সোহেল খান দূর্জয়- নেত্রকোনা : ২২ নভেম্বার ২০২৬ ০৫:৩৭ পি.এম
নেত্রকোনার ঐতিহ্যের আসল স্বাদের চ্যাপা শুঁটকি যাচ্ছে ঢাকাসহ দেশের ভিন্নস্থানে
সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : নেত্রকোনা জেলার স্থানীয় মানুষের চাহিদা মিটিয়ে চ্যাপা শুঁটকি যাচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে। চ্যাপা শুঁটকি বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন এ জেলার বেশ কিছু ব্যবসায়ী। সারাদেশে সিদল নামে পরিচিত থাকলেও জেলাবাসীর কাছে চ্যাপা শুঁটকি মূলত হিদল নামে পরিচিত। এ অঞ্চলে হিদলের ব্যাপক চাহিদা রয়েছে,বিশেষ করে বর্ষাকালে যখন মাঠ, ঘাট, নদীনালা পানিতে টইটম্বুর তখনি গ্রাম-শহরের বেশিরভাগ রান্নাঘর থেকে ভেসে আসে হিদল ভর্তার ঘ্রাণ। লেবুর রস চিপে হিদল ভর্তা দিয়ে ভাত খাওয়া যেন অমৃত এক খাবার। নেত্রকোনা হাওরাঞ্চল হিসেবে পরিচিত জেলার প্রতিটি উপজেলায় কম-বেশি চ্যাপা শুঁটকি উৎপাদন করা হয়ে থাকে। তবে সবচেয়ে বেশি উৎপাদন করা হয় জেলার বারহাট্টা উপজেলার চরসিংধা ও মোহনগঞ্জ উপজেলায় শুঁটকি মহলে। জেলার সদর উপজেলার পঞ্চাননপুর গ্রামেও বেশ কয়েকটি পরিবার এ চ্যাপা শুঁটকি উৎপাদনের সাথে সম্পৃক্ত। এ চ্যাপা শুঁটকি ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি করা হয় এবং সারাদেশেই রয়েছে ব্যাপক চাহিদা। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা এ জেলার প্রবাসীরাও দেশ থেকে চলে যাওয়ার সময় সঙ্গে করে নিয়ে যান এ লোভনীয় চ্যাপা শুঁটকি।
এ বিষয়ে পঞ্চাননপুর গ্রামের চ্যাপা শুঁটকি কারিগর শ্রীকান্ত চন্দ্র বর্মণ জানান, বংশ পরম্পরায় তারা এ কাজের সাথে সম্পৃক্ত, প্রায় একশত বছরেরও বেশি সময় নিয়ে তাদের পরিবার এ কাজ করে যাচ্ছেন। তারা চ্যাপা শুঁটকির একটি বড় অংশ সনাতন পদ্ধতিতে মাছ প্রক্রিয়াকরণ করে জীবিকা নির্বাহ করে থাকেন। চ্যাপা শুঁটকির কাঁচামাল তথা পুঁটিমাছ বাছাইকালে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়। নষ্ট, পচা বা আংশিক পচা মাছ ব্যবহার করা হয় না। সদ্য আহরণ করা মাছকে সংগ্রহ করে যথাযথভাবে পরিচর্যা করে শুকানো হয়। পরবর্তীতে বিভিন্ন বাজার থেকে শুকনো মাছ ক্রয় করে গোডাউনে নিয়ে আসেন। কিছুদিন গোডাউনে রাখার পর শুঁটকি বাছাই করা হয় এবং বাছাইকৃত মাছ পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় শুঁটকিকরণের ব্যবস্থা গ্রহণ করা হয়। তিনি আরো জানান, এ জন্য প্রথমে মাটির মটকা তেল দিয়ে ভিজিয়ে ভালোভাবে প্রস্তুত করতে হয়। পুঁটি মাছ থেকে উৎপাদিত তেলে অনেক ময়লা ও বাড়তি আর্দ্রতা থাকে তাই প্রাপ্ত তেল ভালোভাবে ছেঁকে নিতে হয়। ছেঁকে নেয়া তেল পুনরায় চুলায় ভালোভাবে ফুটিয়ে বা গরম করে ব্যবহার করতে হয়। এতে তেলে থাকা বাড়তি আর্দ্রতা চলে যায় এবং জীবাণুও মুক্ত হয়। তেলে ভেজানো মাটির মটকা মাটিতে পুঁতে হয়। তারপর মটকার ভিতরে ভালোভাবে পরিষ্কার হাত দিয়ে চেপে চেপে ভরতে হয় বাছাইকৃত শুঁটকি। মটকাতে শুঁটকি ভরা হলে মটকার মুখে চূর্ণ করা শুঁটকি মাছ ও মাছের তেল দিয়ে প্রস্তুতকৃত পেস্ট দিয়ে প্রথমে একটি স্তর তৈরি করতে হয়। স্তরের ওপরে মটকার মুখে সমানভাবে একটি পলিথিন কাগজ দিয়ে তার উপর নদী থেকে সংগৃহীত মাটি দিয়ে ঢেকে পলিথিন মুড়ে রাখতে হয়। এভাবে কিছুদিন রেখে দেয়ার পর মটকায় চ্যাপা শুঁটকি তৈরি হয় এবং তারপর তা বাজারজাত করা হয়।
