মিনহাজুল হক বাপ্পী লালমনিরহাট জেলা প্রতিনিধি: ১১ আগষ্ট ২০২৬ ০৫:১২ পি.এম
লালমনিরহাট
লালমনিরহাট জেলার প্রধান লাইফলাইন লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক এখন সাধারণ মানুষ ও চালকদের জন্য চরম আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে জেলার আদিতমারী, কালীগঞ্জ থেকে হাতীবান্ধা পর্যন্ত সড়কটির বেহাল দশার কারণে এই রুটে প্রতিদিনই কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে।
সরেজমিনে দেখা গেছে, দীর্ঘদিনের অবহেলায় মূল পিস ঢালাই করা পাকা রাস্তার মাঝখানে মাঝখানে তৈরি হয়েছে বিশাল বিশাল গর্ত। পিচ-কার্পেটিং উঠে গিয়ে ভেতরের ইট-খোয়া বেরিয়ে এসেছে। শুধু তাই নয়, সড়কের দুই পাশের অংশ মারাত্মকভাবে ভেঙে ধসে গেছে। বৃষ্টি হলেই মাঝরাস্তার গর্তগুলো কাদা-পানিতে ডুবে ডোবায় পরিণত হয়। বিপরীতমুখী যানবাহনকে সাইড দিতে গিয়ে দুই ধারের ভাঙা অংশে চাকা দিতে গিয়ে প্রতিদিন বিকল হচ্ছে পণ্যবাহী ভারী ট্রাক।
বুড়িমারী স্থলবন্দরটি বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানির অন্যতম প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বার। প্রতিদিন এই রুট দিয়ে ভারত থেকে পাথর ও কয়লা বোঝাই শত শত ট্রাক দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করে। দেশ-বিদেশের মধ্যকার এই গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডোরটি এভাবে পড়ে থাকায় ক্ষোভ বাড়ছে চালক ও স্থানীয়দের মাঝে। ভুক্তভোগীদের দাবি, দেশজুড়ে এত বড় বড় উন্নয়ন হচ্ছে, তবে আন্তর্জাতিক এই রাস্তাটি ফোর লেন (চার লেন) করে কেন সঠিক উন্নয়ন করা হচ্ছে না?
মানুষের জানমাল রক্ষা এবং আমদানি-রপ্তানি বাণিজ্য সচল রাখতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কটি অবিলম্বে ফোর লেনে উন্নীত করা এখন সময়ের দাবি। সড়ক ও জনপথ বিভাগসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।
কালীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ যাত্রী
অপসাংবাদিকতা প্রতিরোধে বগুড়ায় ৩ সদস্যের বিশেষ কমিটি গঠন
রায়গঞ্জে ট্রাকের ধাক্কায় চালক নিহত
গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে*।
বাগেরহাট হাসপাতালে অ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ চালক, ভস্মীভূত ৮ মোটরসাইকেল
লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক এখন মৃত্যুফাঁদ: ফোর লেনের দাবিতে চালক ও স্থানীয়দের ক্ষোভ
ট্রলি চালক হয়ে গেল কোটি টাকার মালিক
নেত্রকোনায় ক্রোকারিজের দোকান থেকে ভয়াবহ আগুন- ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকার উপরে
আদিতমারীর সারপুকুর সড়ক নির্মাণে অনিয়মের সংবাদের তীব্র প্রতিবাদ
জলঢাকায় আউলিয়াখানা নদীর খাল খননের দাবিতে মানববন্ধন
নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত
সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা লোভাছড়া কোয়ারির দুই মামলার তদন্তে অনিয়মের অভিযোগ; বিচার বিভাগীয় তদন্তের দাবি
বাংলাদেশ ট্রাক ও কাভার্টভ্যান ড্রাইভার্স ইউনিয়নের এি-বার্ষিক ২০২৬ নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ অনুষ্ঠিত।
অনুষ্ঠিত হলো বাংলাদেশ প্রগতি লেখক সংঘ টাঙ্গাইল জেলা কমিটির সভা
নরসিংদীর শিবপুরের নিরাপদ সড়ক চাই কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত।
দিনাজপুর বীরগঞ্জে সড়ক দুর্ঘট,নায় মা-ছেলের মৃত্যু--২
নড়াইলে হারিয়ে যাওয়া মোবাইল ও নগদ টাকা উদ্ধার হস্তান্তর করেন এসপি আল মামুন শিকদার
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, নারী-শিশুসহ আহত ২৫জন
উলিপুর সিএনজি স্ট্যান্ড থেকে শিশুকন্যা উদ্ধার, পরিবারের সন্ধান চায় পুলিশ
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সেনাসদস্যের মৃত্যু, স্ত্রী হাসপাতালে
প্রয়োজনীয় পরামর্শ ও অর্থাভাবর বাগান সম্প্রসারণ করতে পবছে না উলিপুরের ফল বাগানী আব্দুস সালাম
কেন্দুয়ায় ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত: আধুনিক ও টেকসই কৃষির নতুন দিগন্ত উন্মোচন
ঠাকুরগাঁও আলু চাষিদের মানববন্ধন।
বাঘায় বিদ্যুত স্পৃষ্টে যুবক নিহত
কমলনগরে ব্র্যাকের উদ্যোগে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ
জাতীয় পর্যায়ে ‘Startup Science Project and Innovation Idea Showcasing Program’-এ সিরাজগঞ্জের প্রতিনিধিত্ব করবে ধানগড়া হাই স্কুলের ‘BengalTori’
মোংলায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ২০, মহাসড়কে নিরাপত্তা ঝুঁকি ও বিশৃঙ্খলার চিত্র
উলিপুর রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
নেত্রকোণায় ডেঙ্গু সচেতনতায় শোভাযাত্রা ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত