বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
প্রযুক্তি

নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত

সোহেল খান দূর্জয়- নেত্রকোনা : ১৭ জুলাই ২০২৬ ১২:২৬ এ.এম

নেত্রকোনা

 

সোহেল খান দূর্জয়- নেত্রকোনা : নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের পালেরঘাট নামক স্থানে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকের চালক নিহত ও অপর ট্রাকের চালক এবং হেলপার আহত হয়েছে। মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর সোয়া ৬টার দিকে পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের ইসবপুর পালেরঘাট নামক স্থানে। স্থানীয় এলাকাবাসী ও শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে ময়মনসিংহগামী একটি ট্রাক এবং বিপরীত দিক থেকে আসা নেত্রকোনাগামী অপর একটি ট্রাকের মধ্যে পালেরঘাট এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে দুটি ট্রাকের সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। বিকট শব্দ পেয়ে আশপাশের স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। দুর্ঘটনা কবলিত একটি ট্রাকের চালক স্টিয়ারিংয়ের সঙ্গে আটকা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়।

 

স্থানীয় লোকজন অপর ট্রাকের আহত চালক ও হেলপারকে উদ্ধার করে চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে ২৫০ শয্যা বিশিষ্ট নেত্রকোনা সদর হাসপাতালে পাঠায়। খবর পেয়ে শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশ এবং পূর্বধলা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের কর্মীরা বেশ কিছুক্ষণের চেষ্টায় দুমড়ে-মুচড়ে যাওয়া ছোট ট্রাকটি কেটে ভেতরে আটকে থাকা নিহত চালকের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনা কবলিত ট্রাক দুটিকে রাস্তা থেকে সরিয়ে নেওয়ার পর বর্তমানে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

 

শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, নিহত ট্রাক চালকের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তার পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। এ ব্যাপারে পূর্বধলার থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুন এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

১৬/০৭/২০২৬ ইং


এই সম্পর্কিত আরও খবর

আরও পড়ুন

আরও খবর

news image

নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত

news image

সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা লোভাছড়া কোয়ারির দুই মামলার তদন্তে অনিয়মের অভিযোগ; বিচার বিভাগীয় তদন্তের দাবি

news image

বাংলাদেশ ট্রাক ও কাভার্টভ্যান ড্রাইভার্স ইউনিয়নের এি-বার্ষিক ২০২৬ নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ অনুষ্ঠিত।  

news image

অনুষ্ঠিত হলো বাংলাদেশ প্রগতি লেখক সংঘ টাঙ্গাইল জেলা কমিটির সভা 

news image

নরসিংদীর শিবপুরের নিরাপদ সড়ক চাই কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত।

news image

দিনাজপুর বীরগঞ্জে সড়ক দুর্ঘট,নায় মা-ছেলের মৃত্যু--২

news image

নড়াইলে হারিয়ে যাওয়া মোবাইল ও নগদ টাকা উদ্ধার হস্তান্তর করেন এসপি আল মামুন শিকদার

news image

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, নারী-শিশুসহ আহত ২৫জন

news image

উলিপুর সিএনজি স্ট্যান্ড থেকে শিশুকন্যা উদ্ধার, পরিবারের সন্ধান চায় পুলিশ

news image

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত  সেনাসদস্যের মৃত্যু, স্ত্রী হাসপাতালে 

news image

প্রয়োজনীয় পরামর্শ ও অর্থাভাবর বাগান সম্প্রসারণ করতে পবছে না উলিপুরের ফল বাগানী আব্দুস সালাম

news image

কেন্দুয়ায় ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত: আধুনিক ও টেকসই কৃষির নতুন দিগন্ত উন্মোচন

news image

ঠাকুরগাঁও আলু চাষিদের মানববন্ধন।

news image

বাঘায় বিদ্যুত স্পৃষ্টে যুবক নিহত

news image

কমলনগরে ব্র্যাকের উদ্যোগে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ

news image

জাতীয় পর্যায়ে ‘Startup Science Project and Innovation Idea Showcasing Program’-এ সিরাজগঞ্জের প্রতিনিধিত্ব করবে ধানগড়া হাই স্কুলের ‘BengalTori’

news image

মোংলায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ২০, মহাসড়কে নিরাপত্তা ঝুঁকি ও বিশৃঙ্খলার চিত্র

news image

উলিপুর রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

news image

নেত্রকোণায় ডেঙ্গু সচেতনতায় শোভাযাত্রা ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত