মোঃ আবু বক্কর সিদ্দিক স্টাফ রিপোর্টার। ১৯ নভেম্বার ২০২৬ ০৫:১৭ পি.এম
বান্দরবানের আলীকদমে বাস-মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কনস্টেবল (নিহত)
বান্দরবানের আলীকদম উপজেলায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাজু চক্রবর্তী (৪১) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।
বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৩টা ২০ মিনিটের দিকে উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নের ১নং ওয়ার্ডের শিবাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাজু চক্রবর্তী আলীকদম থানায় কনস্টেবল (নং-৫৩১) হিসেবে কর্মরত ছিলেন। তার বিপি নম্বর ৮৪০৪০৬৪৬২৩। তিনি কক্সবাজার জেলার বাসিন্দা এবং দীর্ঘ ২২ বছর ধরে পুলিশ বাহিনীতে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে থানার সরকারি কাজে মোটরসাইকেলযোগে আলীকদম থেকে লামার দিকে যাচ্ছিলেন কনস্টেবল সাজু চক্রবর্তী। পথে শিবাতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক অর্থাৎ চকরিয়া থেকে আলীকদমগামী একটি লোকাল বাসের সঙ্গে তার মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে আলীকদম থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার ও শনাক্ত করে। এ সময় দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও ঘাতক বাসটিকে জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, পাহাড়ি ও আঁকাবাঁকা সড়কে দ্রুতগতিতে গাড়ি চালানো এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল থাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
নিহত সাজু চক্রবর্তী কক্সবাজার জেলার চৌফলদণ্ডী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আলীকদমে সড়ক দুর্ঘটনায় একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত শেষে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বর্তমানে নিহত পুলিশ সদস্যের মরদেহ আলীকদম সদর হাসপাতালে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছে থানা পুলিশ।
বান্দরবানের আলীকদমে বাস-মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কনস্টেবল (নিহত)
কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন
বিশিষ্ট ব্যবসায়ী মো: মিজানুর রহমান বাদলের ইন্তেকাল, নলুয়ায় শোকের ছায়া
খুলনায় ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে তাঁতী দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা
বান্দরবানের লামায় বজ্রপাতে, মাদ্রাসাছাত্র ও স্কুলের দপ্তরির (মৃত্যু)
সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভাগে ৩য় স্থান অর্জন করেছে মঠবাড়িয়ার আবু সাঈদ
মতলব উত্তরে কার্তিক মাস উপলক্ষে ধর্মীয় গ্রন্থ পাঠ ও প্রসাদ বিতরণ
দিনাজপুর বীরগঞ্জে নতুনপাড়া পূজা উদযাপন কমিটির উদ্যোগে চার কৃতী ব্যক্তিকে সম্মাননা
মতলব দক্ষিণে লামচরী ও বালুচরে প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
দাউদকান্দির আউটিয়াখোলা তারনবাড়ি মন্দিরে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব
পুকুরে ডুবে জমজ দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু
দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস
কুমিল্লায় দুর্গাপূজায় জেলা পুলিশের সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা
কুড়িগ্রামে শারদীয় দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সুফিয়ার আলম সুমনের শুভেচ্ছা বিনিময়
মতলব দক্ষিণে লামচরী ও বালুচরে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসবের নবমী পূজা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ড কার্যকরের ছয় দিনেও অজানা কারণ, শোকে প্রাণ গেল ফুফুর
দুর্গাপূজার মণ্ডপে শিল্প-ঐতিহ্যের ছোঁয়া, নজর কাড়ছে ব্যতিক্রমী সাজসজ্জা
সম্প্রীতি ও নিরাপত্তার বার্তা নিয়ে গোপালগঞ্জে পূজা মণ্ডপে এসপি মো. হাবীবুল্লাহ
বীরগঞ্জের সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজাপুর-কাঠালিয়াবাসীকে নিউ ইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি সেলিম রেজার শুভেচ্ছা
নবীনগরে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ প্রস্তুতি, ১৩২ মণ্ডপে পূজা
কুড়িগ্রামে মন্দিরে চুরি, রাধাকৃষ্ণের মূর্তিসহ পূজার সামগ্রী লুট: আটক ৪
গোপালগঞ্জ সাংবাদিক সাইফুল ইসলামের মাতা আর নেই!
দিনাজপুর কাহারোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সভা: মধুমতি লেকে প্রতিমা বিসর্জনের অনুমতি
বড়ইয়ায় মরহুম হোসেনশাহ চিশচী (রঃ) একমাত্র পুত্র আমিনুল ইসলাম চিশতির ৩২তম জন্মবার্ষিকী পালিত।
মোহনগঞ্জে জুমার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে ওসির মতবিনিময়
দিনাজপুর বীরগঞ্জের দক্ষিণ রঘুনাথপুর দুর্গাপূজা পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম
কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান
মহা ধুমধামে হবে সারদীয় দূর্গাপুজা ২৭৫ টি দূর্গামন্ডব পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে সার্বিক যোগাযোগ রাখছেন আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি ।