রবিবার ২২ নভেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
স্বাস্থ্য

নেত্রকোনা সদর হাসপাতালে প্রয়োজনীয় জনবল না থাকায়, পূর্ণাঙ্গভাবে ২৫০ শয্যার সেবা চালু হয়নি

সোহেল খান দূর্জয়- নেত্রকোনা : ০৬ অক্টোবার ২০২৬ ০১:৪৮ এ.এম

https://bauphalnews.aisky.link/view/1592 নেত্রকোনা

 

 

 

সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : নেত্রকোনায় ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে প্রতিদিন গড়ে ৮৫০ রোগী বহির্বিভাগে চিকিৎসা নিতে আসেন। ভর্তি রোগীর সংখ্যাও অনুমোদিত শয্যার প্রায় দ্বিগুণ। হাসপাতালটিকে ২৫০ শয্যায় উন্নীত করা হলেও এখানে প্রয়োজনীয় জনবল পদায়ন করা হয়নি। পুরোনো জনবল দিয়েই চলছে কার্যক্রম। চিকিৎসক সহ বিভিন্ন পদে সংকট থাকায় সরকারি এই হাসপাতালে রোগীরা কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। হাসপাতাল সূত্র জানায়, ২০১৮ সালের সেপ্টেম্বরে হাসপাতালটিকে ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীত হয়। পরে ২০২৫ সালের অক্টোবরে ২৫০ শয্যায় উন্নীত করা হয়। ২৫০ শয্যার কার্যক্রমের জন্য ৪৭ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে ৯ তলা একটি নতুন ভবনও নির্মাণ করা হয়। তবে প্রয়োজনীয় জনবল, চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য সুবিধা না থাকায় এখনো পূর্ণাঙ্গভাবে ২৫০ শয্যার সেবা চালু করা যায়নি। ১০০ শয্যার হিসাবে হাসপাতালে তত্ত্বাবধায়কসহ চিকিৎসকের অনুমোদিত পদ ৬৮টি। এর বিপরীতে কর্মরত আছেন ৩০ জন চিকিৎসক। শূন্য পদ আছে ৩৮টি। এর মধ্যে ১০টি সিনিয়র কনসালট্যান্ট পদের ৭টি এবং ১২টি জুনিয়র কনসালট্যান্ট পদের ৬টি শূন্য। চিকিৎসক ছাড়াও দ্বিতীয় শ্রেণির ৯৭টি পদের মধ্যে ৪২টি, তৃতীয় শ্রেণির ৪২টির মধ্যে ১৯টি এবং চতুর্থ শ্রেণির ২২টি পদের মধ্যে ১০টি পদ শূন্য রয়েছে।

 

এদিকে হাসপাতালের নথি অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন ২ লাখ ৩৫ হাজার ৯৬ জন রোগী। সে হিসাবে প্রতিদিন গড়ে ৬৪৪ জন রোগী বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন। তবে সম্প্রতি রোগীর চাপ আরও বেড়েছে। ১৯ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ৪২১ জন। পরদিন তা বেড়ে দাঁড়ায় ৪২৬ জনে। অনুমোদিত ২৫০ শয্যার বিপরীতে দুই দিনেই অতিরিক্ত ১৭১ থেকে ১৭৬ জন রোগী ভর্তি ছিলেন। আটপাড়ার বানিয়াজানের নুরুল আমীন শ্বাসকষ্ট নিয়ে চার দিন ধরে ভর্তি ছিলেন। তিনি বলেন, সব সময় চিকিৎসক পাওয়া যায় না। সমস্যা বেশি হলে জরুরি বিভাগে যেতে হয়। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মাজাহারুল আমীন বলেন, অর্ধেকের বেশি জনবলসংকট নিয়ে হাসপাতালের কার্যক্রম চালাতে হচ্ছে। প্রতিদিন বহির্বিভাগে একজন চিকিৎসককে দেড় থেকে দুই শ রোগী দেখতে হয়। ২০ সেপ্টেম্বর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলে চিকিৎসকসংকটের অভিযোগ পাওয়া যায়। বারহাট্টার ফকিরেরবাজার এলাকা থেকে আড়াই মাসের শিশুকে নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন মারুফ মিয়া। তিনি বলেন, এক সপ্তাহ ধরে শিশুর জ্বরের চিকিৎসা চলছে। চিকিৎসকের দেখা পাওয়া যায় কম।

 

অন্যদিকে আটপাড়ার বানিয়াজানের নুরুল আমীন শ্বাসকষ্ট নিয়ে চার দিন ধরে ভর্তি ছিলেন। তিনি বলেন, সব সময় চিকিৎসক পাওয়া যায় না। সমস্যা বেশি হলে জরুরি বিভাগে যেতে হয়। চিকিৎসক সংকটের পাশাপাশি জরুরি চিকিৎসাসেবাতেও সীমাবদ্ধতা রয়েছে। এখনো চালু হয়নি নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও উচ্চ নির্ভরশীলতা কেন্দ্র (এইচডিইউ)। জনবল বৃদ্ধির জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন হয়েছে। এখন অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই কার্যক্রম এগোবে। মো. আনোয়ারুল হক, সংসদ সদস্য, নেত্রকোনা-২ হাসপাতালের দুটি অ্যাম্বুলেন্সই দুই বছরের বেশি সময় ধরে নষ্ট। মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি অ্যাম্বুলেন্স এনে বর্তমানে জেলা সদর হাসপাতালে ব্যবহার করা হচ্ছে। তবে সেটি বেশির ভাগ সময় মেডিক্যাল টিমের কাজে ব্যবহৃত হওয়ায় রোগী পরিবহনের জন্য পাওয়া যায় না। ২৫০ শয্যার পূর্ণাঙ্গ কার্যক্রম চালাতে আরও ২২৯টি নতুন পদের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এর মধ্যে ১১১টি পদের অনুমোদন দেওয়া হয়েছে। এরপর তা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়। হাসপাতালের তত্ত্বাবধায়ক একরামুল হাসান বলেন, এখনো ওষুধ, খাবারসহ অনেক ক্ষেত্রে ২৫০ শয্যার অনুপাতে বরাদ্দ পাওয়া যাচ্ছে না। চোখ, নাক-কান-গলা ও অবেদনবিদসহ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে সিনিয়র কনসালট্যান্ট নেই। চোখের চিকিৎসকের পদ দুই দশক ধরে শূন্য। জনবল বাড়ানো গেলে আইসিইউ, সিসিইউ চালু করা সম্ভব হবে। জানতে চাইলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল হক বলেন, জনবল বৃদ্ধির জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন হয়েছে। এখন অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই কার্যক্রম এগোবে।

 

 

 

০৫/১০/২০২৬ ইং

আরও খবর

news image

দুই দিন ধরে সূর্যের দেখা নেই কুড়িগ্রামে, বিপাকে শ্রমজীবী মানুষ ‎

news image

কুকুরের প্রতি অকৃত্রিম ভালোবাসা শাহীনের 

news image

মোহনপুরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন ও কৃষি প্রণোদনা বিতরণ 

news image

গোপালগঞ্জে বিনা ধান-২৬ চাষে ফলনের সাফল্য 

news image

রামপালে সিমেন্ট ডিপোর ভেতরে শতাধিক হরিণ বন্দি! রাতের আঁধারে জবাই করে মাংস বিক্রির অভিযোগ, দখল হয়েছে সরকারি খালও

news image

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে কেসিসির অভিযান, জরিমানা আদায়

news image

যাচাই সম্পন্ন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের গেজেট দ্রুত প্রকাশের দাবি

news image

হাওরাঞ্চলের ক্যারেট ভর্তি কোটি টাকার হাঁসের ডিমের হাট, বদলে দিচ্ছে দেশের অর্থনীতির চাকা

news image

কালীগঞ্জে জমি দখলের চেষ্টা, গাছ কাটা ও মারধরের অভিযোগ

news image

নীলফামারীতে ​লাউয়ের বাম্পার ফলন, কিন্তু পকেটে নেই কাঙ্ক্ষিত দাম

news image

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, দিলেন ৫ দফা নির্দেশনা-

news image

লামায় সমঝোতা চুক্তি কিছু দিনের মধ্যে ফাটল: শর্ত ভেঙে ফজিয়া ইসলামের জমিতে বাধা ও হুমকির অভিযোগ।

news image

সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের পক্ষ থেকে মোঃ শিহাব উদ্দিনের দ্রুত সুস্থতা কামনা

news image

দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু, সকালে মরদেহ উদ্ধার পুলিশের

news image

আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান

news image

বেলকুচিতে ইউপি সদস্যের পুকুরে বিষপ্রয়োগে ৩ লাখ টাকার

news image

সরকার ডায়াগনস্টিক এন্ড নার্সিং হোম; মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ও নতুন ভবন শুভ উদ্বোধন। 

news image

নেত্রকোনা সদর হাসপাতালে প্রয়োজনীয় জনবল না থাকায়, পূর্ণাঙ্গভাবে ২৫০ শয্যার সেবা চালু হয়নি

news image

গোপালগঞ্জ মুকসুদপুর উপজেলা সাংবাদিক সড়ক দুর্ঘটনায় আহত

news image

সিরাজগঞ্জের সলঙ্গাতে আমশড়া স্বেচ্ছাশ্রমে এলাকাবাসীর কবরস্থান পরিস্কার এ যেন মানুষের মেলন মেলা

news image

বাগেরহাট জেলা হাসপাতালে ৬ বছর ধরে নেই চক্ষু বিশেষজ্ঞ

news image

গোপালগঞ্জে জেলা কৃষি বিষয়ক কর্মশালায় ২৫ জন কৃষক ও ব্যাবসায়ীদের প্রশিক্ষণ

news image

রাজাপুরে পুকুরে বিষ দিয়ে লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ

news image

জ্বালানি তেলের রাতারাতি বাড়তি মুনাফার লোভ, প্রতিবাদ করায় ফিলিং স্টেশন মালিকের রডের আঘাতে রক্তাক্ত গ্রাহক!

news image

রংপুর-রাজশাহী বিভাগে UARR-এর সার্চ কমিটি গঠন করা হলো

news image

নেত্রকোনার পাহাড়ে শুষ্ক মৌসুমে পানি নেই, বর্ষায় নিরাপদ পানির সংকট

news image

অ্যাম্বুলেন্স দেখলেই পথ করে দেওয়ার আহ্বান মোঃ জাহেদ আলমের....

news image

দ্রুত সুস্থ হেয়ে এলাকায় ফিড়ে আসার ইচ্ছে পোষণ করেছেন সমাজসেবক "জুয়েল"

news image

নেত্রকোনায় বৃক্ষহত্যাকারীদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ডেপুটি স্পিকারের

news image

গোপালগঞ্জের সাংবাদিক মোস্তফা জামান ভীষণ অসুস্থ! দোয়া প্রার্থনা