রবিবার ২২ নভেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
ধর্ম

গোপালগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সভা: মধুমতি লেকে প্রতিমা বিসর্জনের অনুমতি

লুৎফর সিকদার, গোপালগঞ্জ: ০৬ অক্টোবার ২০২৬ ০১:৪৭ এ.এম

লুৎফর গোপালগঞ্জে

 

 

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ অত্যন্ত আনন্দঘন, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে গোপালগঞ্জে বিশেষ সমন্বয় ও আইনশৃঙ্খলা বিষয়ক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ অক্টোবর) বেলা ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘স্বচ্ছতা’য় এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (উপসচিব) মোঃ আরিফ-উজ-জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজ্ শাহীনা নাসরিন।

সভায় সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক দাবির পরিপ্রেক্ষিতে গোপালগঞ্জ শহরের মধুমতি লেকে এ বছর প্রতিমা বিসর্জনের অনুমতি দেন প্রধান অতিথি সংসদ সদস্য ডাঃ কে এম বাবর।

মণ্ডপগুলোর নিরাপত্তা বিধান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ে জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, বিপিএম-সেবা জানান, প্রতিটি পূজা মণ্ডপকে নির্দিষ্ট ক্যাটাগরিতে বিভক্ত করে নিরাপত্তা বলয় তৈরি করা হবে। পর্যাপ্ত সংখ্যক পোশাকধারী পুলিশ, আনসার ও ভিডিপি সদস্য মোতায়েনের পাশাপাশি গোয়েন্দা নজরদারিতে সাদা পোশাকে বিশেষ দল নিয়োজিত থাকবে।

তিনি আরও নির্দেশ দেন, প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও পর্যাপ্ত আলোকসজ্জা নিশ্চিত করতে হবে এবং প্রতিমা বিসর্জনের সময়সূচি ও রুট কঠোরভাবে অনুসরণ করতে হবে।

সোশ্যাল মিডিয়ায় কোনো প্রকার গুজব বা উসকানিমূলক পোস্ট ছড়িয়ে যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না হয়, সে লক্ষ্যে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল ২৪ ঘণ্টা সক্রিয় থাকবে। যেকোনো জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা গোপালগঞ্জ পুলিশ কন্ট্রোল রুমে (০১৩২০১০০২৯৮) যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকউজ্জামান, জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) উপপরিচালক আবু হেনা, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আবু ওবায়দা মুহাম্মদ মাস-উদ-দুল হক, ওজোপাডিকো'র নির্বাহী প্রকৌশলী মোঃ মাঈন উদ্দিন, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম (কারিগরি) কামাল হোসেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম ফয়জুল বারী, জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শিপলু আহমেদ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক লাখসানা লাকী এবং গোপালগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল ইসলাম।

এছাড়াও গোপালগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী মনিন্দ্র নাথ বাড়ৈ, কাশিয়ানী উপজেলা পূজা উদযাপন পরিষদ নেতা ও সাবেক চেয়ারম্যান সুব্রত ঠাকুর, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাজ্জাদ হোসেন হীরা, বিভিন্ন মানবাধিকার ও গণমাধ্যমকর্মীসহ জেলা ও উপজেলা পর্যায়ের পূজা উদযাপন পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

বান্দরবানের আলীকদমে বাস-মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কনস্টেবল (নিহত)

news image

কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন

news image

বিশিষ্ট ব্যবসায়ী মো: মিজানুর রহমান বাদলের ইন্তেকাল, নলুয়ায় শোকের ছায়া

news image

খুলনায় ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে তাঁতী দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা

news image

বান্দরবানের লামায় বজ্রপাতে, মাদ্রাসাছাত্র ও স্কুলের দপ্তরির (মৃত্যু)

news image

সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভাগে ৩য় স্থান অর্জন করেছে মঠবাড়িয়ার আবু সাঈদ 

news image

মতলব উত্তরে কার্তিক মাস উপলক্ষে ধর্মীয় গ্রন্থ পাঠ ও প্রসাদ বিতরণ

news image

দিনাজপুর বীরগঞ্জে নতুনপাড়া পূজা উদযাপন কমিটির উদ্যোগে চার কৃতী ব্যক্তিকে সম্মাননা

news image

মতলব দক্ষিণে লামচরী ও বালুচরে প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

news image

দাউদকান্দির আউটিয়াখোলা তারনবাড়ি মন্দিরে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব

news image

পুকুরে ডুবে জমজ দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

news image

দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস

news image

কুমিল্লায় দুর্গাপূজায় জেলা পুলিশের সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা

news image

কুড়িগ্রামে শারদীয় দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সুফিয়ার আলম সুমনের শুভেচ্ছা বিনিময়

news image

মতলব দক্ষিণে লামচরী ও বালুচরে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসবের নবমী পূজা

news image

সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ড কার্যকরের ছয় দিনেও অজানা কারণ, শোকে প্রাণ গেল ফুফুর

news image

দুর্গাপূজার মণ্ডপে শিল্প-ঐতিহ্যের ছোঁয়া, নজর কাড়ছে ব্যতিক্রমী সাজসজ্জা

news image

সম্প্রীতি ও নিরাপত্তার বার্তা নিয়ে গোপালগঞ্জে পূজা মণ্ডপে এসপি মো. হাবীবুল্লাহ

news image

বীরগঞ্জের সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ

news image

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজাপুর-কাঠালিয়াবাসীকে নিউ ইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি সেলিম রেজার শুভেচ্ছা

news image

নবীনগরে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ প্রস্তুতি, ১৩২ মণ্ডপে পূজা

news image

কুড়িগ্রামে মন্দিরে চুরি, রাধাকৃষ্ণের মূর্তিসহ পূজার সামগ্রী লুট: আটক ৪

news image

গোপালগঞ্জ সাংবাদিক সাইফুল ইসলামের মাতা আর নেই!

news image

দিনাজপুর কাহারোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

news image

গোপালগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সভা: মধুমতি লেকে প্রতিমা বিসর্জনের অনুমতি

news image

বড়ইয়ায় মরহুম হোসেনশাহ চিশচী (রঃ) একমাত্র পুত্র আমিনুল ইসলাম চিশতির ৩২তম জন্মবার্ষিকী পালিত।

news image

মোহনগঞ্জে জুমার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে ওসির মতবিনিময়

news image

দিনাজপুর বীরগঞ্জের দক্ষিণ রঘুনাথপুর দুর্গাপূজা পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম

news image

কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান

news image

মহা ধুমধামে হবে সারদীয় দূর্গাপুজা ২৭৫ টি দূর্গামন্ডব পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে সার্বিক যোগাযোগ রাখছেন আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি ।