রবিবার ২২ নভেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
স্বাস্থ্য

কালীগঞ্জে জমি দখলের চেষ্টা, গাছ কাটা ও মারধরের অভিযোগ

কালীগঞ্জে জমি দখলের চেষ্টা, গাছ কাটা ও মারধরের অভিযোগ কালীগঞ্জে

 

 গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বেরুয়া এলাকায় জমির সীমানা নিয়ে বিরোধের জেরে জমি দখলের চেষ্টা, গাছ কেটে ক্ষতিসাধন, মারধর ও এক নারীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে ছয়জনের বিরুদ্ধে। এ ঘটনায় এক প্রতিবন্ধী নারীসহ একই পরিবারের চারজন আহত হয়েছেন। 

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বেরুয়া গ্রামের মৃত বিল্লাল উদ্দিনের ছেলে নুরু মিয়ার পৈতৃক ওয়ারিশ সূত্রে পাওয়া জমির পাশে জমি ক্রয় করেন মীর সজিবুর রহমান। তারপর অন্যদের সহযোগিতায় জমির সীমানার ভেতরে প্রবেশ করে জমি দখলের চেষ্টা করে আসছেন। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে আপস-মীমাংসার চেষ্টা করেও কোনো সমাধান পাননি। তারই জের ধরে গত ২২ অক্টোবর বৃহস্পতিবার সকালে ক্রয় সূত্রে জমির মালিক মীর সজিবুর রহমান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আহমেদুল কবির নাইমের নির্দেশে বেরুয়া গ্রামের সামসুদ্দিনের ছেলে রতন মিয়া, মৃত মুকুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন, আউলিয়ার ছেলে নাজমুল ও আতা মিয়া দেশীয় অস্ত্র, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে তাঁর ভোগদখলীয় জমিতে প্রবেশ করে জমিতে থাকা বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ কেটে ৮০ হাজার টাকার ক্ষতিসাধন করেন। পরে কয়েকজন শ্রমিক দিয়ে সেখানে সীমানাপ্রাচীর নির্মাণের কাজ শুরু করেন। তাদের বাধা দিলে অভিযুক্তরা অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ সময় তাঁর প্রতিবন্ধী বোন শরিফা বেগমের জামাকাপড় ধরে টানাহেঁচড়া ও চুলের মুঠি ধরে টেনে তাঁকে আহত করেন। ঘটনার সময় তার ভাইয়ের স্ত্রী খালেদা বেগম প্রতিবাদ করলে এবং নুরু মিয়ার ১৫ বছর বয়সী ভাতিজি আফরিন মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ করতে গেলে তাদের মারধর করা হয়। এতে তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও ফোলাজখম হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাঁদের ভয়ভীতি ও হুমকি প্রদান করেন। আহত শরিফা বেগমকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। যার রেজিঃ নং ৮৫৪০/১৫, তারিখ ২২ অক্টোবর ২০২৬ইং। অন্য আহতদের কালীগঞ্জ উপজেলা সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। নুরু মিয়া আরও অভিযোগ করেন, জমি দখলের উদ্দেশ্যে প্রভাব খাটিয়ে এ ঘটনা ঘটানো হয়েছে। ভবিষ্যতে তাঁর ও পরিবারের সদস্যদের জানমালের ক্ষতি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

তবে অভিযুক্ত আহমেদুল কবির নাইম বলেন, “আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয়। আমি জমির কোনো পক্ষ নই। আমি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। একটি মহল আমাকে হেয় করার জন্য আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে আমার কোনো আপত্তি নেই; বরং সহযোগিতা থাকবে।”

এ বিষয়ে কালীগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জহিরুল ইসলাম বলেন, বক্তারপুর ইউনিয়নের বেরুয়া গ্রামের নুরু মিয়া স্থানীয়দের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগে থানায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

