সোহেল খান দূর্জয়- নেত্রকোনা : ২৯ আগষ্ট ২০২৬ ১১:৪১ এ.এম
নেত্রকোনায়
সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : নেত্রকোনার কলমাকান্দায় সড়কের পাশে রোপণ করা গাছের চারা উপড়ে ফেলার ঘটনায় জড়িতদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, ‘গাছ শুধু গাছ নয়, এটি একটি জীবন। যারা গাছগুলো উপড়ে ফেলেছে, তাদের খুঁজে বের করে যথাযথ আইনি ব্যবস্থা নিতে হবে।’ শুক্রবার (২৮ আগস্ট) কলমাকান্দা-ঠাকুরাকোনা সড়কের পাশে পুনরায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এর আগে গত ২৫ আগস্ট রাতে উপজেলার বামনীকোণা এলাকায় সড়কের পাশে রোপণ করা ৩৫টি গাছ উপড়ে ফেলে দুর্বৃত্তরা। এ সময় কয়েকটি চারা ভেঙেও ফেলা হয়। ঘটনার পর স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তদন্তের কথা জানানো হলেও এখন পর্যন্ত জড়িত কাউকে শনাক্ত করা যায়নি বলে জানান ডেপুটি স্পিকার।
কায়সার কামাল বলেন, ‘ব্যক্তিগতভাবে আমার জন্য এবং এলাকার জন্য এটি একটি বেদনাবিধুর দিন। গাছ শুধু একটি গাছ নয়, এটি একটি জীবন। আমি বলব, এই গাছগুলোকে হত্যা করা হয়েছে। স্থানীয় প্রশাসনের দায়িত্ব হলো গাছগুলোর হত্যাকারীদের খুঁজে বের করা। দুই দিন হয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বৃক্ষহত্যাকারীদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া অবলম্বন করতে হবে।’ বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান জানিয়ে ডেপুটি স্পিকার বলেন, শিশুর জন্মদিন বা অন্য কোনো বিশেষ দিন স্মরণীয় করে রাখতে একটি করে গাছ লাগানোর সংস্কৃতি গড়ে তুলতে হবে। সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য বাস্তবায়নে শুধু ঘোষণা নয়, স্থানীয় পর্যায়ে এর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।তিনি বলেন, নেত্রকোনায় প্রয়োজনের তুলনায় বৃক্ষের পরিমাণ অনেক কম। সড়কের পাশে পর্যাপ্ত জায়গা থাকা সত্ত্বেও সেখানে কেন বৃক্ষরোপণ হচ্ছে না, সেটিও খতিয়ে দেখা দরকার। গাছ উপড়ে ফেলার ঘটনায় রাজনৈতিক কোনো উদ্দেশ্য রয়েছে কি না, তা তদন্তের আহ্বান জানান তিনি।
সাংবাদিকদের যথাযথ দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে কায়সার কামাল বলেন, প্রশাসন ও জনপ্রতিনিধিদের জবাবদিহির মধ্যে আনতে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির পর কাগজে-কলমে কতটি গাছ লাগানো হয়েছে, তার পাশাপাশি বাস্তবে কতটি গাছ টিকে আছে, সে তথ্যও সাংবাদিকদের তুলে ধরতে হবে। বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে ৫ আগস্টকে স্মরণ করার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও ওই দিনকে স্মরণীয় করে রাখতে এসব গাছ লাগানো হয়েছিল। ইচ্ছাকৃতভাবে গাছ উপড়ে ফেলার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এ সময় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
২৮-০৮-২৬ ইং
রংপুর-রাজশাহী বিভাগে UARR-এর সার্চ কমিটি গঠন করা হলো
নেত্রকোনার পাহাড়ে শুষ্ক মৌসুমে পানি নেই, বর্ষায় নিরাপদ পানির সংকট
অ্যাম্বুলেন্স দেখলেই পথ করে দেওয়ার আহ্বান মোঃ জাহেদ আলমের....
দ্রুত সুস্থ হেয়ে এলাকায় ফিড়ে আসার ইচ্ছে পোষণ করেছেন সমাজসেবক "জুয়েল"
নেত্রকোনায় বৃক্ষহত্যাকারীদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ডেপুটি স্পিকারের
গোপালগঞ্জের সাংবাদিক মোস্তফা জামান ভীষণ অসুস্থ! দোয়া প্রার্থনা
রাজাপুরে দিনমজুর মন্নান ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে বিনেচিকিৎসায় মৃত্যুশয্যায়।
নেত্রকোনায় ডেপুটি স্পিকারের উদ্যোগে সড়কের পাশে লাগানো ৩৫টি গাছের চারা উপড়ে ফেলল দুর্বৃত্তরা
নরসিংদীর শিবপুরে মোছাঃ ফারজানা ইয়াসমিন ময়লার ভাগাড়ে করলেন ফুলের বাগান
গোপালগঞ্জ ডায়াবেটিস হাসপাতালের ব্যাটারি চুরি যুবক গ্রেপ্তার
তারুণ্যের জুলাই ফাউন্ডেশনের উদ্যোগে কক্সবাজারের পেকুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
রায়গঞ্জে এশিয়ান হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন
রায়গঞ্জে এশিয়ান হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন
বগুড়া মহানগরীকে পরিচ্ছন্ন ও আধুনিক হিসেবে গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
লামার সরইয়ে "গাছ লাগান, পরিবেশ বাঁচান। বাঁচিয়ে রাখুন দেশের প্রাণ" নীতির আলোকে বৃক্ষ রোপন কর্মসূচী ২০২৬ (অনুষ্ঠিত)
“আমি বাঁচতে চাই” — কিডনি রোগে আক্রান্ত ২০ বছরের তরুণ স্বপনের আকুতি, প্রয়োজন মানবিক সাহায্য
পরিবেশ রক্ষায় আমতলীতে তরুণদের ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি
হুইলচেয়ারে এগিয়ে চলার স্বপ্ন, আমতলীর ৯ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মুখে হাসি
নেত্রকোনায় ঘুমে ট্রেনের দরজা থেকে ছিটকে যুবকের মৃত্যু সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : নেত্রকোনায় আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনের দরজা থেকে ছিটকে পড়ে মুহিদ খান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর ৪ টার দিকে জেলা শহরের রাজুরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত মুহিদ উপজেলার তেতুলিয়া ইউনিয়নের বড়পাইকুড়া গ্রামের মইনুল কবীর খানের ছেলে। তিনি ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ঢাকা থেকে আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনে বাড়ি ফিরছিলেন মুহিদ। টিকেট না পাওয়ায় ট্রেনের দরজার পাশে দাঁড়িয়ে ছিলেন। ভোরে ঘুম পেলে হাত ছুটে নিচে পড়ে যান। এতে তার একটি পা ট্রেনের নিচে কাটা পড়ে আলাদা হয়ে যায়। শরীরের বাকি অংশ পাশের একটি ডোবার পানিতে পড়ে তলিয়ে যায়। ঘটনার পর আশপাশের লোকজন জড়ো হয়ে রেলওয়ে পুলিশে খবর দেয়। পরে মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের চাচাতো ভাই দেওয়ান রিয়াদ বলেন, ঢাকা থেকে আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনে বাড়ি ফিরছিল মুহিদ। দরজার পাশে দাঁড়িয়ে আসতেছিল। ভোরে চোখে ঘুম চলে এলে হাত ছুটে যায়। পড়ে রাজুর বাজার এলাকায় দরজা থেকে ছিটকে পড়ে মুহিদ। খবর পেয়ে লাশ বুঝে নেওয়ার জন্য পরিবারের সবাই আমরা এখন নেত্রকোনায় রয়েছি। মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোবারক হোসেন বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের লোকজন ময়নাতদন্ত ছাড়াই লাশ নেওয়ার জন্য আবেদন করেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ১৭/০৭/২৬ ইং
ভেড়ামারায় জেলেদের জালে পদ্মার ৪০ কেজির দানবাকার কাতলা
একটি ডিমকে কেন্দ্র করে কমলনগরে যুবকের ওপর হামলার অভিযোগ
হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় রূপান্তর হচ্ছে
রাজাপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
খানসামায় হাজিরা খাতায় স্বাক্ষর করে বিদ্যালয় ত্যাগের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৩৯
নীলফামারীর জুলাই বিপ্লবের বীর কলম সৈনিক রায়হান এখন থাইল্যান্ডে চিকিৎসায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে : পাশে দাঁড়ানোর আকুতি
রামেক হাসপাতালে নতুন অধুনিক মেশিন সংযোজন
জামালপুরে পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত জামালপুর, বুধবার , ১জুলাই ২০২৬
দীর্ঘদিন অসুস্থ থাকার পর সব প্রতিকূলতাকে জয় করে সফল নারী উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেছেন নাসরিন খন্দকার
আমতলীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত