মো.শহিদুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি। ৩১ আগষ্ট ২০২৬ ০৪:০৪ এ.এম
১১৫৮
এসএসসিতে ১ হাজার ২৫০ নম্বরের মধ্যে ১ হাজার ১৫৮ নম্বর। জিপিএ-৫। প্রত্যন্ত গ্রামের বিদ্যালয় থেকে এমন ঈর্ষণীয় ফলাফল করে গোবিন্দ রায় এখন সবার প্রশংসায় ভাসছে। অথচ ফল প্রকাশের আনন্দের মধ্যেই তার পরিবারে নেমে এসেছে নতুন দুশ্চিন্তা। ভালো কলেজে ভর্তি ও উচ্চশিক্ষার ব্যয় কীভাবে জোগাবে—এ প্রশ্নই এখন তাদের সামনে বড় হয়ে দাঁড়িয়েছে।
গোবিন্দ নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ী পরশমণি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী। তার বাড়ি উপজেলার তরনীবাড়ী বন্দরপাড়া গ্রামে। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সে সবার ছোট। বাবা চন্দ্র কিশোর রায় সামান্য কৃষিকাজের পাশাপাশি অন্যের জমিতে মজুরি করে সংসার চালান। অভাব-অনটনের মধ্যেই ছেলের পড়াশোনার খরচ জুগিয়েছেন তিনি।
শুধু আর্থিক সংকট নয়, নানা প্রতিকূলতা পেরিয়েই পড়াশোনা চালিয়ে গেছে গোবিন্দ। নিয়মিত বিদ্যালয়ে যাওয়া, শিক্ষকদের দেওয়া পড়া মনোযোগ দিয়ে করা এবং নিজের প্রতি কঠোর পরিশ্রমের মাধ্যমে ধীরে ধীরে সে নিজেকে গড়ে তুলেছে। এবারের এসএসসি পরীক্ষায় তার ফলাফলে বিদ্যালয়, পরিবার ও পুরো পলাশবাড়ী এলাকায় আনন্দের সৃষ্টি হয়েছে।
তবে এই আনন্দের আড়ালেই রয়েছে অনিশ্চয়তা। ভালো কোনো কলেজে ভর্তি, বই-খাতা, পোশাক, যাতায়াত এবং পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ বহন করা দরিদ্র কৃষক বাবার পক্ষে কঠিন। ছেলের মেধা ও আগ্রহ থাকলেও অর্থের অভাবে তার উচ্চশিক্ষার পথ সংকুচিত হয়ে আসছে বলে জানিয়েছে পরিবার।
গোবিন্দের বাবা চন্দ্র কিশোর রায় বলেন, ‘আমার ছেলে ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি খুব আগ্রহী। সংসারে অভাব থাকলেও সে নিজের মতো করে পড়াশোনা চালিয়ে গেছে। ভালো ফল করবে আশা করেছিলাম। কিন্তু ১ হাজার ১৫৮ নম্বর পেয়ে এত ভালো ফল করবে, তা আমাদের জন্য অনেক আনন্দের।’
তিনি বলেন, ‘ছেলেকে আরও পড়াতে চাই। কিন্তু সংসারে অভাব থাকায় সামনে তার পড়াশোনার খরচ কীভাবে চালাব, তা নিয়ে চিন্তায় ছিলাম। জয়নাল আবেদীন সাহেব আমার ছেলের পাশে দাঁড়িয়েছেন। তাঁর সহযোগিতায় আমরা সাহস পেয়েছি। তবে উচ্চশিক্ষার জন্য সামনে আরও অনেক খরচ। সমাজের সামর্থ্যবান মানুষ সহযোগিতা করলে আমার ছেলের পড়াশোনা চালিয়ে যাওয়া সহজ হবে।’
গোবিন্দের ফলাফল ও পরিবারের আর্থিক অসচ্ছলতার কথা জানতে পেরে তার পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. জয়নাল আবেদীন। তিনি গোবিন্দের কলেজে ভর্তি ও আনুষঙ্গিক খরচের জন্য আর্থিক সহায়তা দেন।
জয়নাল আবেদীন বলেন, ‘গোবিন্দের ফলাফল ও তার পরিবারের আর্থিক অবস্থার কথা জানতে পেরে আমি তার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিই। একটি মেধাবী ছেলে শুধু অর্থের অভাবে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হবে—এটি মেনে নেওয়া যায় না।’
তিনি আরও বলেন, ‘সমাজের সামর্থ্যবান মানুষের প্রত্যেকেরই উচিত মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো। গোবিন্দের মধ্যে ভালো কিছু করার সম্ভাবনা রয়েছে। আমার সহযোগিতা যদি তার পড়াশোনা চালিয়ে যেতে সামান্যও ভূমিকা রাখে, সেটিই আমার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি।’
পলাশবাড়ী পরশমণি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হৃষিকেশ রায় বলেন, ‘গোবিন্দ অত্যন্ত মেধাবী শিক্ষার্থী। দরিদ্র পরিবারের সন্তান হয়েও সে নিয়মিত বিদ্যালয়ে আসত এবং পড়াশোনার প্রতি তার আগ্রহ ছিল অনেক বেশি। এত ভালো নম্বর পেয়ে ফলাফল করা সত্যিই প্রশংসার দাবিদার।’
তিনি বলেন, ‘গোবিন্দের মতো মেধাবী শিক্ষার্থীদের শুধু ফলাফলের সময় প্রশংসা করলেই হবে না; তাদের উচ্চশিক্ষার পথও সহজ করে দিতে হবে। অর্থের অভাবে যেন কোনো মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন থেমে না যায়। সমাজের বিত্তবানরা এগিয়ে এলে গোবিন্দ ভবিষ্যতে অনেক দূর এগিয়ে যাবে।’
নিজের ভবিষ্যৎ স্বপ্নের কথা জানিয়ে গোবিন্দ রায় বলে, ‘আমি আরও অনেক দূর পড়াশোনা করতে চাই। ভালো একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। ভবিষ্যতে এমন কিছু করতে চাই, যাতে আমার পরিবারকে ভালো রাখতে পারি এবং মানুষের উপকারে আসতে পারি।’
সে আরও বলে, ‘আমাদের পরিবারের আর্থিক অবস্থা ভালো নয়। তাই উচ্চশিক্ষার খরচ নিয়ে কিছুটা চিন্তা হয়। যারা আমার পাশে দাঁড়াচ্ছেন, তাঁদের সহযোগিতা আমাকে আরও উৎসাহিত করেছে। আমি ভালোভাবে পড়াশোনা করে তাঁদের সহযোগিতার মর্যাদা রাখতে চাই।’
