মো: আল-মাহফুজ শাওন, খুলনা: ২০ নভেম্বার ২০২৬ ০৯:৫৮ এ.এম
নগর দরিদ্রদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান খুলনায় নাগরিক সংলাপে বৈষম্য হ্রাস, সহজে সরকারি সেবা প্রাপ্তি ও অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বারোপ
খুলনা মহানগরের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা, নিরাপত্তা এবং মৌলিক সেবা পাওয়ার অধিকার নিশ্চিত করে বৈষম্য কমানোর লক্ষ্যে নাগরিক সংলাম অনুষ্ঠিত হয়েছে। সংলাপে নগর দরিদ্রদের পাশে দাঁড়াতে খুলনা সিটি কর্পোরেশনকে আরও কার্যকর ও সমন্বিত ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
বুধবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে ‘খুলনা মহানগরের দরিদ্র জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা সেবা ও নিরাপত্তার অধিকার নিশ্চিতকরণের মাধ্যমে বৈষম্য হ্রাস’ শীর্ষক এ নাগরিক সংলাম অনুষ্ঠিত হয়।
সংলামে প্রধান অতিথির বক্তব্যে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, নগর দরিদ্রদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন জনগণের সবচেয়ে কাছের প্রতিষ্ঠান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ওয়ার্ডভিত্তিক তথ্যভান্ডার তৈরি, সেবা গ্রহণ সহজ করা এবং সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের সহায়তা নিশ্চিত করা সম্ভব।তিনি বলেন, নগর দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিদ্যমান সামাজিক সুরক্ষা কর্মসূচির পরিধি আরও বাড়ানো প্রয়োজন। প্রকৃত উপকারভোগী চিহ্নিতকরণ, সহজে সেবা পাওয়া এবং সরকারি সহায়তা কর্মসূচির সঙ্গে তাদের কার্যকর সম্পৃক্ততা নিশ্চিত করতে হবে। পাশাপাশি ওয়ার্ড পর্যায়ে নাগরিকদের চাহিদা চিহ্নিত করে হয়রানিমুক্ত সেবা প্রদানের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর) বাংলাদেশ মিশনের সহযোগিতায় কোয়ালিশন ফর দ্য আরবান পুওর (সিইউপি) এ সংলামের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. হোসেনুর রহমান ও কেসিসির সচিব মো. রেজা রশীদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিইউপির নির্বাহী পরিচালক খন্দকার রেবেকা সান-ইয়াত। সামাজিক সুরক্ষার আন্তর্জাতিক ও মানবাধিকারভিত্তিক দিক তুলে ধরেন ওএইচসিএইচআর বাংলাদেশ মিশনের সহকারী মানবাধিকার কর্মকর্তা ও অর্থনীতিবিদ মো. সালে মোস্তফা। সংলাপে সমাজসেবা অধিদপ্তর ও মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা, কেসিসির প্রতিনিধি, ৩১টি ওয়ার্ডের কমিউনিটি সংগঠনের প্রতিনিধি, শিক্ষাবিদ, গবেষক, নাগরিক সমাজ ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
আলোচনায় ওয়ার্ডভিত্তিক ঝুঁকিপূর্ণ পরিবারের তথ্যভান্ডার, সামাজিক সুরক্ষা সহায়তা কেন্দ্র, নারী ও প্রতিবন্ধীদের জন্য সহজগম্য সেবা, প্রবীণ ও শিশুদের সুরক্ষা, কার্যকর অভিযোগ প্রতিকার ব্যবস্থা এবং সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর সুপারিশ করা হয়। নগর দরিদ্রদের জন্য পরিবারভিত্তিক সহায়তা ও ফ্যামিলি কার্ড, ব্যক্তি ও জীবনচক্রভিত্তিক সহায়তা এবং পেশা ও জলবায়ু ঝুঁকিভিত্তিক সুরক্ষা—এই তিন স্তরে সমন্বিত মডেল গড়ে তোলার প্রস্তাবও উঠে আসে। সংলাপে উপস্থাপিত ধারণাপত্রে বলা হয়, বাংলাদেশের সংবিধানের ১৫(ঘ), ১৭, ১৯ ও ২৮ অনুচ্ছেদ এবং জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল সামাজিক সুরক্ষা ও বৈষম্য হ্রাসের গুরুত্বপূর্ণ ভিত্তি। ২০২৬–২০৩৫ মেয়াদের নতুন কৌশলগত কাঠামোর আওতায় নগর দরিদ্রদের জন্য সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক, সমন্বিত ও জলবায়ু-সহনশীল করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বক্তারা বলেন, সামাজিক নিরাপত্তাকে শুধু সহায়তা হিসেবে নয়, মানুষের মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। নগর দরিদ্রদের আবাসন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, সুপেয় পানি, স্যানিটেশন ও জীবিকার সুযোগ নিশ্চিত করা গেলে দারিদ্র্য ও বৈষম্য কমানোর পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনেও অগ্রগতি সম্ভব হবে।
