ঝালকাঠি প্রতিনিধি: ২০ নভেম্বার ২০২৬ ১১:১৩ এ.এম
রাজাপুরে মাছবাহী পিকআপ আটকে টাকা আদায়ের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে
ঝালকাঠির রাজাপুরে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে মাছবাহী পিকআপের গতিরোধ করে টাকা আদায়ের অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা মো. মাইনুল ইসলামসহ কয়েকজনের বিরুদ্ধে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সাউদপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পিকআপে থাকা লোকজনের কাছ থেকে ২৭ হাজার টাকা এবং পরদিন সকালে বিকাশের মাধ্যমে আরও দুই হাজার টাকা নেওয়ার অভিযোগ করেছেন মাছ ব্যবসায়ী।
অভিযোগ সূত্রে জানা যায়, মঠবাড়ী ইউনিয়নের ডহরশংকর এলাকার মাছ ব্যবসায়ী মো. কামাল ফকিরের লোকজন একটি পিকআপে মাছ নিয়ে সাতক্ষীরার উদ্দেশে যাচ্ছিলেন। পথে সাউদপুর এলাকায় পৌঁছালে মাইনুল ইসলামসহ কয়েকজন দেশীয় অস্ত্র দেখিয়ে পিকআপটির গতিরোধ করেন। এ সময় তাঁদের কাছে ৫০ হাজার টাকা দাবি করা হয়। পরে পিকআপে থাকা লোকজনের কাছ থেকে ২৭ হাজার টাকা নিয়ে গাড়িটি ছেড়ে দেওয়া হয়। পরদিন সকালে ফোনে ভয়ভীতি দেখিয়ে বিকাশের মাধ্যমে আরও দুই হাজার টাকা নেওয়া হয় বলে অভিযোগ করেন ব্যবসায়ী কামাল ফকির।
মাছ ব্যবসায়ী কামাল ফকির জানান, ঘটনার পর বিষয়টি মঠবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম এবং সাবেক ইউপি সদস্য মো. নজরুল ইসলাম ফোরক শিকদারকে জানিয়েছেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন মো. মাইনুল ইসলাম। তিনি বলেন, আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে তাঁরা রাতে রাস্তায় অবস্থান করছিলেন। সেখানে পিকনিকের আয়োজনও ছিল। তাঁদের সামনে দিয়ে একটি মাছের পিকআপ দ্রুতগতিতে চলে যায়। তবে টাকা আদায়ের কোনো ঘটনা ঘটেনি।
অভিযুক্ত মাইনুল ইসলাম রাজাপুর উপজেলার উত্তর সাউদপুর এলাকার নুরে আলমের ছেলে। তিনি রাজাপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্যসচিব।
এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ হাওলাদার বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মো. নাঈম হাসান ঈমন
ঝালকাঠি প্রতিনিধি:
মোবাইল: ০১৭৪৭-৯৮৬৩৫৮ /০১৭৫৬-৫৫৫৩২১
তারিখ: ১৯নভেম্বর ২০২৬
ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার
টুঙ্গিপাড়ায় আড়াই বছর পর ধুয়ে-মুছে পরিষ্কার করেন বঙ্গবন্ধুর সমাধি
জাতীয় ছাত্রশক্তি কাঠালিয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
রাজাপুরে মাছবাহী পিকআপ আটকে টাকা আদায়ের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে
বারহাট্টায় কেন্দ্রীয় আ.লীগ নেতার বাসায় হামলা-ভাঙচুর,একই রাতে একাধিক নেতার বাড়িতে তাণ্ডব
বারহাট্টায় কেন্দ্রীয় আ.লীগ নেতার বাসায় হামলা-ভাঙচুর,একই রাতে একাধিক নেতার বাড়িতে তাণ্ডব
বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভীর বাসভবনে ‘হামলার পরিকল্পনার’ প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ'
গোপালগঞ্জে টুঙ্গিপাড়া বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন
গোয়ালমারীর চেয়ারম্যান পদ ঘিরে রাজনৈতিক উত্তাপ, কারাগারে বিএনপির সভাপতি মিজানুর রহমান
খুলনা জেলা জামায়াতের নতুন কমিটি ঘোষণা, আমীর কবীরুল ইসলাম ও সেক্রেটারি মিজানুর রহমান
জীবাশ্ম জ্বালানির পাশাপাশি প্লাস্টিক বর্জনের আহ্বান, খুলনায় ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’
বন্ধুসভার ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে মিরপুর বন্ধুসভা গ্রুপ
মাদকমুক্ত আমড়াতলি গড়ার অঙ্গীকার, ভোটারদের দ্বারে শাহিন আহমেদ শরীফ
তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ
কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত
দিনাজপুর বীরগঞ্জপ পৌরসভার পৌর প্রশাসকের দায়িত্ব হস্তান্তর করলেন ইউএনও সুমা খাতুন.
কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ
ভোলার বোরহানউদ্দিনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
গৌরনদীতে বিয়ের প্রলোভনে অর্থ নেওয়ার অভিযোগ, ছাত্রলীগ নেতার বিরুদ্ধে বিচার চেয়ে নারীর অনশন
নবীনগরে ভাতুড়িয়া-সিনামাছি সড়কের কাজের উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান
কেন্দ্রীয় যুবনেতা তানভীর হাসান সোহেলকে ফুল দিয়ে বরণ করলেন রাকিব মৃধা
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযান, সরানো হচ্ছে অবৈধ স্থাপনা
খুলনায় জ্বালানি তেল বিতরণ নিয়ে জনসচেতনতায় যুবদলের লিফলেট বিতরণ
টেকনাফে সমাজকল্যাণমন্ত্রীর মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান
রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী নাজমুল হোসেনের ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি পালন
নীলফামারীতে জামায়াতে জেলা আমীর নির্বাচন ও সদস্য সম্মেলন অনুষ্ঠিত
আওয়ামী চেয়ারম্যান ‘রামরাজত্বে বিতর্কিত,একচ্ছত্র আধিপত্য বিস্তার
খুলনায় জাতীয় পার্টির উদ্যোগে উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা