সোহেল খান দূর্জয়- নেত্রকোনা : ২২ নভেম্বার ২০২৬ ০৫:২৬ পি.এম
ফ্যাসিজমবিরোধী
সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশের অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি। রোববার (২২ নভেম্বর) সকাল ১১টায় নেত্রকোনার কলমাকান্দা উপজেলা অডিটোরিয়ামে জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী পোলিং এজেন্টদের সম্মানে আয়োজিত কৃতজ্ঞতা ও ধন্যবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডেপুটি স্পিকার বলেন, “আমাদের নির্বাচিত প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছেন, ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আধিপত্যবাদী ও সাম্রাজ্যবাদী শক্তির ইন্ধনে যারা বাংলাদেশের অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে, তাদের আমরা রুখে দেব ইনশাআল্লাহ।”
উপজেলা বিএনপির সভাপতি এমএ খায়েরের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক জহিরুল ইসলাম জহির।সভায় বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও নেত্রকোনা-১ আসনের নির্বাচনী প্রধান এজেন্ট মুহাম্মদ এজমল হোসেন পাইলট, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ভূঁইয়া, উপজেলা বিএনপির সদস্য আনিসুর রহমান আনিস এবং পোলিং এজেন্ট মুহাম্মদ সালমান কবীর, বায়েজিদ তালুকদার, কলি আক্তার, মিনা আক্তার ও মাহমুদা আক্তার।
১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে কলমাকান্দা-১ আসনে দায়িত্ব পালনকারী চার শতাধিক পোলিং এজেন্টের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা সভায় অংশ নেন। তাঁরা এ আয়োজনকে ঘিরে উচ্ছ্বাস ও সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে তাঁদের সম্মান জানানোয় আয়োজকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সভায় বক্তারা নির্বাচনী কার্যক্রমে পোলিং এজেন্টদের দায়িত্বশীলতা, নিষ্ঠা ও সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, নির্বাচনী প্রক্রিয়ায় দায়িত্ব পালনকারীদের যথাযথ মূল্যায়ন ও সম্মান জানানো পারস্পরিক সৌহার্দ্য, রাজনৈতিক সহনশীলতা এবং গণতান্ত্রিক চর্চাকে উৎসাহিত করে। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারীরা আনন্দঘন পরিবেশে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
২২/১১/২০২৬ ইং
ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার
টুঙ্গিপাড়ায় আড়াই বছর পর ধুয়ে-মুছে পরিষ্কার করেন বঙ্গবন্ধুর সমাধি
জাতীয় ছাত্রশক্তি কাঠালিয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
রাজাপুরে মাছবাহী পিকআপ আটকে টাকা আদায়ের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে
বারহাট্টায় কেন্দ্রীয় আ.লীগ নেতার বাসায় হামলা-ভাঙচুর,একই রাতে একাধিক নেতার বাড়িতে তাণ্ডব
বারহাট্টায় কেন্দ্রীয় আ.লীগ নেতার বাসায় হামলা-ভাঙচুর,একই রাতে একাধিক নেতার বাড়িতে তাণ্ডব
বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভীর বাসভবনে ‘হামলার পরিকল্পনার’ প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ'
গোপালগঞ্জে টুঙ্গিপাড়া বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন
গোয়ালমারীর চেয়ারম্যান পদ ঘিরে রাজনৈতিক উত্তাপ, কারাগারে বিএনপির সভাপতি মিজানুর রহমান
খুলনা জেলা জামায়াতের নতুন কমিটি ঘোষণা, আমীর কবীরুল ইসলাম ও সেক্রেটারি মিজানুর রহমান
জীবাশ্ম জ্বালানির পাশাপাশি প্লাস্টিক বর্জনের আহ্বান, খুলনায় ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’
বন্ধুসভার ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে মিরপুর বন্ধুসভা গ্রুপ
মাদকমুক্ত আমড়াতলি গড়ার অঙ্গীকার, ভোটারদের দ্বারে শাহিন আহমেদ শরীফ
তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ
কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত
দিনাজপুর বীরগঞ্জপ পৌরসভার পৌর প্রশাসকের দায়িত্ব হস্তান্তর করলেন ইউএনও সুমা খাতুন.
কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ
ভোলার বোরহানউদ্দিনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
গৌরনদীতে বিয়ের প্রলোভনে অর্থ নেওয়ার অভিযোগ, ছাত্রলীগ নেতার বিরুদ্ধে বিচার চেয়ে নারীর অনশন
নবীনগরে ভাতুড়িয়া-সিনামাছি সড়কের কাজের উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান
কেন্দ্রীয় যুবনেতা তানভীর হাসান সোহেলকে ফুল দিয়ে বরণ করলেন রাকিব মৃধা
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযান, সরানো হচ্ছে অবৈধ স্থাপনা
খুলনায় জ্বালানি তেল বিতরণ নিয়ে জনসচেতনতায় যুবদলের লিফলেট বিতরণ
টেকনাফে সমাজকল্যাণমন্ত্রীর মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান
রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী নাজমুল হোসেনের ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি পালন
নীলফামারীতে জামায়াতে জেলা আমীর নির্বাচন ও সদস্য সম্মেলন অনুষ্ঠিত
আওয়ামী চেয়ারম্যান ‘রামরাজত্বে বিতর্কিত,একচ্ছত্র আধিপত্য বিস্তার
খুলনায় জাতীয় পার্টির উদ্যোগে উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা