রবিবার ২২ নভেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
শিক্ষা

নবীনগরে আইইএসের জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৩০৮ শিক্ষার্থী

সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ০১ নভেম্বার ২০২৬ ০৬:২২ পি.এম

সাধন নবীনগরে

 

 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইসলামিক এডুকেশন সোসাইটির (আইইএস) উদ্যোগে জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) উৎসবমুখর পরিবেশে উপজেলার নারায়ণপুর ডিএস কামিল মাদরাসা কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা এ পরীক্ষায় উপজেলার ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০৮ জন শিক্ষার্থী অংশ নেয়।

 

পরীক্ষায় তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে ছিল ৫টি মাধ্যমিক বিদ্যালয়, ১৩টি প্রাথমিক বিদ্যালয়, ৪টি কিন্ডারগার্টেন ও ১টি মাদরাসা।

 

পরীক্ষা আয়োজন কমিটির সদস্য আব্দুল কাইয়ুম জানান, বাংলা, ইংরেজি, গণিত, ধর্ম বা আরবি এবং সাধারণ জ্ঞান—এই পাঁচটি বিষয়ে মোট ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হয়েছে। পরীক্ষায় কৃতকার্য মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ট্যালেন্টপুল গ্রেডে ১ হাজার ৫০০ টাকা এবং সাধারণ গ্রেডে ১ হাজার টাকা করে বৃত্তি ও সনদপত্র প্রদান করা হবে।

 

পরীক্ষায় অংশ নেওয়া আলীয়াবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ফাতেমা জাহান আনন্দ প্রকাশ করে বলে, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে এমন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিতে পেরে সে ভীষণ আনন্দিত। তার পরীক্ষাও অনেক ভালো হয়েছে।

 

এক অভিভাবক শহিদুল হক বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে। পাশাপাশি তাদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি হবে।

 

নারায়ণপুর ডিএস কামিল মাদরাসার অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মুফতি রফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে এ পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে আসন্ন প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রস্তুতিতেও এটি বিশেষ ভূমিকা রাখবে।

আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের চেয়ারম্যান মো. মোখলেসুর রহমান বলেন, এ ধরনের মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা বিকাশে এক ধাপ এগিয়ে নিতে সহায়তা করবে।

 

আলীয়াবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেজাউল করিম সবুজ বলেন, পরীক্ষার কোনো বিকল্প নেই। এ ধরনের আয়োজনের ফলে শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতি বাড়তি আগ্রহ ও উদ্দীপনা লক্ষ করা গেছে।

 

কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিসুর রহমান বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ, সুস্থ প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি এবং পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের মেধাবৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

 

আয়োজকদের মতে, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের পাশাপাশি ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করবে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

নগর দরিদ্রদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান খুলনায় নাগরিক সংলাপে বৈষম্য হ্রাস, সহজে সরকারি সেবা প্রাপ্তি ও অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বারোপ

news image

টেকনাফে নয়াপাড়া বটতলী সিরাজুল উলুম দাখিল মাদ্রাসার বার্ষিক পরীক্ষা শুরু।

news image

কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার 

news image

জিপিএ-৫সহ ৮৫.২ শতাংশ পাসের গৌরব নর্থল্যান্ড স্কুল অ্যান্ড কলেজের

news image

দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ্ ডিগ্রি কলেজে এইচএসসিতে বড় বিপর্যয়: পাসের হার ২৪.৫১%, জিপিএ-৫ শূন্য

news image

৫২ বছর বয়সে এইচএসসিতে জিপিএ-৪.২১ পেলেন নীলফামারীর শেফালী বেগম।

news image

নবীনগরে আইইএসের জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৩০৮ শিক্ষার্থী

news image

সাংবাদিক সন্তানের চিকিৎসায় সাংবাদিক অধিকার পরিষদ ফাউন্ডেশনের সহযোগিতা

news image

ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

news image

খুলনা সদর থানার উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত

news image

নেত্রকোনার কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী

news image

নেত্রকোনার মেয়ে নাইলা সারাফ লিজা বুয়েটের ডিগ্রি ছেড়ে প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের ‘বন্ধু’

news image

রাজাপুরে সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবাগত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের কঠিন অভিযোগ

news image

আমতলীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার রাজস্ব জমা না দেওয়ার অভিযোগ

news image

দিনাজপুর বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ

news image

শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হলো বিশ্ব শিক্ষক দিবস

news image

রায়গঞ্জে বাবা দিনমজুর, ছেলে হলেন বিসিএস প্রশাসন ক্যাডার

news image

নেত্রকোনায় নিয়মবহির্ভূত দায়িত্বের অবসান, ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান পদে রদবদল

news image

৪৯ তম বিসিএসের গেজেটে গোপালগঞ্জে প্রার্থীর ৯ জন বাদ 

news image

ঝালকাঠিতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ৫০% পেনশন সমর্পণকারী কল্যাণ সমিতির জেলা কমিটি গঠিত। 

news image

নেত্রকোনায় মাদরাসা শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, শিক্ষককে অব্যাহতি

news image

লামা প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ।

news image

ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন কাঁঠালিয়া উপজেলা শাখার নতুন কমিটি গঠিত

news image

কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

news image

নরসিংদীর শিবপুর মুনসিফেরচর কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপানি টিম।

news image

দৈনিক প্রভাতী বাংলাদেশ নামক একটি ভূয়া মাল্টিমিডিয়া প্রতিষ্ঠানের চাঁদাবাজির রশানলে জিম্মি সর্বস্বান্ত সাংবাদিকদের (আর্তনাদ)

news image

আমশড়া গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষ শামসুল হক মাস্টার আর নেই

news image

মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরি এবং শিক্ষার্থীদের নিজেদের মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে উৎসাহিত করার লক্ষ্যে ফাউন্ডেশনের উদ্যোগে পরিচালিত ‘মনের যত্ন সবার আগে’

news image

মেধার স্বীকৃতি, ভবিষ্যতের প্রেরণা: জলঢাকায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ও এসএসসি উত্তীর্ণদের বিশেষ সংবর্ধনা

news image

নড়াইলে মারকাযুল কোরআন মাদরাসার ছাত্রের মৃত্যু তিন শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন‍্য গ্রেপ্তার