গোবিন্দের পাশে দাঁড়ানোর সময় উপস্থিত ছিলেন ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মতিন্দ্র নাথ রায়, বিধান চন্দ্র রায়, ধীমান রায়, জাহাঙ্গীর আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
স্থানীয়রা বলেন, প্রত্যন্ত এলাকার অনেক মেধাবী শিক্ষার্থী আর্থিক সংকটের কারণে উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়। গোবিন্দের মতো মেধাবী শিক্ষার্থীদের পাশে সমাজের সামর্থ্যবান ব্যক্তি, প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি উদ্যোগ এগিয়ে এলে অর্থের অভাবে তাদের স্বপ্ন থেমে থাকবে না।
১ হাজার ১৫৮ নম্বরের সাফল্য গোবিন্দকে নতুন স্বপ্ন দেখাচ্ছে। এখন তার সামনে সবচেয়ে বড় প্রয়োজন সেই স্বপ্ন ধরে রাখার সুযোগ। মেধা, অধ্যবসায় ও প্রয়োজনীয় সহযোগিতা একসঙ্গে পেলে গোবিন্দ একদিন শুধু নিজের পরিবার নয়, এলাকারও গর্ব হয়ে উঠবে—এমন প্রত্যাশা শিক্ষক, পরিবার ও এলাকাবাসীর।
নগর দরিদ্রদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান খুলনায় নাগরিক সংলাপে বৈষম্য হ্রাস, সহজে সরকারি সেবা প্রাপ্তি ও অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বারোপ
টেকনাফে নয়াপাড়া বটতলী সিরাজুল উলুম দাখিল মাদ্রাসার বার্ষিক পরীক্ষা শুরু।
কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার
জিপিএ-৫সহ ৮৫.২ শতাংশ পাসের গৌরব নর্থল্যান্ড স্কুল অ্যান্ড কলেজের
দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ্ ডিগ্রি কলেজে এইচএসসিতে বড় বিপর্যয়: পাসের হার ২৪.৫১%, জিপিএ-৫ শূন্য
৫২ বছর বয়সে এইচএসসিতে জিপিএ-৪.২১ পেলেন নীলফামারীর শেফালী বেগম।
নবীনগরে আইইএসের জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৩০৮ শিক্ষার্থী
সাংবাদিক সন্তানের চিকিৎসায় সাংবাদিক অধিকার পরিষদ ফাউন্ডেশনের সহযোগিতা
ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত
খুলনা সদর থানার উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত
নেত্রকোনার কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী
নেত্রকোনার মেয়ে নাইলা সারাফ লিজা বুয়েটের ডিগ্রি ছেড়ে প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের ‘বন্ধু’
রাজাপুরে সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবাগত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের কঠিন অভিযোগ
আমতলীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার রাজস্ব জমা না দেওয়ার অভিযোগ
দিনাজপুর বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ
শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হলো বিশ্ব শিক্ষক দিবস
রায়গঞ্জে বাবা দিনমজুর, ছেলে হলেন বিসিএস প্রশাসন ক্যাডার
নেত্রকোনায় নিয়মবহির্ভূত দায়িত্বের অবসান, ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান পদে রদবদল
৪৯ তম বিসিএসের গেজেটে গোপালগঞ্জে প্রার্থীর ৯ জন বাদ
ঝালকাঠিতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ৫০% পেনশন সমর্পণকারী কল্যাণ সমিতির জেলা কমিটি গঠিত।
নেত্রকোনায় মাদরাসা শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, শিক্ষককে অব্যাহতি
লামা প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ।
ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন কাঁঠালিয়া উপজেলা শাখার নতুন কমিটি গঠিত
কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
নরসিংদীর শিবপুর মুনসিফেরচর কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপানি টিম।
দৈনিক প্রভাতী বাংলাদেশ নামক একটি ভূয়া মাল্টিমিডিয়া প্রতিষ্ঠানের চাঁদাবাজির রশানলে জিম্মি সর্বস্বান্ত সাংবাদিকদের (আর্তনাদ)
আমশড়া গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষ শামসুল হক মাস্টার আর নেই
মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরি এবং শিক্ষার্থীদের নিজেদের মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে উৎসাহিত করার লক্ষ্যে ফাউন্ডেশনের উদ্যোগে পরিচালিত ‘মনের যত্ন সবার আগে’
মেধার স্বীকৃতি, ভবিষ্যতের প্রেরণা: জলঢাকায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ও এসএসসি উত্তীর্ণদের বিশেষ সংবর্ধনা
নড়াইলে মারকাযুল কোরআন মাদরাসার ছাত্রের মৃত্যু তিন শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার