সোহেল খান দূর্জয়- নেত্রকোনা : ১৫ নভেম্বার ২০২৬ ০৫:১৩ পি.এম
সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : নেত্রকোনার মোহনগঞ্জে দাদির ওপর হামলার সময় তাঁকে বাঁচাতে এগিয়ে আসায় ওমর ফারুক নামে সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে রামদা দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এতে ওমর ফারুকের মাথায় ছয়টি সেলাই লেগেছে। এ ঘটনায় ওমর ফারুকের দাদি কোকিলা খাতুন বাদী হয়ে প্রতিবেশী তাইজ উদ্দিন ওরফে তাজু (৫০) ও তাঁর ছেলে এমরানের (৩২) বিরুদ্ধে মোহনগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাফিজুল ইসলাম হারুন এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে গত মঙ্গলবার সকালে উপজেলার মানারকান্দি গ্রামের এ ঘটনা ঘটে। আহত ওমর ফারুক উপজেলার মানারকান্দি গ্রামের রুবেল মিয়ার ছেলে। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেনের কেজি ওয়ানের শিক্ষার্থী। আর অভিযুক্তরা একই গ্রামের প্রতিবেশী তাইজ উদ্দিন ওরফে তাজু ও তাঁর ছেলে এমরান। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওমর ফারুক স্কুলে যাতায়াতের পথে তাইজ উদ্দিনের বাড়ির সামনে তাদের ছোট শিশুরা প্রায়ই তাকে মারধর করত। বিষয়টি ওমর ফারুক তার দাদিকে জানালে তিনি অভিযুক্তদের কাছে এর প্রতিবাদ করেন। গত মঙ্গলবার সকালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে আবারও মারধর করা হয় ওমর ফারুককে। পরে কোকিলা খাতুন তার নাতী ওমর ফারুককে সঙ্গে নিয়ে অভিযুক্তদের বাড়িতে গিয়ে বিষয়টি নিয়ে বিচার চান।
অভিযোগে বলা হয়, বিচার শেষে নাতিকে নিয়ে বাড়ি ফেরার পথে তাইজ উদ্দিন ও তার ছেলে এমরানসহ আরও কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের পথরোধ করেন। এ সময় তাঁরা কোকিলা খাতুনকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। প্রতিবাদ করলে অভিযুক্তরা তাঁর চুলের মুঠি ধরে কিল-ঘুষি ও লাথি মারেন। একপর্যায়ে তাঁর পরনের কাপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করা হয়। এ সময় দাদিকে রক্ষা করতে এগিয়ে গেলে এমরান রামদা দিয়ে ওমর ফারুকের মাথায় কোপ দেন। এতে তার কপালের ডান পাশে গুরুতর জখম হয়। তাঁদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করেন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কোকিলা খাতুনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আর ওমর ফারুককে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। ওমর ফারুকের মাথায় ছয়টি সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে তাকে মমেকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় পরদিন কোকিলা খাতুন বাদী হয়ে তাইজ উদ্দিন ও তাঁর ছেলে এমরানের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। এতে অজ্ঞাত আরও চারজনকে আসামি করা হয়েছে। এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত তাইজ উদ্দিন ও তাঁর ছেলে এমরান আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। তাঁদের ব্যবহৃত মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও বন্ধ পাওয়া গেছে। এ বিষয়ে ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, অভিযোগ পাওয়ার পর ওইদিনই মামলা রেক করা হয়েছে। ঘটনার পর অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। দ্রুতই তাদের গ্রেপ্তার করা হবে।
১৪/১১/২৬ ইং
কক্সবাজারে ছোট ভাই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২১১
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নবীনগরের আলমগীর নিহত, আহত ১
দিনাজপুরে টিআরসি নিয়োগের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন
হামলার আশঙ্কায় টুঙ্গিপাড়া থানা ছাড়লেন পুলিশ সদস্য
কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ৫৪৪
লামায় শ্রমিককে প্রাণনাশের হুমকির অভিযোগ বিভাগীয় বন কর্মকর্তার বিরুদ্ধে থানায় জিডি।
টেকনাফে পলাতক আসামি গ্রেপ্তার, রোহিঙ্গা যুবকের কারাদণ্ড
নেত্রকোনায় অতিথপুর রেল স্টেশনে পেট্রোল ঢেলে দুর্বৃত্তদের আগুন, ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
দেবীদ্বারে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি।। ১৫ ভরি স্বর্ণসহ ৩৫ লাখ টাকার মালামাল লুট
নেত্রকোনায় নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে অবস্থান ও কলম বিরতি
নবীনগরে শত্রুতার বলি কৃষকের লাউগাছ
কাহারোলে ছাগল চুরির চেষ্টা, ধাওয়া খেয়ে বোচাগঞ্জের জংলিপীর বাজারে আটক ৪ এবং উত্তেজিত জনতার আগুনে পুড়ল প্রাইভেটকার।
টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ২০ কোটি টাকার ইয়াবা জব্দ
চট্টগ্রামে অর্থঋণ আদালতের আদেশ অবমাননার অভিযোগ সোনালী ব্যাংকের ডিজিএম মোঃ আবু বক্কর সিদ্দিক এর বিরুদ্ধে ধারাবাহিক অনুসন্ধানের দ্বিতীয় পর্ব প্রকাশ।
খুলনায় রেললাইনের পাশে গাছের সঙ্গে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার
লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা)
নেত্রকোনায় নাতিকে মারধরের প্রতিবাদ করায় দাদির উপর হামলা, শিশু জখম
দিনাজপুর খানসামায় শ্মশান ঘাটে রাধা-কৃষ্ণের মূর্তি উদ্ধার।
বাঘায় ভেজাল গুড় উৎপাদনের দায়ে ১লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করলেন এসিল্যান্ড নুসরাত জাহান
মাদারীপুর থেকে গ্রেপ্তার খুলনার নুরাজিম বাহিনীর শীর্ষ সদস্য রকি
চট্টগ্রাম অর্থঋণ আদালতের আদেশ অবমাননা সোনালী ব্যাংকের ডিজিএমের বিরুদ্ধে ধারাবাহিক অনুসন্ধানের প্রথম পর্ব প্রকাশ।
লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা)
দেবিদ্বারে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটা, ড্রাম ট্রাক ও ভেকুর ব্যাটারি জব্দ
কক্সবাজারে ইকরাম হত্যা মামলার আসামি গ্রেপ্তার
টেকনাফে সিএনজি থেকে ৭২ লিটার চোলাই মদ উদ্ধার, আটক ১
ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার
যশোরের শার্শায় ৫৯৬ বোতল উইনকেরিক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলায় মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ সাগরের মৃত্যুদণ্ড