাল শেষে SSC Batch 2022 চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

 

টুর্নামেন্টের সার্বিক আয়োজন ও পরিচালনায় দায়িত্ব পালন করেন রাফিউল ইসলাম হিমেল, ফাহাদ, সজিব, সিনহা, নাইম, জিসান, হৃদয়, রাইসুল, আরাফাতসহ ধানগড়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা।

 তাদের আন্তরিক প্রচেষ্টায় প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হয়।

 

অংশগ্রহণকারী ও দর্শকরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে এবং ধানগড়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও বন্ধনের সম্পর্ক আরও দৃঢ় হবে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

বগুড়ার কাহালুতে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ।

news image

দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৬

news image

বীরগঞ্জে ঐতিহ্যবাহী ‘পাতা খেলা’, দর্শনার্থীদের উপচেপড়া ভিড়

news image

পালংখালী ইউনিয়ন পরিষদে নতুন সম্ভাবনার দোয়ার: শিশু ও যুবদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণে চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরীর যুগান্তকারী উদ্যোগ...

news image

ভোগান্তি পেরিয়ে শেষ টেস্টের ভেন্যুতে বাংলাদেশ দল

news image

রায়গঞ্জে ধানঘরা উচ্চ বিদ্যালয়ের আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট-২০২৬

news image

আবারও সভাপতি সালাউদ্দিন, নেপালকে আল্টিমেটাম

news image

আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব : মেসির স্ত্রীর পোস্ট

news image

চলতি বিশ্বকাপের উন্মাদনার মাঝেই ধনবাড়ীতে ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট’ ​

news image

খেলা ধুলা সংবাদ  ২-০ থেকে ৩-২, অবিশ্বাস্য জয়ে শেষ আটে আর্জেন্টিনা |

news image

নেত্রকোনার গ্রামবাংলা থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা  

news image

নেত্রকোনার দুর্গাপুরে মাদককে ‘লাল কার্ড’ দেখালেন ফুটবলপ্রেমীরা

news image

আর্জেন্টিনা থেকে প্রকাশিত আন্তর্জাতিক ম্যাগাজিনে বাংলাদেশি কবি ও লেখক মফিদুল ইসলাম সরকারের জীবনবৃত্তান্ত প্রকাশ

news image

শিবপুরে আশার আলো যুব সংঘের আয়োজনে জমকালো এক বিশাল ফাইনাল ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত -

news image

যুব সমাজকে মাদক ও জুয়া-ক্যাসিনো থেকে দূরে রাখতে ক্রীড়া সামগ্রী বিতরণ

news image

গোপালগঞ্জে সাংবাদিক সমর্থকদের আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে

news image

রায়গঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ র‍্যালি

news image

রায়গঞ্জ-ধানগড়ায় আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ১৬ই জুন বিকেল ৪:৩০টায়

news image

ধানগড়া উচ্চ বিদ্যালয়ে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো DHS Alumni Cup Season-1 2026, চ্যাম্পিয়ন SSC Batch 2022