সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ২৭ অক্টোবার ২০২৬ ০২:১১ পি.এম
মহানগর
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী আন্তনগর মহানগর এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথ কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) থেকে ৭২১/৭২২ নম্বরের এই ট্রেনের মাধ্যমে নরসিংদী, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনী জেলার যাত্রীরা সরাসরি কক্সবাজার যাতায়াতের সুযোগ পাবেন।
এতে চট্টগ্রামে ট্রেন পরিবর্তনের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।
তবে একটি মাত্র রেক দিয়ে পুরো রুটে ট্রেনটি পরিচালিত হওয়ায় নির্ধারিত সময়ে চলাচল নিয়ে শঙ্কাও দেখা দিয়েছে। এরই মধ্যে মহানগর এক্সপ্রেসের সোমবারের চট্টগ্রাম-ঢাকা রুটের যাত্রা বাতিলের তথ্য পাওয়া গেছে। খালি রেকটি রোববার রাতে ঢাকায় নিয়ে আসা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৭২১ নম্বর মহানগর এক্সপ্রেস কক্সবাজার থেকে সকাল ৯টায় ছেড়ে দুপুর ১২টা ১০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে। চট্টগ্রাম থেকে দুপুর ১২টা ৩০ মিনিটে ছেড়ে ট্রেনটি সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
অন্যদিকে, ৭২২ নম্বর মহানগর এক্সপ্রেস ঢাকা থেকে রাত ৮টা ৩০ মিনিটে ছেড়ে রাত ২টা ৪০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে। পরে রাত ৩টায় চট্টগ্রাম থেকে ছেড়ে ট্রেনটি সকাল ৬টায় কক্সবাজার পৌঁছানোর কথা রয়েছে।
রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী জানান, ২৬ অক্টোবর থেকে মহানগর এক্সপ্রেস ট্রেন ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে পরিচালনা করা হবে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে বর্ধিত রুটে ট্রেনটির যাত্রা উদ্বোধন উপলক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে রেলপথমন্ত্রী শেখ রবিউল আলমের। এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।
বর্তমানে ঢাকা-কক্সবাজার রুটে চলাচলকারী ট্রেনগুলো ঢাকা থেকে ছেড়ে চট্টগ্রাম হয়ে কক্সবাজারে যায়। অন্যদিকে, মহানগর এক্সপ্রেসে কক্সবাজার যেতে আগ্রহী পাঁচ জেলার যাত্রীদের আগে চট্টগ্রামে নেমে অন্য ট্রেন কিংবা বাসে করে গন্তব্যে পৌঁছাতে হতো।
মহানগর এক্সপ্রেসের যাত্রাপথ সম্প্রসারণের ফলে নরসিংদী, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনীর যাত্রীরা একই ট্রেনে কক্সবাজার যেতে পারবেন। এতে সময় ও ভোগান্তি কমার পাশাপাশি পর্যটন খাতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
নতুন রুটে মহানগর এক্সপ্রেস চালুর খবরে যাত্রীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। ট্রেনটির বর্ধিত রুটের টিকিট বিক্রি শুরুর পর প্রথম দিনের টিকিট দ্রুত শেষ হয়ে যায়। পরবর্তী দিনগুলোর টিকিটের ক্ষেত্রেও একই ধরনের চাহিদা দেখা গেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ট্রেনটির আসনসংখ্যা ২ হাজার ৭০০-এর বেশি। রোববার ট্রেনটির সাপ্তাহিক ছুটি।
রেলওয়ে সংশ্লিষ্টদের মতে, একটি মাত্র রেক দিয়ে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত ট্রেন পরিচালনা করা হলে সময়সূচি ঠিক রাখা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।
সাপ্তাহিক ছুটি বাদে সপ্তাহের ছয় দিন চলাচলের ক্ষেত্রে ট্রেনটি ঢাকায় প্রায় দুই ঘণ্টা এবং কক্সবাজারে প্রায় তিন ঘণ্টা সময় পাবে। এ সময়ের মধ্যে ইঞ্জিন পরিবর্তন, ট্রেন পরিষ্কারসহ প্রয়োজনীয় আনুষঙ্গিক কাজ শেষ করতে হবে।
পথে কোনো কারণে ট্রেন চলাচলে বিলম্ব হলে পরবর্তী যাত্রার নির্ধারিত সময়সূচি বজায় রাখা কঠিন হতে পারে।
এর আগে চট্টগ্রাম-ময়মনসিংহ রুটের বিজয় এক্সপ্রেসের যাত্রাপথ জামালপুর পর্যন্ত সম্প্রসারণের পর ট্রেনটির নিয়মিত বিলম্বের বিষয়টি আলোচনায় আসে। ওই ট্রেনটিও একটি রেক দিয়ে আসা-যাওয়া করে।
সব মিলিয়ে মহানগর এক্সপ্রেসের যাত্রাপথ কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণ ব্রাহ্মণবাড়িয়াসহ সংশ্লিষ্ট পাঁচ জেলার যাত্রীদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করেছে। তবে যাত্রীদের স্বস্তি ধরে রাখতে ট্রেনটির নিয়মিত চলাচল ও সময়ানুবর্তিতা নিশ্চিত করা রেলওয়ে কর্তৃপক্ষের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে আহত প্রায় শতাধিক
বগুড়ার শেরপুরে দাঁড়িয়ে থাকা ব্যাংক কর্মকর্তার প্রাণ কেড়ে নিল পিকআপ।
সানফ্লাওয়ার টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে সরকারি অর্থায়নে সম্পূর্ণ বিনামূল্যে লাইট ইঞ্জিনিয়ারিং প্রশিক্ষণ।
যশোরের শার্শা উপজেলার বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতার দুর্ভোগে ১০ গ্রামের মানুষ
মহানগর এক্সপ্রেসে এবার কক্সবাজার যাওয়ার সুযোগ, স্বস্তি ব্রাহ্মণবাড়িয়ার যাত্রীদের
বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫
গোপালগঞ্জে সুজুকি ভি-স্ট্রমের উদ্বোধন
খুলনা নিউমার্কেটের সামনে দুই গাড়ির সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন আরোহীরা
কুড়িগ্রামে ঢাকা-রৌমারী মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫
যশোরে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে প্রেমিক-প্রেমিকার মৃত্যু
নবীনগরে গ্রামীণ ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই
কুমিল্লা বরুড়ায় বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ যাত্রী
দিনাজপুর বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন.
নেত্রকোনায় বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানে পেট্রোল ঢেলে আগুন, দোকানি দগ্ধ
বাস-কনটেইনারের ভয়াবহ সংঘর্ষে পথচারীর মর্মান্তিক মৃত্যু
কালীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ যাত্রী
অপসাংবাদিকতা প্রতিরোধে বগুড়ায় ৩ সদস্যের বিশেষ কমিটি গঠন
রায়গঞ্জে ট্রাকের ধাক্কায় চালক নিহত
গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে*।
বাগেরহাট হাসপাতালে অ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ চালক, ভস্মীভূত ৮ মোটরসাইকেল
লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক এখন মৃত্যুফাঁদ: ফোর লেনের দাবিতে চালক ও স্থানীয়দের ক্ষোভ
ট্রলি চালক হয়ে গেল কোটি টাকার মালিক
নেত্রকোনায় ক্রোকারিজের দোকান থেকে ভয়াবহ আগুন- ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকার উপরে
আদিতমারীর সারপুকুর সড়ক নির্মাণে অনিয়মের সংবাদের তীব্র প্রতিবাদ
জলঢাকায় আউলিয়াখানা নদীর খাল খননের দাবিতে মানববন্ধন
নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত
সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা লোভাছড়া কোয়ারির দুই মামলার তদন্তে অনিয়মের অভিযোগ; বিচার বিভাগীয় তদন্তের দাবি
বাংলাদেশ ট্রাক ও কাভার্টভ্যান ড্রাইভার্স ইউনিয়নের এি-বার্ষিক ২০২৬ নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ অনুষ্ঠিত।
অনুষ্ঠিত হলো বাংলাদেশ প্রগতি লেখক সংঘ টাঙ্গাইল জেলা কমিটির সভা
নরসিংদীর শিবপুরের নিরাপদ সড়ক চাই কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত।