মোঃ সিমান্ত তালুকদার * তারিখ: ২৮ অক্টোবর ২০২৬ ২৯ অক্টোবার ২০২৬ ০৬:৩৩ পি.এম
প্রেস বিজ্ঞপ্তি* তারিখ: ২৮ অক্টোবর ২০২৬, বুধবার | প্রকাশের জন্য: অবিলম্বে
যাচাই সম্পন্ন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের গেজেট দ্রুত প্রকাশের দাবি
ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা ও শহীদ পরিবারের ন্যায্য স্বীকৃতি নিশ্চিত করতে সরকারের প্রতি দ্রুত গেজেট প্রকাশের আহ্বান জানানো হয়েছে। আজ বুধবার বিকেল ৩টা ৩০ মিনিটে শিশু কল্যাণ পরিষদে আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের আয়োজনে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানানো হয়। অনুষ্ঠানটি সমন্বয় করে তারুণ্যের জুলাই ফাউন্ডেশন। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদুল ইসলাম বলেন, "আমরা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নই; আমরা জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের অধিকারের পক্ষে।"
আমাদের অবস্থান: সবাইকে বিনা যাচাইয়ে অন্তর্ভুক্তির দাবি করা হচ্ছে না। ভুয়া দাবিদার শনাক্ত ও বাদ দেওয়ার প্রক্রিয়াকে আমরা সমর্থন করি। দাবি হলো, যাঁদের তদন্ত শেষ হয়েছে এবং এনএসআই, পিবিআই, ডিএসবি ও থানা সবাই ক্লিয়ার করেছে, তাঁদের গেজেট অবিলম্বে প্রকাশ করা হোক।
বর্তমানে আটকে থাকা বিষয়:
• ৪৯০ জনের তালিকা স্বাক্ষরের অপেক্ষায়
• ১,২০০-এর বেশি এমআইএস-সম্পন্ন আবেদন স্বাস্থ্য অধিদপ্তরে গেজেটের অপেক্ষায়
• ১৬টি জেলার ২৩১ জন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে অপেক্ষমাণ
• ১৫০-এর বেশি আবেদন জন্ম তারিখের নথির অভাবে অসম্পূর্ণ
• ১৫৫ জনের ক্যাটাগরি সংশোধন বাকি
• বগুড়া, গাইবান্ধা, যশোর, নারায়ণগঞ্জসহ ২০টি জেলার ফাইল জেলা প্রশাসক ও মন্ত্রণালয় পর্যায়ে অমীমাংসিত
জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি ও গণস্বাক্ষর জমা দেওয়ার পরও সমাধান মেলেনি। রাসেল, আশরাফুল ও সাব্বির হোসেন মুন্নাসহ কয়েকটি শহীদ পরিবার এখনো রাষ্ট্রীয় স্বীকৃতির অপেক্ষায়।
মানবিক সংকট: গেজেটভুক্ত না হওয়ায় পঙ্গুত্ববরণকারী, অন্ধত্ববরণকারী ও গুরুতর আহত অনেক যোদ্ধা প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারছেন না। আয়োজকদের তথ্য অনুযায়ী, চিকিৎসার অভাবে কুমিল্লায় একজন এবং প্রায় দুই মাস আগে রংপুরে জুলাই যোদ্ধা মধু মৃত্যুবরণ করেছেন। বরিশালসহ বিভিন্ন স্থানে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
প্রধান দাবিসমূহ:
১. ৪৯০ জনের তালিকায় অবিলম্বে স্বাক্ষর ও গেজেট প্রকাশ
২. অপেক্ষমাণ ১,২০০-এর বেশি আবেদনের ও আটকে থাকা জেলাগুলোর গেজেট ৫ দিনের মধ্যে প্রকাশ
৩. জুলাই আহতদের জন্য সহজ উন্নত চিকিৎসা-সহায়তা
৪. স্বীকৃতিবঞ্চিত শহীদ পরিবারের জন্য বিশেষ যাচাই কমিটি
৫. জুলাই যোদ্ধাদের নিরাপত্তায় স্থানীয় প্রশাসনকে নির্দেশনা
মো: সাগর উদ্দিন বলেন, "জুলাই যোদ্ধারা রাষ্ট্রের কাছে দয়া চান না, তাঁরা তাঁদের ন্যায্য স্বীকৃতি ও চিকিৎসা চান। প্রতিটি দিনের বিলম্ব কারও জীবনের ঝুঁকি বাড়াচ্ছে।" অন্যথায় যোদ্ধাদের পাশে থেকে আমরা ৫ দিন পর শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি দিতে বাধ্য হব।
আয়োজনে: আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবার
সমন্বয়ে: তারুণ্যের জুলাই ফাউন্ডেশন
যোগাযোগ:
আহাদুল ইসলাম, সাধারণ সম্পাদক, তারুণ্যের জুলাই ফাউন্ডেশন
মোবাইল: ০১৫৭১২২৬৭১১ | ইমেইল: tarunnerjuly@gmail.com
দুই দিন ধরে সূর্যের দেখা নেই কুড়িগ্রামে, বিপাকে শ্রমজীবী মানুষ
কুকুরের প্রতি অকৃত্রিম ভালোবাসা শাহীনের
মোহনপুরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন ও কৃষি প্রণোদনা বিতরণ
গোপালগঞ্জে বিনা ধান-২৬ চাষে ফলনের সাফল্য
রামপালে সিমেন্ট ডিপোর ভেতরে শতাধিক হরিণ বন্দি! রাতের আঁধারে জবাই করে মাংস বিক্রির অভিযোগ, দখল হয়েছে সরকারি খালও
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে কেসিসির অভিযান, জরিমানা আদায়
যাচাই সম্পন্ন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের গেজেট দ্রুত প্রকাশের দাবি
হাওরাঞ্চলের ক্যারেট ভর্তি কোটি টাকার হাঁসের ডিমের হাট, বদলে দিচ্ছে দেশের অর্থনীতির চাকা
কালীগঞ্জে জমি দখলের চেষ্টা, গাছ কাটা ও মারধরের অভিযোগ
নীলফামারীতে লাউয়ের বাম্পার ফলন, কিন্তু পকেটে নেই কাঙ্ক্ষিত দাম
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, দিলেন ৫ দফা নির্দেশনা-
লামায় সমঝোতা চুক্তি কিছু দিনের মধ্যে ফাটল: শর্ত ভেঙে ফজিয়া ইসলামের জমিতে বাধা ও হুমকির অভিযোগ।
সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের পক্ষ থেকে মোঃ শিহাব উদ্দিনের দ্রুত সুস্থতা কামনা
দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু, সকালে মরদেহ উদ্ধার পুলিশের
আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান
বেলকুচিতে ইউপি সদস্যের পুকুরে বিষপ্রয়োগে ৩ লাখ টাকার
সরকার ডায়াগনস্টিক এন্ড নার্সিং হোম; মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ও নতুন ভবন শুভ উদ্বোধন।
নেত্রকোনা সদর হাসপাতালে প্রয়োজনীয় জনবল না থাকায়, পূর্ণাঙ্গভাবে ২৫০ শয্যার সেবা চালু হয়নি
গোপালগঞ্জ মুকসুদপুর উপজেলা সাংবাদিক সড়ক দুর্ঘটনায় আহত
সিরাজগঞ্জের সলঙ্গাতে আমশড়া স্বেচ্ছাশ্রমে এলাকাবাসীর কবরস্থান পরিস্কার এ যেন মানুষের মেলন মেলা
বাগেরহাট জেলা হাসপাতালে ৬ বছর ধরে নেই চক্ষু বিশেষজ্ঞ
গোপালগঞ্জে জেলা কৃষি বিষয়ক কর্মশালায় ২৫ জন কৃষক ও ব্যাবসায়ীদের প্রশিক্ষণ
রাজাপুরে পুকুরে বিষ দিয়ে লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ
জ্বালানি তেলের রাতারাতি বাড়তি মুনাফার লোভ, প্রতিবাদ করায় ফিলিং স্টেশন মালিকের রডের আঘাতে রক্তাক্ত গ্রাহক!
রংপুর-রাজশাহী বিভাগে UARR-এর সার্চ কমিটি গঠন করা হলো
নেত্রকোনার পাহাড়ে শুষ্ক মৌসুমে পানি নেই, বর্ষায় নিরাপদ পানির সংকট
অ্যাম্বুলেন্স দেখলেই পথ করে দেওয়ার আহ্বান মোঃ জাহেদ আলমের....
দ্রুত সুস্থ হেয়ে এলাকায় ফিড়ে আসার ইচ্ছে পোষণ করেছেন সমাজসেবক "জুয়েল"
নেত্রকোনায় বৃক্ষহত্যাকারীদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ডেপুটি স্পিকারের
গোপালগঞ্জের সাংবাদিক মোস্তফা জামান ভীষণ অসুস্থ! দোয়া প্রার্থনা