দুই দিন ধরে সূর্যের দেখা নেই কুড়িগ্রামে, বিপাকে শ্রমজীবী মানুষ ‎

news image

কুকুরের প্রতি অকৃত্রিম ভালোবাসা শাহীনের 

news image

মোহনপুরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন ও কৃষি প্রণোদনা বিতরণ 

news image

গোপালগঞ্জে বিনা ধান-২৬ চাষে ফলনের সাফল্য 

news image

রামপালে সিমেন্ট ডিপোর ভেতরে শতাধিক হরিণ বন্দি! রাতের আঁধারে জবাই করে মাংস বিক্রির অভিযোগ, দখল হয়েছে সরকারি খালও

news image

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে কেসিসির অভিযান, জরিমানা আদায়

news image

যাচাই সম্পন্ন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের গেজেট দ্রুত প্রকাশের দাবি

news image

হাওরাঞ্চলের ক্যারেট ভর্তি কোটি টাকার হাঁসের ডিমের হাট, বদলে দিচ্ছে দেশের অর্থনীতির চাকা

news image

কালীগঞ্জে জমি দখলের চেষ্টা, গাছ কাটা ও মারধরের অভিযোগ

news image

নীলফামারীতে ​লাউয়ের বাম্পার ফলন, কিন্তু পকেটে নেই কাঙ্ক্ষিত দাম

news image

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, দিলেন ৫ দফা নির্দেশনা-

news image

লামায় সমঝোতা চুক্তি কিছু দিনের মধ্যে ফাটল: শর্ত ভেঙে ফজিয়া ইসলামের জমিতে বাধা ও হুমকির অভিযোগ।

news image

সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের পক্ষ থেকে মোঃ শিহাব উদ্দিনের দ্রুত সুস্থতা কামনা

news image

দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু, সকালে মরদেহ উদ্ধার পুলিশের

news image

আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান

news image

বেলকুচিতে ইউপি সদস্যের পুকুরে বিষপ্রয়োগে ৩ লাখ টাকার

news image

সরকার ডায়াগনস্টিক এন্ড নার্সিং হোম; মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ও নতুন ভবন শুভ উদ্বোধন। 

news image

নেত্রকোনা সদর হাসপাতালে প্রয়োজনীয় জনবল না থাকায়, পূর্ণাঙ্গভাবে ২৫০ শয্যার সেবা চালু হয়নি

news image

গোপালগঞ্জ মুকসুদপুর উপজেলা সাংবাদিক সড়ক দুর্ঘটনায় আহত

news image

সিরাজগঞ্জের সলঙ্গাতে আমশড়া স্বেচ্ছাশ্রমে এলাকাবাসীর কবরস্থান পরিস্কার এ যেন মানুষের মেলন মেলা

news image

বাগেরহাট জেলা হাসপাতালে ৬ বছর ধরে নেই চক্ষু বিশেষজ্ঞ

news image

গোপালগঞ্জে জেলা কৃষি বিষয়ক কর্মশালায় ২৫ জন কৃষক ও ব্যাবসায়ীদের প্রশিক্ষণ

news image

রাজাপুরে পুকুরে বিষ দিয়ে লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ

news image

জ্বালানি তেলের রাতারাতি বাড়তি মুনাফার লোভ, প্রতিবাদ করায় ফিলিং স্টেশন মালিকের রডের আঘাতে রক্তাক্ত গ্রাহক!

news image

রংপুর-রাজশাহী বিভাগে UARR-এর সার্চ কমিটি গঠন করা হলো

news image

নেত্রকোনার পাহাড়ে শুষ্ক মৌসুমে পানি নেই, বর্ষায় নিরাপদ পানির সংকট

news image

অ্যাম্বুলেন্স দেখলেই পথ করে দেওয়ার আহ্বান মোঃ জাহেদ আলমের....

news image

দ্রুত সুস্থ হেয়ে এলাকায় ফিড়ে আসার ইচ্ছে পোষণ করেছেন সমাজসেবক "জুয়েল"

news image

নেত্রকোনায় বৃক্ষহত্যাকারীদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ডেপুটি স্পিকারের

news image

গোপালগঞ্জের সাংবাদিক মোস্তফা জামান ভীষণ অসুস্থ! দোয়া প্রার্থনা