রবিবার ২২ নভেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
শিক্ষা

রাজাপুরে সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবাগত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের কঠিন অভিযোগ

আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধিঃ  ১৪ অক্টোবার ২০২৬ ০৩:৪০ পি.এম

আলমগীর আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধিঃ 8

 

 

ঝালকাঠির রাজাপুর সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সদ্য যোগদানকৃত (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ শহিদুল্লাহ খান এর বিরুদ্ধে শ্রেণিকক্ষে ছাত্রীদের সঙ্গে অসদাচরণ ও অশোভন মন্তব্য'র অভিযোগ উঠেছে। এ ঘটনায় উদ্বিগ্ন হয়ে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা'র (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন উক্ত বিদ্যালয়ে অধ্যায়নরত ছাত্রীদের কয়েকজন অভিভাবক।

 

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১২ অক্টোবর ২০২৬ ইং সোমবার বেলা ১১ ঘটিকার দিকে দশম শ্রেণির ক্লাসে ওই শিক্ষক ছাত্রীদের উদ্দেশ্যে অশ্লীল, অপ্রাসঙ্গিক ও সম্মানহানিকর কথাবার্তা বলা সহ নিজের সম্পদের হিসাব দিয়ে নিজেকে গর্ব করে বলার অভিযোগ রয়েছে।

 

অভিভাবকদের দাবি, তার বক্তব্য সিসি টিভি ফুটেজে ধারণ করা আছে এবং প্রতিটি ক্লাসেই তিনি একই ধরনের আচরণ করেন প্রধান শিক্ষক। শ্রেণিকক্ষে পাঠদানের পরিবর্তে নিজের পারিবারিক সম্পদের বিবরণ এবং ছাত্রীদের চারিত্রিক বিষয়ে আলোচনা করেন, যা একজন শিক্ষকের জন্য অশোভন এবং আদর্শ বহির্ভূত।

 

অভিযোগপত্রে অভিভাবকরা উল্লেখ করেন, একটি বালিকা বিদ্যালয়ে এ ধরনের আচরণে শিক্ষার্থীরা ভীত ও নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা বিষয়টির সুষ্ঠু তদন্ত, বিচার এবং ওই শিক্ষককে দ্রুত অন্যত্র বদলির দাবি জানিয়েছেন। অভিযোগপত্রে দশম শ্রেণির অন্তত ১০ জন ছাত্রীর অভিভাবকদের স্বাক্ষর রয়েছে।

 

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থীরা জানায়, ক্লাসে এসে স্যারে তার সম্পদের বড়াই করে। আমাদের'কে সে বলে যে তার একটি রয়েল এন্ড ফিল্ড বাইক আছে, আই ফোন আছে, স্যামসাং মোবাইল আছে, গাড়ি আছে, বরিশালে ফ্লাট আছে। যে কাজ গুলো আমরা করিনা বা জানিনা, অন্য কোনো স্কুলের  ছাত্র-ছাত্রীরা করছে সেটা নিয়ে তিনি ক্লাসে খোলামেলা অশ্লীল আলোচনা করেন।

 

এ বিষয়ে অভিযোগের অনুলিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, বরিশালের উপ-পরিচালক, জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকেও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অভিযোগকারী অভিভাবকরা।

 

অভিযোগের বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শহিদুল্লাহ খান জানান, আমি এখানে যোগাদান করার পর থেকে নবম ও দশম শ্রেণির নিয়মিত ক্লাস নিচ্ছি। এখানে আগে গাইড দিয়ে প্রশ্নপত্র হতো, এখন ইন হাউজ প্রশ্ন হয়। আগে ক্লাস নিয়মিত হতোনা, এখন নিয়মিত ক্লাস হয় এবং ছাত্রীদের উপস্থিতি অনেক বেশি। এখানে আমি যোগদানের পূর্বে অনেক স্বজনপ্রীতিসহ নানা সমস্যা ছিলো, যে গুলো আমি শিক্ষকদের নিয়ে সমাধান করেছি। পরিবর্তন গুলোর কারনে কিছু কিছু শিক্ষক অসন্তুষ্ট। মূলত তারাই আমার নামে এই অভিযোগ দেওয়াচ্ছে। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।

 

এ বিষয়ে জানতে চাইলে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি বলেন, অভিভাবকদের লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।




এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

নগর দরিদ্রদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান খুলনায় নাগরিক সংলাপে বৈষম্য হ্রাস, সহজে সরকারি সেবা প্রাপ্তি ও অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বারোপ

news image

টেকনাফে নয়াপাড়া বটতলী সিরাজুল উলুম দাখিল মাদ্রাসার বার্ষিক পরীক্ষা শুরু।

news image

কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার 

news image

জিপিএ-৫সহ ৮৫.২ শতাংশ পাসের গৌরব নর্থল্যান্ড স্কুল অ্যান্ড কলেজের

news image

দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ্ ডিগ্রি কলেজে এইচএসসিতে বড় বিপর্যয়: পাসের হার ২৪.৫১%, জিপিএ-৫ শূন্য

news image

৫২ বছর বয়সে এইচএসসিতে জিপিএ-৪.২১ পেলেন নীলফামারীর শেফালী বেগম।

news image

নবীনগরে আইইএসের জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৩০৮ শিক্ষার্থী

news image

সাংবাদিক সন্তানের চিকিৎসায় সাংবাদিক অধিকার পরিষদ ফাউন্ডেশনের সহযোগিতা

news image

ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

news image

খুলনা সদর থানার উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত

news image

নেত্রকোনার কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী

news image

নেত্রকোনার মেয়ে নাইলা সারাফ লিজা বুয়েটের ডিগ্রি ছেড়ে প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের ‘বন্ধু’

news image

রাজাপুরে সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবাগত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের কঠিন অভিযোগ

news image

আমতলীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার রাজস্ব জমা না দেওয়ার অভিযোগ

news image

দিনাজপুর বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ

news image

শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হলো বিশ্ব শিক্ষক দিবস

news image

রায়গঞ্জে বাবা দিনমজুর, ছেলে হলেন বিসিএস প্রশাসন ক্যাডার

news image

নেত্রকোনায় নিয়মবহির্ভূত দায়িত্বের অবসান, ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান পদে রদবদল

news image

৪৯ তম বিসিএসের গেজেটে গোপালগঞ্জে প্রার্থীর ৯ জন বাদ 

news image

ঝালকাঠিতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ৫০% পেনশন সমর্পণকারী কল্যাণ সমিতির জেলা কমিটি গঠিত। 

news image

নেত্রকোনায় মাদরাসা শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, শিক্ষককে অব্যাহতি

news image

লামা প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ।

news image

ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন কাঁঠালিয়া উপজেলা শাখার নতুন কমিটি গঠিত

news image

কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

news image

নরসিংদীর শিবপুর মুনসিফেরচর কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপানি টিম।

news image

দৈনিক প্রভাতী বাংলাদেশ নামক একটি ভূয়া মাল্টিমিডিয়া প্রতিষ্ঠানের চাঁদাবাজির রশানলে জিম্মি সর্বস্বান্ত সাংবাদিকদের (আর্তনাদ)

news image

আমশড়া গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষ শামসুল হক মাস্টার আর নেই

news image

মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরি এবং শিক্ষার্থীদের নিজেদের মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে উৎসাহিত করার লক্ষ্যে ফাউন্ডেশনের উদ্যোগে পরিচালিত ‘মনের যত্ন সবার আগে’

news image

মেধার স্বীকৃতি, ভবিষ্যতের প্রেরণা: জলঢাকায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ও এসএসসি উত্তীর্ণদের বিশেষ সংবর্ধনা

news image

নড়াইলে মারকাযুল কোরআন মাদরাসার ছাত্রের মৃত্যু তিন শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন‍্য গ্রেপ্তার