রবিবার ২২ নভেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
শিক্ষা

লামা প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ।

মোঃ আবু বক্কর সিদ্দিক স্টাফ রিপোর্টার ২০ সেপ্টেম্বার ২০২৬ ০৭:৫২ এ.এম

লামা প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ।  মোঃ আবু বক্কর সিদ্দিক স্টাফ রিপোর্টার।  বান্দরবানের লামা প্রেসক্লাবের সম্মানিত সদস্যদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যাচার, কুৎসা রটানো ও একটি ভুয়া কমিটি সাজিয়ে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ উঠেছে। এ ঘটনায় আইনগত প্রতিকার চেয়ে লামা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন লামা প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. নুরুল করিম আরমান। ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে দেওয়া অভিযোগে তিনি উল্লেখ করেন, অভিযুক্তরা কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুক ও অন্যান্য প্ল্যাটফর্মে লামা প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও মানহানিকর তথ্য প্রচার করে আসছেন। অভিযোগে বলা হয়, অপপ্রচারের মাধ্যমে প্রেসক্লাব ও এর পেশাদার সাংবাদিকদের সামাজিক ও পেশাগত মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি লামা প্রেসক্লাবের নাম ব্যবহার করে একটি ভুয়া কমিটি সাজিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগও করা হয়েছে। এতে স্থানীয় জনসাধারণ ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে বলে অভিযোগকারী দাবি করেন। অভিযোগে আরও বলা হয়, মো. নজরুল ইসলাম নামের এক ব্যক্তির ফেসবুক আইডি/পেজসহ আরও কয়েকটি ফেসবুক আইডি ও পেজ থেকে মানহানিকর ও বিভ্রান্তিকর পোস্ট প্রচার করা হয়েছে। অভিযোগকারীর দাবি, এসব পোস্টের সঙ্গে বিভিন্ন ডিজিটাল লিংক ও স্ক্রিনশটও সংযুক্ত করা হয়েছে। এছাড়া অভিযোগে প্রেসক্লাবের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন, প্রেসক্লাব দখলের হুমকি এবং সাংবাদিকদের বিভিন্ন সময় অশালীন ভাষায় গালিগালাজ করার মতো অভিযোগও আনা হয়েছে। অভিযোগকারী বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অভিযোগে উল্লিখিত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লামা থানার ওসির কাছে আবেদন জানিয়েছেন। তবে অভিযোগে উত্থাপিত বিষয়গুলোর সত্যতা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে প্রকাশ করা হবে। লামা প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ।

 

 

 

বান্দরবানের লামা প্রেসক্লাবের সম্মানিত সদস্যদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যাচার, কুৎসা রটানো ও একটি ভুয়া কমিটি সাজিয়ে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ উঠেছে। এ ঘটনায় আইনগত প্রতিকার চেয়ে লামা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন লামা প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. নুরুল করিম আরমান।

১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে দেওয়া অভিযোগে তিনি উল্লেখ করেন, অভিযুক্তরা কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুক ও অন্যান্য প্ল্যাটফর্মে লামা প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও মানহানিকর তথ্য প্রচার করে আসছেন।

অভিযোগে বলা হয়, অপপ্রচারের মাধ্যমে প্রেসক্লাব ও এর পেশাদার সাংবাদিকদের সামাজিক ও পেশাগত মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি লামা প্রেসক্লাবের নাম ব্যবহার করে একটি ভুয়া কমিটি সাজিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগও করা হয়েছে। এতে স্থানীয় জনসাধারণ ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে বলে অভিযোগকারী দাবি করেন।

অভিযোগে আরও বলা হয়, মো. নজরুল ইসলাম নামের এক ব্যক্তির ফেসবুক আইডি/পেজসহ আরও কয়েকটি ফেসবুক আইডি ও পেজ থেকে মানহানিকর ও বিভ্রান্তিকর পোস্ট প্রচার করা হয়েছে। অভিযোগকারীর দাবি, এসব পোস্টের সঙ্গে বিভিন্ন ডিজিটাল লিংক ও স্ক্রিনশটও সংযুক্ত করা হয়েছে।

এছাড়া অভিযোগে প্রেসক্লাবের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন, প্রেসক্লাব দখলের হুমকি এবং সাংবাদিকদের বিভিন্ন সময় অশালীন ভাষায় গালিগালাজ করার মতো অভিযোগও আনা হয়েছে।

অভিযোগকারী বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অভিযোগে উল্লিখিত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লামা থানার ওসির কাছে আবেদন জানিয়েছেন।

তবে অভিযোগে উত্থাপিত বিষয়গুলোর সত্যতা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে প্রকাশ করা হবে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

নগর দরিদ্রদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান খুলনায় নাগরিক সংলাপে বৈষম্য হ্রাস, সহজে সরকারি সেবা প্রাপ্তি ও অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বারোপ

news image

টেকনাফে নয়াপাড়া বটতলী সিরাজুল উলুম দাখিল মাদ্রাসার বার্ষিক পরীক্ষা শুরু।

news image

কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার 

news image

জিপিএ-৫সহ ৮৫.২ শতাংশ পাসের গৌরব নর্থল্যান্ড স্কুল অ্যান্ড কলেজের

news image

দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ্ ডিগ্রি কলেজে এইচএসসিতে বড় বিপর্যয়: পাসের হার ২৪.৫১%, জিপিএ-৫ শূন্য

news image

৫২ বছর বয়সে এইচএসসিতে জিপিএ-৪.২১ পেলেন নীলফামারীর শেফালী বেগম।

news image

নবীনগরে আইইএসের জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৩০৮ শিক্ষার্থী

news image

সাংবাদিক সন্তানের চিকিৎসায় সাংবাদিক অধিকার পরিষদ ফাউন্ডেশনের সহযোগিতা

news image

ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

news image

খুলনা সদর থানার উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত

news image

নেত্রকোনার কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী

news image

নেত্রকোনার মেয়ে নাইলা সারাফ লিজা বুয়েটের ডিগ্রি ছেড়ে প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের ‘বন্ধু’

news image

রাজাপুরে সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবাগত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের কঠিন অভিযোগ

news image

আমতলীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার রাজস্ব জমা না দেওয়ার অভিযোগ

news image

দিনাজপুর বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ

news image

শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হলো বিশ্ব শিক্ষক দিবস

news image

রায়গঞ্জে বাবা দিনমজুর, ছেলে হলেন বিসিএস প্রশাসন ক্যাডার

news image

নেত্রকোনায় নিয়মবহির্ভূত দায়িত্বের অবসান, ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান পদে রদবদল

news image

৪৯ তম বিসিএসের গেজেটে গোপালগঞ্জে প্রার্থীর ৯ জন বাদ 

news image

ঝালকাঠিতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ৫০% পেনশন সমর্পণকারী কল্যাণ সমিতির জেলা কমিটি গঠিত। 

news image

নেত্রকোনায় মাদরাসা শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, শিক্ষককে অব্যাহতি

news image

লামা প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ।

news image

ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন কাঁঠালিয়া উপজেলা শাখার নতুন কমিটি গঠিত

news image

কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

news image

নরসিংদীর শিবপুর মুনসিফেরচর কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপানি টিম।

news image

দৈনিক প্রভাতী বাংলাদেশ নামক একটি ভূয়া মাল্টিমিডিয়া প্রতিষ্ঠানের চাঁদাবাজির রশানলে জিম্মি সর্বস্বান্ত সাংবাদিকদের (আর্তনাদ)

news image

আমশড়া গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষ শামসুল হক মাস্টার আর নেই

news image

মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরি এবং শিক্ষার্থীদের নিজেদের মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে উৎসাহিত করার লক্ষ্যে ফাউন্ডেশনের উদ্যোগে পরিচালিত ‘মনের যত্ন সবার আগে’

news image

মেধার স্বীকৃতি, ভবিষ্যতের প্রেরণা: জলঢাকায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ও এসএসসি উত্তীর্ণদের বিশেষ সংবর্ধনা

news image

নড়াইলে মারকাযুল কোরআন মাদরাসার ছাত্রের মৃত্যু তিন শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন‍্য গ্রেপ্তার