রবিবার ২২ নভেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
স্বাস্থ্য

বাগেরহাট জেলা হাসপাতালে ৬ বছর ধরে নেই চক্ষু বিশেষজ্ঞ

ম.ম. রবি ডাকুয়া, বাগেরহাট ৩০ সেপ্টেম্বার ২০২৬ ০৬:২২ এ.এম

বাগেরহাট বাগেরহাট জেলা হাসপাতালে ৬ বছর ধরে নেই চক্ষু বিশেষজ্ঞ

 

 

দুটি পদই শূন্য, চোখের চিকিৎসায় বেসরকারি হাসপাতাল বা খুলনায় ছুটছেন রোগীরা

 

 

 

ছয় বছর ধরে চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক নেই বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে। অথচ হাসপাতালটিতে চক্ষু বিশেষজ্ঞের অনুমোদিত পদ রয়েছে দুটি—দীর্ঘদিন ধরে দুটিই শূন্য। ফলে চোখের সমস্যা নিয়ে সরকারি এই হাসপাতালে আসা রোগীদের অনেকেই প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসা না পেয়ে বেসরকারি হাসপাতাল-ক্লিনিক কিংবা জেলার বাইরে যেতে বাধ্য হচ্ছেন। এতে চিকিৎসার খরচের সঙ্গে যুক্ত হচ্ছে যাতায়াত ও অন্যান্য বাড়তি ব্যয়। সবচেয়ে বেশি চাপে পড়ছেন নিম্নআয়ের রোগীরা।

 

বাগেরহাটের নয় উপজেলা থেকে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ চিকিৎসাসেবা নিতে আসেন জেলা হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বহির্বিভাগসহ বিভিন্ন সেবা নিতে প্রতিদিন গড়ে প্রায় ১ হাজার ৫০০ রোগী আসেন। তাঁদের মধ্যে চোখের নানা সমস্যা নিয়ে আসা রোগীর সংখ্যাও কম নয়। কিন্তু চক্ষু বিশেষজ্ঞ না থাকায় প্রয়োজনীয় পরীক্ষা, পরামর্শ ও চিকিৎসার জন্য রোগীদের অন্য প্রতিষ্ঠানের ওপর নির্ভর করতে হচ্ছে।

 

হাসপাতাল সূত্রে জানা গেছে, চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকের দুটি অনুমোদিত পদই প্রায় ছয় বছর ধরে শূন্য। ফলে সরকারি হাসপাতালটিতে নিয়মিত বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা।

 

চোখের সমস্যা নিয়ে হাসপাতালে আসা কয়েকজন রোগী ও তাঁদের স্বজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বিশেষজ্ঞের পরামর্শ প্রয়োজন হলে তাঁদের বাগেরহাট শহরের বেসরকারি চক্ষু হাসপাতাল বা ক্লিনিকে যেতে হচ্ছে। অস্ত্রোপচার, উন্নত পরীক্ষা-নিরীক্ষা কিংবা জটিল চিকিৎসার প্রয়োজন হলে অনেককে যেতে হচ্ছে খুলনা বা গোপালগঞ্জে।

 

কচুয়া থেকে জেলা হাসপাতালে চিকিৎসা নিতে আসা পারমিতা মিত্র বলেন, ‘সরকারি হাসপাতালে চক্ষু বিশেষজ্ঞ থাকলে এখানেই চিকিৎসা নিতে পারতাম। এখন বাইরে যেতে হচ্ছে, খরচও বাড়ছে।’

 

রোগীর স্বজন সূর্য বলেন, ‘জেলা হাসপাতালেই চক্ষু বিশেষজ্ঞ থাকা দরকার। তাহলে চোখের সমস্যা নিয়ে রোগীদের বাইরে ছুটতে হতো না।’

 

রামপাল থেকে আসা এক রোগী বলেন, ‘সরকারি হাসপাতালে কম খরচে চিকিৎসার আশায় এসেছিলাম। কিন্তু বিশেষজ্ঞ না থাকায় বাইরে যেতে হচ্ছে। এতে সময় ও খরচ—দুটিই বাড়ছে।’

 

