মোঃ কামাল উদ্দিন স্টাফ রিপোর্টার: ২৫ জুলাই ২০২৬ ০২:০১ পি.এম
চট্টগ্রাম | ২৩ জুলাই ২০২৬:
জনপ্রিয় অনলাইন নিউজ প্ল্যাটফর্ম সংগ্রামী স্বাধীন ২৪ টিভি-এর প্রতিষ্ঠার তিন বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আলোচনা সভা, মিলাদ মাহফিল, দোয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগ্রামী স্বাধীন ২৪ টিভি-এর চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া রিপোর্টার তৌহিদুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনার আটপাড়া আলিপুর দরবার শরীফের প্রধান শাহজাদা, সৈয়দ মহাব্বত শাহ্ আল কাদেরী পীর সাহেব। তিনি সৈয়দ শাহ্ মতিউর রহমান (নুর মিয়া) শাহ্-এর বংশধর এবং সৈয়দ শাহ্ আব্দুল ওয়াদুদ (মিশ্রি মিয়া) শাহ্-এর পুত্র।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক এম হান্নান রহিম তালুকদার। এছাড়াও উপস্থিত ছিলেন সংগ্রামী স্বাধীন ২৪ টিভি-এর উপদেষ্টা অ্যাডভোকেট সাইফুদ্দিন সিদ্দিকী, উপদেষ্টা মোহাম্মদ ইকবাল হোসেন, জনপ্রিয় অনলাইন মাল্টিমিডিয়া অপরূপ টিভি-এর রিপোর্টার মোঃ সাদ্দাম হোসেন, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার রিপোর্টার রিয়া মনি, সংগ্রামী স্বাধীন ২৪ টিভির রিপোর্টার রোমানসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী, সুধীজন ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন চট্টগ্রামের জনপ্রিয় কণ্ঠশিল্পী মোঃ এরশাদ আলী, কাজল দেওয়ান, বাউল সুবল সরকার, বাবুল মিয়া এবং বিশিষ্ট গীতিকার ও সুরকার দ্রভির শেখ। এছাড়াও প্রধান অতিথির সঙ্গে আগত সফরসঙ্গী ও নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক অতিথি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সংগ্রামী স্বাধীন ২৪ টিভি গত তিন বছরে বস্তুনিষ্ঠ, সাহসী ও জনমুখী সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠক-দর্শকের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও সত্য ও ন্যায়ের পক্ষে থেকে নিরপেক্ষ সাংবাদিকতার ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানের শেষপর্বে দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি এবং সংগ্রামী স্বাধীন ২৪ টিভি-এর উত্তরোত্তর সাফল্য কামনায় মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তিন বছর পূর্তির এই আয়োজনের সমাপ্তি ঘটে।
নেত্রকোনায় ব্রিটিশ রাষ্ট্রনায়ক নলিনীরঞ্জনের বাড়ির স্মৃতি নীরবে ক্ষয়ে যাচ্ছে
নেত্রকোনায় ৫০ কোটি টাকার শৈলজারঞ্জন মজুমদারের সাংস্কৃতিক কেন্দ্র এখন তালাবদ্ধ
ইলিশের রাজধানী খ্যাত চাঁদপুরের মোহনায় একদিন: সুপ্রভাত
আদালত প্রাঙ্গনে তিশা : স্বামীর ক্ষমতা দেখিয়ে আমার সঙ্গে এটা করেছে
প্রতিভাবান শিল্পীদের প্ল্যাটফর্ম দিতে চান গীতিকার ও সুরকার সালমান আহমেদ মাসুম
সামাজিক সাংস্কৃতিক অঙ্গনে দীর্ঘদিনের পদচারণা রেদওয়ান
নতুন মিউজিক ভিডিও ‘ক্যামেরা ওয়ালা’ প্রকাশ আধুনিক নির্মাণ, হৃদয়ছোঁয়া গল্প ও দৃষ্টিনন্দন চিত্রায়ণে দর্শকদের মন জয় করতে আসছে NH Cinematic BD-এর নতুন আয়োজন
তিন বছর পূর্তিতে সংগ্রামী স্বাধীন ২৪ টিভি: আলোচনা সভা, মিলাদ মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উৎসবমুখর আয়োজন
সুন্দরবনের লোকালয়ে অজগরের হানা: বন থেকে উদ্ধার করে পুনরায় অবমুক্ত
দিনাজপুর বীরগঞ্জে শরিফ ভিডিও'র উদ্বোধন।
শিল্পকলা একাডেমির মহা পরিচালক কবি "রেজাউদ্দিন স্টালিন" এর হাত থেকে গুণীশিল্পী সম্মাননা পেলেন ঝালকাঠির বাউল ছালমা।
“মন ভাঙা আয়না”—জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি, কভার কণ্ঠে শিমুল হাসান
রাজাপুরে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ঘিরে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের।
লেখালেখি দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি ছড়াচ্ছেন তুলতুল
জনপ্রিয় কণ্ঠশিল্পী সিমলার মৌলিক গানে স্বপ্নযাত্রা
রায়গঞ্জে বিশ্বকাপ খেলা দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আসিফ নিহত