সংলাপ শেষে নগর দরিদ্র জনগোষ্ঠীর পক্ষে কমিউনিটি সংগঠনের প্রতিনিধিরা প্রধান অতিথির কাছে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে ফ্যামিলি কার্ড চালু, বিধবা ও স্বামী পরিত্যক্ত নারীদের ভাতা, ওয়ার্ডভিত্তিক সামাজিক সুরক্ষা কেন্দ্র, কমিউনিটি ডে-কেয়ার, নিরাপদ আবাসন, স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ এবং জলবায়ু ঝুঁকিতে থাকা দরিদ্র পরিবারগুলোর জন্য বিশেষ সহায়তা প্রদানের দাবি জানানো হয়।
নগর দরিদ্রদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান খুলনায় নাগরিক সংলাপে বৈষম্য হ্রাস, সহজে সরকারি সেবা প্রাপ্তি ও অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বারোপ
টেকনাফে নয়াপাড়া বটতলী সিরাজুল উলুম দাখিল মাদ্রাসার বার্ষিক পরীক্ষা শুরু।
কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার
জিপিএ-৫সহ ৮৫.২ শতাংশ পাসের গৌরব নর্থল্যান্ড স্কুল অ্যান্ড কলেজের
দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ্ ডিগ্রি কলেজে এইচএসসিতে বড় বিপর্যয়: পাসের হার ২৪.৫১%, জিপিএ-৫ শূন্য
৫২ বছর বয়সে এইচএসসিতে জিপিএ-৪.২১ পেলেন নীলফামারীর শেফালী বেগম।
নবীনগরে আইইএসের জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৩০৮ শিক্ষার্থী
সাংবাদিক সন্তানের চিকিৎসায় সাংবাদিক অধিকার পরিষদ ফাউন্ডেশনের সহযোগিতা
ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত
খুলনা সদর থানার উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত
নেত্রকোনার কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী
নেত্রকোনার মেয়ে নাইলা সারাফ লিজা বুয়েটের ডিগ্রি ছেড়ে প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের ‘বন্ধু’
রাজাপুরে সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবাগত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের কঠিন অভিযোগ
আমতলীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার রাজস্ব জমা না দেওয়ার অভিযোগ
দিনাজপুর বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ
শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হলো বিশ্ব শিক্ষক দিবস
রায়গঞ্জে বাবা দিনমজুর, ছেলে হলেন বিসিএস প্রশাসন ক্যাডার
নেত্রকোনায় নিয়মবহির্ভূত দায়িত্বের অবসান, ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান পদে রদবদল
৪৯ তম বিসিএসের গেজেটে গোপালগঞ্জে প্রার্থীর ৯ জন বাদ
ঝালকাঠিতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ৫০% পেনশন সমর্পণকারী কল্যাণ সমিতির জেলা কমিটি গঠিত।
নেত্রকোনায় মাদরাসা শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, শিক্ষককে অব্যাহতি
লামা প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ।
ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন কাঁঠালিয়া উপজেলা শাখার নতুন কমিটি গঠিত
কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
নরসিংদীর শিবপুর মুনসিফেরচর কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপানি টিম।
দৈনিক প্রভাতী বাংলাদেশ নামক একটি ভূয়া মাল্টিমিডিয়া প্রতিষ্ঠানের চাঁদাবাজির রশানলে জিম্মি সর্বস্বান্ত সাংবাদিকদের (আর্তনাদ)
আমশড়া গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষ শামসুল হক মাস্টার আর নেই
মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরি এবং শিক্ষার্থীদের নিজেদের মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে উৎসাহিত করার লক্ষ্যে ফাউন্ডেশনের উদ্যোগে পরিচালিত ‘মনের যত্ন সবার আগে’
মেধার স্বীকৃতি, ভবিষ্যতের প্রেরণা: জলঢাকায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ও এসএসসি উত্তীর্ণদের বিশেষ সংবর্ধনা
নড়াইলে মারকাযুল কোরআন মাদরাসার ছাত্রের মৃত্যু তিন শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার