লুৎফর সিকদার* গোপালগঞ্জ... ০৫ নভেম্বার ২০২৬ ০২:২৩ পি.এম
গোপালগঞ্জ
বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা ও সুধীজনের মিলনমেলা...
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। বুধবার (৪ অক্টোবর ২০২৬) এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিক, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক জয়ন্ত শিরালী, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী, উপজেলা কৃষি কর্মকর্তা সুশান্ত হাওলাদার, সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী, পাটগাতী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুভাষ বিশ্বাস, কুশলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইশতিয়াক হোসেন, সাব-রেজিস্ট্রি অফিসার শহিদুল ইসলাম, ফুড অফিসার ভক্তি পদ কর্মকার এবং খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাহার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের সভাপতি মো. আফজাল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেস ক্লাবের নির্বাহী সদস্য এস এম বিপুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী সমেশ বৈরাগী ও দিলীপ মণ্ডল, সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ খান, কোষাধ্যক্ষ বিএম শামীম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তপু শেখসহ টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের অন্যান্য সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকতার গুরুত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান এবং সমাজের অনিয়ম-দুর্নীতি তুলে ধরতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, একটি গণতান্ত্রিক ও সচেতন সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের পেশাগত সততা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, টুঙ্গিপাড়া প্রেস ক্লাব প্রতিষ্ঠার পর থেকে স্থানীয় পর্যায়ে সাংবাদিকতার বিকাশ, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরা এবং এলাকার মানুষের সুখ-দুঃখ ও সমস্যা-সম্ভাবনার কথা গণমাধ্যমে প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রেখে প্রেস ক্লাবটি এলাকার উন্নয়ন, জনসচেতনতা সৃষ্টি ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও পেশাগত ঐক্য আরও সুদৃঢ় করার পাশাপাশি প্রশাসন, জনপ্রতিনিধি ও সাংবাদিক সমাজের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ক উন্নয়নের একটি মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের ইতিবাচক আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
চার বছরের পথচলা পেরিয়ে টুঙ্গিপাড়া প্রেস ক্লাব আগামী দিনে আরও শক্তিশালী, দায়িত্বশীল ও জনকল্যাণমুখী সাংবাদিকতার প্রত্যয় নিয়ে এগিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানটি স্মরণীয় হয়ে থাকে। আমরা চাই সকল সাংবাদিক এক হয়ে মানুষের কল্যানে কাজ করি। সাংবাদিক সমাজের আয়না!
আসুন আমরা সকলে মিলে সুন্দর একটা বাংলাদেশ গড়ি! যেখানে থাকবে সততা, ভালবাসা!
শীতের আগমনেও নেত্রকোনার হাওরাঞ্চলে এখন দেখা মিলছে না অতিথি পাখির
গোপালগঞ্জ টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ডহুরী-কাকবাধালে রশি টানা খেলায় উৎসাহ দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম, খেলোয়াড়দের দিলেন টি-শার্ট
গোপালগঞ্জে সাংবাদিক লুৎফর সিকদারের মেয়ের ১২ তম শুভ জন্মদিন!
এডিএম স্টার অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক ও কলামিস্ট এইচ এম হাকিম
এডিএম স্টার অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক ও কলামিস্ট এইচ এম হাকিম
বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
স্কোপাস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মাইন্ডরিডার ফাউন্ডেশনের উদ্যোগে ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ‘মনের যত্ন সবার আগে’ কর্মশালা অনুষ্ঠিত
কুমিল্লা লালমাই লেকল্যান্ডে সুপ্রভাত মঞ্চের সদস্যদের প্রাণবন্ত সাংস্কৃতিক আড্ডা
সন্ত্রাসী হামলার শিকার রাড্ডা পরিদর্শনে ক্রীড়া প্রতিমন্ত্রী ধ্বংসযজ্ঞ দেখে আমি মর্মাহত, সংস্কার করে দ্রুত সেবা চালু করা হবে
আন্তর্জাতিক এমিতে মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’
নেত্রকোনায় ব্রিটিশ রাষ্ট্রনায়ক নলিনীরঞ্জনের বাড়ির স্মৃতি নীরবে ক্ষয়ে যাচ্ছে
নেত্রকোনায় ৫০ কোটি টাকার শৈলজারঞ্জন মজুমদারের সাংস্কৃতিক কেন্দ্র এখন তালাবদ্ধ
ইলিশের রাজধানী খ্যাত চাঁদপুরের মোহনায় একদিন: সুপ্রভাত
আদালত প্রাঙ্গনে তিশা : স্বামীর ক্ষমতা দেখিয়ে আমার সঙ্গে এটা করেছে
প্রতিভাবান শিল্পীদের প্ল্যাটফর্ম দিতে চান গীতিকার ও সুরকার সালমান আহমেদ মাসুম
সামাজিক সাংস্কৃতিক অঙ্গনে দীর্ঘদিনের পদচারণা রেদওয়ান
নতুন মিউজিক ভিডিও ‘ক্যামেরা ওয়ালা’ প্রকাশ আধুনিক নির্মাণ, হৃদয়ছোঁয়া গল্প ও দৃষ্টিনন্দন চিত্রায়ণে দর্শকদের মন জয় করতে আসছে NH Cinematic BD-এর নতুন আয়োজন
তিন বছর পূর্তিতে সংগ্রামী স্বাধীন ২৪ টিভি: আলোচনা সভা, মিলাদ মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উৎসবমুখর আয়োজন
সুন্দরবনের লোকালয়ে অজগরের হানা: বন থেকে উদ্ধার করে পুনরায় অবমুক্ত
দিনাজপুর বীরগঞ্জে শরিফ ভিডিও'র উদ্বোধন।
শিল্পকলা একাডেমির মহা পরিচালক কবি "রেজাউদ্দিন স্টালিন" এর হাত থেকে গুণীশিল্পী সম্মাননা পেলেন ঝালকাঠির বাউল ছালমা।
“মন ভাঙা আয়না”—জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি, কভার কণ্ঠে শিমুল হাসান
রাজাপুরে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ঘিরে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের।
লেখালেখি দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি ছড়াচ্ছেন তুলতুল
জনপ্রিয় কণ্ঠশিল্পী সিমলার মৌলিক গানে স্বপ্নযাত্রা
রায়গঞ্জে বিশ্বকাপ খেলা দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আসিফ নিহত