শুধু চক্ষু বিভাগ নয়, চিকিৎসক সংকট পুরো হাসপাতালে

 

শুধু চক্ষু বিশেষজ্ঞ নয়, বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালজুড়েই রয়েছে চিকিৎসক ও জনবল সংকট। হাসপাতাল সূত্রের তথ্য অনুযায়ী, এখানে চিকিৎসকের অনুমোদিত পদ ৮৬টি। এর বিপরীতে কর্মরত আছেন মাত্র ৩২ জন। অর্থাৎ ৫৪টি পদই শূন্য।

 

জনবল সংকটের মধ্যে রোগীর চাপও কম নয়। ২৫০ শয্যার হাসপাতালটিতে বিভিন্ন সময়ে ৫০০ থেকে ৫৫০ জন রোগী ভর্তি থাকেন। ফলে নির্ধারিত শয্যার প্রায় দ্বিগুণ রোগীকে সামলাতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে।

 

চিকিৎসকের পাশাপাশি নার্স ও অন্যান্য কর্মীরও ঘাটতি রয়েছে। এতে রোগীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপরও বাড়ছে কাজের চাপ।

 

হাসপাতাল সূত্রে আরও জানা গেছে, ২০২৪ সালের জুন থেকে সরকার ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বিভিন্ন আউটসোর্সিং পদে জনবল নিয়োগ দিচ্ছে। এর আওতায় গ্যালন ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে বাগেরহাট জেলা হাসপাতালে বর্তমানে ৬৬ জন আউটসোর্সিং কর্মী কাজ করছেন। তবে হাসপাতালের প্রয়োজন অনুযায়ী আরও ২৮ জন কর্মী প্রয়োজন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 

হাসপাতাল সংশ্লিষ্টরা বলছেন, অতিরিক্ত জনবল নিয়োগ করা গেলে দৈনন্দিন সেবার চাপ কিছুটা কমবে। তবে বিশেষজ্ঞ চিকিৎসকের ঘাটতি পূরণ না হলে চোখসহ বিভিন্ন বিশেষায়িত চিকিৎসার ক্ষেত্রে রোগীদের বাইরে যাওয়ার প্রবণতা কমবে না।

 

নতুন ভবন, বাড়েনি প্রয়োজনীয় জনবল

 

হাসপাতাল সূত্র জানায়, ২০২৪ সালের শুরু থেকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের নতুন ভবনের কার্যক্রম শুরু হয়। অবকাঠামোগত সক্ষমতা বাড়লেও সে অনুযায়ী চিকিৎসক, নার্স ও অন্যান্য জনবল এখনো পূর্ণাঙ্গভাবে নিয়োগ দেওয়া হয়নি।

 

ডেঙ্গুসহ বিভিন্ন রোগীর চাপের সময় পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে। হাসপাতাল কর্তৃপক্ষের ভাষ্য, জনবল সংকটের কারণে বিপুলসংখ্যক রোগীকে সেবা দিতে গিয়ে চিকিৎসকদের বাড়তি চাপের মধ্যে কাজ করতে হচ্ছে। উন্নত চিকিৎসার প্রয়োজন হলে অনেক রোগীকেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলার বাইরের হাসপাতালে পাঠাতে হচ্ছে।

 

বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার বলেন, ‘চক্ষু বিশেষজ্ঞের দুটি অনুমোদিত পদই শূন্য। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

 

জনবল সংকটের বিষয়ে তিনি বলেন, ‘২৫০ শয্যার হাসপাতালে অনেক সময় ৫০০ থেকে ৫৫০ রোগী ভর্তি থাকেন। চিকিৎসক, নার্স ও অন্যান্য জনবলের ঘাটতি রয়েছে। অনুমোদিত ৮৬টি চিকিৎসক পদের বিপরীতে কর্মরত আছেন ৩২ জন।’

 

তিনি আরও বলেন, ‘চক্ষু বিশেষজ্ঞসহ শূন্য পদগুলোতে প্রয়োজনীয় জনবল পদায়ন করা হলে রোগীদের ভোগান্তি অনেকটাই কমবে।’


