এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।। ১২ নভেম্বার ২০২৬ ১০:২৩ এ.এম
ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।। কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইন, চুরি, বিশেষ ক্ষমতা আইন এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের পৃথক মামলায় চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ। থানা পুলিশ সূত্রে জানা যায়, থানার উপপরিদর্শক (এসআই) সুজন কুমার আচার্যের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলার তদন্তে প্রাপ্ত পলাতক আসামি মো. সালাউদ্দিনকে (২৯) গ্রেপ্তার করে। তিনি উপজেলার ৬ নম্বর ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের কল্পবাস গ্রামের বাসিন্দা। গত ৭ নভেম্বর তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছিল। অন্যদিকে, উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গোপালনগর এলাকায় অভিযান চালিয়ে চুরি মামলার তদন্তে প্রাপ্ত পলাতক আসামি মো. ফারুক ভূঁইয়াকে (৩৬) গ্রেপ্তার করে। তিনি উপজেলার ৫ নম্বর দুলালপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের মৃত লীল মিয়া ভূঁইয়ার ছেলে। এ ছাড়া উপপরিদর্শক (এসআই) সুজন কুমার আচার্য পৃথক অভিযান চালিয়ে শশীদল উত্তরপাড়া এলাকা থেকে বিশেষ ক্ষমতা আইনের মামলার তদন্তে প্রাপ্ত পলাতক আসামি মো. রিহানকে (২২) গ্রেপ্তার করেন। তিনি শশীদল ইউনিয়নের উত্তরপাড়া এলাকার মো. মনছুরের ছেলে। একই কর্মকর্তা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে দায়ের করা মামলার এজাহারনামীয় পলাতক আসামি সোহেল মিয়াকে (৩২) গ্রেপ্তার করেন। তিনি ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার বল্লভপুর গ্রামের মোকতার হোসেনের ছেলে। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, পৃথক অভিযানে গ্রেপ্তার চার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমন ও উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইন, চুরি, বিশেষ ক্ষমতা আইন এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের পৃথক মামলায় চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা যায়, থানার উপপরিদর্শক (এসআই) সুজন কুমার আচার্যের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলার তদন্তে প্রাপ্ত পলাতক আসামি মো. সালাউদ্দিনকে (২৯) গ্রেপ্তার করে। তিনি উপজেলার ৬ নম্বর ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের কল্পবাস গ্রামের বাসিন্দা। গত ৭ নভেম্বর তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছিল।
অন্যদিকে, উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গোপালনগর এলাকায় অভিযান চালিয়ে চুরি মামলার তদন্তে প্রাপ্ত পলাতক আসামি মো. ফারুক ভূঁইয়াকে (৩৬) গ্রেপ্তার করে। তিনি উপজেলার ৫ নম্বর দুলালপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের মৃত লীল মিয়া ভূঁইয়ার ছেলে।
এ ছাড়া উপপরিদর্শক (এসআই) সুজন কুমার আচার্য পৃথক অভিযান চালিয়ে শশীদল উত্তরপাড়া এলাকা থেকে বিশেষ ক্ষমতা আইনের মামলার তদন্তে প্রাপ্ত পলাতক আসামি মো. রিহানকে (২২) গ্রেপ্তার করেন। তিনি শশীদল ইউনিয়নের উত্তরপাড়া এলাকার মো. মনছুরের ছেলে।
একই কর্মকর্তা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে দায়ের করা মামলার এজাহারনামীয় পলাতক আসামি সোহেল মিয়াকে (৩২) গ্রেপ্তার করেন। তিনি ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার বল্লভপুর গ্রামের মোকতার হোসেনের ছেলে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, পৃথক অভিযানে গ্রেপ্তার চার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমন ও উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
কক্সবাজারে ছোট ভাই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২১১
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নবীনগরের আলমগীর নিহত, আহত ১
দিনাজপুরে টিআরসি নিয়োগের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন
হামলার আশঙ্কায় টুঙ্গিপাড়া থানা ছাড়লেন পুলিশ সদস্য
কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ৫৪৪
লামায় শ্রমিককে প্রাণনাশের হুমকির অভিযোগ বিভাগীয় বন কর্মকর্তার বিরুদ্ধে থানায় জিডি।
টেকনাফে পলাতক আসামি গ্রেপ্তার, রোহিঙ্গা যুবকের কারাদণ্ড
নেত্রকোনায় অতিথপুর রেল স্টেশনে পেট্রোল ঢেলে দুর্বৃত্তদের আগুন, ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
দেবীদ্বারে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি।। ১৫ ভরি স্বর্ণসহ ৩৫ লাখ টাকার মালামাল লুট
নেত্রকোনায় নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে অবস্থান ও কলম বিরতি
নবীনগরে শত্রুতার বলি কৃষকের লাউগাছ
কাহারোলে ছাগল চুরির চেষ্টা, ধাওয়া খেয়ে বোচাগঞ্জের জংলিপীর বাজারে আটক ৪ এবং উত্তেজিত জনতার আগুনে পুড়ল প্রাইভেটকার।
টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ২০ কোটি টাকার ইয়াবা জব্দ
চট্টগ্রামে অর্থঋণ আদালতের আদেশ অবমাননার অভিযোগ সোনালী ব্যাংকের ডিজিএম মোঃ আবু বক্কর সিদ্দিক এর বিরুদ্ধে ধারাবাহিক অনুসন্ধানের দ্বিতীয় পর্ব প্রকাশ।
খুলনায় রেললাইনের পাশে গাছের সঙ্গে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার
লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা)
নেত্রকোনায় নাতিকে মারধরের প্রতিবাদ করায় দাদির উপর হামলা, শিশু জখম
দিনাজপুর খানসামায় শ্মশান ঘাটে রাধা-কৃষ্ণের মূর্তি উদ্ধার।
বাঘায় ভেজাল গুড় উৎপাদনের দায়ে ১লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করলেন এসিল্যান্ড নুসরাত জাহান
মাদারীপুর থেকে গ্রেপ্তার খুলনার নুরাজিম বাহিনীর শীর্ষ সদস্য রকি
চট্টগ্রাম অর্থঋণ আদালতের আদেশ অবমাননা সোনালী ব্যাংকের ডিজিএমের বিরুদ্ধে ধারাবাহিক অনুসন্ধানের প্রথম পর্ব প্রকাশ।
লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা)
দেবিদ্বারে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটা, ড্রাম ট্রাক ও ভেকুর ব্যাটারি জব্দ
কক্সবাজারে ইকরাম হত্যা মামলার আসামি গ্রেপ্তার
টেকনাফে সিএনজি থেকে ৭২ লিটার চোলাই মদ উদ্ধার, আটক ১
ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার
যশোরের শার্শায় ৫৯৬ বোতল উইনকেরিক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলায় মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ সাগরের মৃত্যুদণ্ড