এদিকে কারিগররা জানান বংশ পরম্পরায় তারা শুঁটকি তৈরি করে আসছেন। শুঁটকি উৎপাদন করে কোনো রকমে তাদের সংসার চলে, প্রতি মটকি ভরতে ২০০টাকা করে পারিশ্রমিক পান তারা। সরকারি সহায়তা এবং ক্ষুদ্র ঋণ পেলে কাজের গতি এবং জীবন মান উন্নয়ন হতো তাদের। জেলার মেছুয়া বাজারের শুঁটকি ব্যবসায়ী অমল চন্দ্র জানান, বাজারে চ্যাপা শুঁটকির ব্যাপক চাহিদা রয়েছে। সারাবছর চ্যাপা শুঁটকির চাহিদা থাকলে ও বর্ষাকালে বিশেষ করে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় এ তিন মাস চ্যাপা শুঁটকি সবচেয়ে বেশি বিক্রি হয়। আর শুঁটকির দাম বেশি হওয়ায় মানুষের আগ্রহ থাকলেও এখন শুঁটকি পরিমাণে কম কিনেন। বিভিন্ন হাওর ও মোহনগঞ্জ, কলমাকান্দা উপজেলার শুঁটকির বাজার থেকে কার্তিক মাস থেকে শুরু করে ৫ মাস পর্যন্ত শুঁটকির স্বাদই অন্যরকম কিন্তু শুঁটকির দাম বেশি হওয়ায় এখন সাধারণ মানুষ আগের মতো শুঁটকি খেতে পারেন না। জেলা মৎস্য অফিসার মোঃ হারুন অর রশিদ জানান, চ্যাপা শুঁটকি কারিগরদের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে এবং ট্রেনিংয়ের ব্যবস্থা করে স্বাস্থ্যসম্মত ভাবে চ্যাপা শুঁটকি তৈরি করতে সহায়তা করবেন।
২১/১১/২০২৬ ইং
নেত্রকোনার ঐতিহ্যের আসল স্বাদের চ্যাপা শুঁটকি যাচ্ছে ঢাকাসহ দেশের ভিন্নস্থানে
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গাতে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ
দুই দিন ধরে সূর্যের দেখা নেই কুড়িগ্রামে, বিপাকে শ্রমজীবী মানুষ
কুকুরের প্রতি অকৃত্রিম ভালোবাসা শাহীনের
মোহনপুরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন ও কৃষি প্রণোদনা বিতরণ
গোপালগঞ্জে বিনা ধান-২৬ চাষে ফলনের সাফল্য
রামপালে সিমেন্ট ডিপোর ভেতরে শতাধিক হরিণ বন্দি! রাতের আঁধারে জবাই করে মাংস বিক্রির অভিযোগ, দখল হয়েছে সরকারি খালও
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে কেসিসির অভিযান, জরিমানা আদায়
যাচাই সম্পন্ন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের গেজেট দ্রুত প্রকাশের দাবি
হাওরাঞ্চলের ক্যারেট ভর্তি কোটি টাকার হাঁসের ডিমের হাট, বদলে দিচ্ছে দেশের অর্থনীতির চাকা
কালীগঞ্জে জমি দখলের চেষ্টা, গাছ কাটা ও মারধরের অভিযোগ
নীলফামারীতে লাউয়ের বাম্পার ফলন, কিন্তু পকেটে নেই কাঙ্ক্ষিত দাম
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, দিলেন ৫ দফা নির্দেশনা-
লামায় সমঝোতা চুক্তি কিছু দিনের মধ্যে ফাটল: শর্ত ভেঙে ফজিয়া ইসলামের জমিতে বাধা ও হুমকির অভিযোগ।
সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের পক্ষ থেকে মোঃ শিহাব উদ্দিনের দ্রুত সুস্থতা কামনা
দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু, সকালে মরদেহ উদ্ধার পুলিশের
আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান
বেলকুচিতে ইউপি সদস্যের পুকুরে বিষপ্রয়োগে ৩ লাখ টাকার
সরকার ডায়াগনস্টিক এন্ড নার্সিং হোম; মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ও নতুন ভবন শুভ উদ্বোধন।
নেত্রকোনা সদর হাসপাতালে প্রয়োজনীয় জনবল না থাকায়, পূর্ণাঙ্গভাবে ২৫০ শয্যার সেবা চালু হয়নি
গোপালগঞ্জ মুকসুদপুর উপজেলা সাংবাদিক সড়ক দুর্ঘটনায় আহত
সিরাজগঞ্জের সলঙ্গাতে আমশড়া স্বেচ্ছাশ্রমে এলাকাবাসীর কবরস্থান পরিস্কার এ যেন মানুষের মেলন মেলা
বাগেরহাট জেলা হাসপাতালে ৬ বছর ধরে নেই চক্ষু বিশেষজ্ঞ
গোপালগঞ্জে জেলা কৃষি বিষয়ক কর্মশালায় ২৫ জন কৃষক ও ব্যাবসায়ীদের প্রশিক্ষণ
রাজাপুরে পুকুরে বিষ দিয়ে লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ
জ্বালানি তেলের রাতারাতি বাড়তি মুনাফার লোভ, প্রতিবাদ করায় ফিলিং স্টেশন মালিকের রডের আঘাতে রক্তাক্ত গ্রাহক!
রংপুর-রাজশাহী বিভাগে UARR-এর সার্চ কমিটি গঠন করা হলো
নেত্রকোনার পাহাড়ে শুষ্ক মৌসুমে পানি নেই, বর্ষায় নিরাপদ পানির সংকট
অ্যাম্বুলেন্স দেখলেই পথ করে দেওয়ার আহ্বান মোঃ জাহেদ আলমের....
দ্রুত সুস্থ হেয়ে এলাকায় ফিড়ে আসার ইচ্ছে পোষণ করেছেন সমাজসেবক "জুয়েল"