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

দুই দিন ধরে সূর্যের দেখা নেই কুড়িগ্রামে, বিপাকে শ্রমজীবী মানুষ ‎

news image

কুকুরের প্রতি অকৃত্রিম ভালোবাসা শাহীনের 

news image

মোহনপুরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন ও কৃষি প্রণোদনা বিতরণ 

news image

গোপালগঞ্জে বিনা ধান-২৬ চাষে ফলনের সাফল্য 

news image

রামপালে সিমেন্ট ডিপোর ভেতরে শতাধিক হরিণ বন্দি! রাতের আঁধারে জবাই করে মাংস বিক্রির অভিযোগ, দখল হয়েছে সরকারি খালও

news image

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে কেসিসির অভিযান, জরিমানা আদায়

news image

যাচাই সম্পন্ন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের গেজেট দ্রুত প্রকাশের দাবি

news image

হাওরাঞ্চলের ক্যারেট ভর্তি কোটি টাকার হাঁসের ডিমের হাট, বদলে দিচ্ছে দেশের অর্থনীতির চাকা

news image

কালীগঞ্জে জমি দখলের চেষ্টা, গাছ কাটা ও মারধরের অভিযোগ

news image

নীলফামারীতে ​লাউয়ের বাম্পার ফলন, কিন্তু পকেটে নেই কাঙ্ক্ষিত দাম

news image

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, দিলেন ৫ দফা নির্দেশনা-

news image

লামায় সমঝোতা চুক্তি কিছু দিনের মধ্যে ফাটল: শর্ত ভেঙে ফজিয়া ইসলামের জমিতে বাধা ও হুমকির অভিযোগ।

news image

সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের পক্ষ থেকে মোঃ শিহাব উদ্দিনের দ্রুত সুস্থতা কামনা

news image

দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু, সকালে মরদেহ উদ্ধার পুলিশের

news image

আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান

news image

বেলকুচিতে ইউপি সদস্যের পুকুরে বিষপ্রয়োগে ৩ লাখ টাকার

news image

সরকার ডায়াগনস্টিক এন্ড নার্সিং হোম; মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ও নতুন ভবন শুভ উদ্বোধন। 

news image

নেত্রকোনা সদর হাসপাতালে প্রয়োজনীয় জনবল না থাকায়, পূর্ণাঙ্গভাবে ২৫০ শয্যার সেবা চালু হয়নি

news image

গোপালগঞ্জ মুকসুদপুর উপজেলা সাংবাদিক সড়ক দুর্ঘটনায় আহত

news image

সিরাজগঞ্জের সলঙ্গাতে আমশড়া স্বেচ্ছাশ্রমে এলাকাবাসীর কবরস্থান পরিস্কার এ যেন মানুষের মেলন মেলা

news image

বাগেরহাট জেলা হাসপাতালে ৬ বছর ধরে নেই চক্ষু বিশেষজ্ঞ

news image

গোপালগঞ্জে জেলা কৃষি বিষয়ক কর্মশালায় ২৫ জন কৃষক ও ব্যাবসায়ীদের প্রশিক্ষণ

news image

রাজাপুরে পুকুরে বিষ দিয়ে লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ

news image

জ্বালানি তেলের রাতারাতি বাড়তি মুনাফার লোভ, প্রতিবাদ করায় ফিলিং স্টেশন মালিকের রডের আঘাতে রক্তাক্ত গ্রাহক!

news image

রংপুর-রাজশাহী বিভাগে UARR-এর সার্চ কমিটি গঠন করা হলো

news image

নেত্রকোনার পাহাড়ে শুষ্ক মৌসুমে পানি নেই, বর্ষায় নিরাপদ পানির সংকট

news image

অ্যাম্বুলেন্স দেখলেই পথ করে দেওয়ার আহ্বান মোঃ জাহেদ আলমের....

news image

দ্রুত সুস্থ হেয়ে এলাকায় ফিড়ে আসার ইচ্ছে পোষণ করেছেন সমাজসেবক "জুয়েল"

news image

নেত্রকোনায় বৃক্ষহত্যাকারীদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ডেপুটি স্পিকারের

news image

গোপালগঞ্জের সাংবাদিক মোস্তফা জামান ভীষণ অসুস্থ! দোয়া প্রার্থনা