শহিদুল ইসলাম, নীলফামারী: ২৩ অক্টোবার ২০২৬ ০৯:২৮ পি.এম
নীলফামারীতে জামায়াতে জেলা আমীর নির্বাচন ও সদস্য সম্মেলন অনুষ্ঠিত
জাতীয় নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা না করে বর্তমান সরকার জাতির সাথে প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী অঞ্চল পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন।
তিনি বলেন, "সরকার নিজেদের সুবিধাজনক বিষয়গুলো গ্রহণ করছে কিন্তু গণভোট ও জুলাই সনদ না মেনে চরমভাবে ওয়াদা ভঙ্গ করেছে।"
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে নীলফামারী আল-হেলাল একাডেমি মাঠে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী রোকন সম্মেলন ও জেলা আমীর নির্বাচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রোকনদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে মাওলানা মমতাজ উদ্দিন বলেন, "জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন এক জিনিস নয়। আগামীতে স্থানীয় নির্বাচনে ভালো ফলাফলের জন্য আজ থেকেই ব্যাপকভাবে গণসংযোগ শুরু করতে হবে। নীলফামারীর চারটি আসনেই ভালো ফলাফলের মাধ্যমে জামায়াতের জনপ্রিয়তার প্রমাণ দিতে হবে।"
তিনি আরও বলেন, "আমাদের প্রতিটি কাজ যেন আখিরাতে জান্নাত লাভের উপযোগী হয়, সেই চেষ্টা জোরদার করতে হবে। সকল কাজ হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি ও এখলাসের সাথে। কোনো অবস্থাতেই সীমালঙ্ঘনমূলক কাজ করা যাবে না। পাশাপাশি কুরআন অধ্যয়ন বাড়াতে হবে এবং প্রত্যেক রোকনের নিকট 'তাফহীমুল কুরআন'-এর ফুলসেট থাকতে হবে।"
নীলফামারী জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য আব্দুর রশীদ।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আব্দুল মুনতাকিম, নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী এবং নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আল ফারুক আব্দুল লতিফ।
এ সময় জেলা ও উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের শীর্ষনেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক রোকন উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে সুশৃঙ্খল ও গণতান্ত্রিক পরিবেশে নতুন মেয়াদের জন্য জেলা আমীর নির্বাচন সম্পন্ন হয়।
টুঙ্গিপাড়ায় আড়াই বছর পর ধুয়ে-মুছে পরিষ্কার করেন বঙ্গবন্ধুর সমাধি
জাতীয় ছাত্রশক্তি কাঠালিয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
রাজাপুরে মাছবাহী পিকআপ আটকে টাকা আদায়ের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে
বারহাট্টায় কেন্দ্রীয় আ.লীগ নেতার বাসায় হামলা-ভাঙচুর,একই রাতে একাধিক নেতার বাড়িতে তাণ্ডব
বারহাট্টায় কেন্দ্রীয় আ.লীগ নেতার বাসায় হামলা-ভাঙচুর,একই রাতে একাধিক নেতার বাড়িতে তাণ্ডব
বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভীর বাসভবনে ‘হামলার পরিকল্পনার’ প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ'
গোপালগঞ্জে টুঙ্গিপাড়া বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন
গোয়ালমারীর চেয়ারম্যান পদ ঘিরে রাজনৈতিক উত্তাপ, কারাগারে বিএনপির সভাপতি মিজানুর রহমান
খুলনা জেলা জামায়াতের নতুন কমিটি ঘোষণা, আমীর কবীরুল ইসলাম ও সেক্রেটারি মিজানুর রহমান
জীবাশ্ম জ্বালানির পাশাপাশি প্লাস্টিক বর্জনের আহ্বান, খুলনায় ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’
বন্ধুসভার ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে মিরপুর বন্ধুসভা গ্রুপ
মাদকমুক্ত আমড়াতলি গড়ার অঙ্গীকার, ভোটারদের দ্বারে শাহিন আহমেদ শরীফ
তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ
কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত
দিনাজপুর বীরগঞ্জপ পৌরসভার পৌর প্রশাসকের দায়িত্ব হস্তান্তর করলেন ইউএনও সুমা খাতুন.
কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ
ভোলার বোরহানউদ্দিনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
গৌরনদীতে বিয়ের প্রলোভনে অর্থ নেওয়ার অভিযোগ, ছাত্রলীগ নেতার বিরুদ্ধে বিচার চেয়ে নারীর অনশন
নবীনগরে ভাতুড়িয়া-সিনামাছি সড়কের কাজের উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান
কেন্দ্রীয় যুবনেতা তানভীর হাসান সোহেলকে ফুল দিয়ে বরণ করলেন রাকিব মৃধা
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযান, সরানো হচ্ছে অবৈধ স্থাপনা
খুলনায় জ্বালানি তেল বিতরণ নিয়ে জনসচেতনতায় যুবদলের লিফলেট বিতরণ
টেকনাফে সমাজকল্যাণমন্ত্রীর মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান
রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী নাজমুল হোসেনের ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি পালন
নীলফামারীতে জামায়াতে জেলা আমীর নির্বাচন ও সদস্য সম্মেলন অনুষ্ঠিত
আওয়ামী চেয়ারম্যান ‘রামরাজত্বে বিতর্কিত,একচ্ছত্র আধিপত্য বিস্তার
খুলনায় জাতীয় পার্টির উদ্যোগে উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা
লামায় জমি নিয়ে সংঘর্ষে থানায় সাধারণ ডায়রি করেও সংঘর্ষ অব্যাহত নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী (পরিবার)