মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি ১০ আগষ্ট ২০২৬ ০৯:৪৮ পি.এম
একসময় দিন এনে দিন খাওয়া ট্রলি চালক ছিলেন নাসির উদ্দীন নয়ন ওরফে ‘নয়ন ডাঃ’। কিন্তু সময়ের ব্যবধানে তিনি এখন রাজশাহীর গোদাগাড়ীর এক শীর্ষ মাদক কারবারি, প্রভাবশালী ভূমিদস্যু ও প্রতারকের নাম। প্রশাসনের তথাকথিত ‘সোর্স’ পরিচয়ের আড়ালে অপকর্মের বিশাল সাম্রাজ্য গড়ে তোলার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তার বিরুদ্ধে। এলাকায় বিলাসী জীবনযাপন, শিক্ষা প্রতিষ্ঠানের তহবিল তছরুপ এবং সাধারণ মানুষের জমি দখলের অভিযোগে চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
নয়ন ডাঃ গোদাগাড়ী উপজেলার সহরাগাছি গ্রামের মাজেদ আলী ওরফে ‘ডিসি মাজেদে’র ছেলে। নয়ন মাটিকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতির ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতে সীমান্ত পেরিয়ে আসা কেজির পর কেজি (হেরোইন) মাদকের চালানের অন্যতম প্রধান নিয়ন্ত্রক এই নয়ন ডাঃ। নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে এসব মাদকের চালান পৌঁছে দেন তার ভাতিজা বাবু মেম্বার ও ভাগ্নে জসিম।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা জানান, “ভারতে মূল মাদক কারবারিদের সাথে সরাসরি যোগাযোগ নয়ন ডাঃ-এর। মাদক সরবরাহের সব কাজ ভাতিজা আর ভাগ্নে সামলালেও মূল হোতা নয়ন ডাঃ থাকেন সবসময় ধরাছোঁয়ার বাইরে।”
মাদকের অবৈধ টাকায় নয়ন ডাঃ নামে-বেনামে অঢেল সম্পদের মালিক হয়েছেন। সহরাগাছি এলাকায় প্রায় ৬ বিঘা ধানী জমি এবং সর্বশেষ উচলপাড়া এলাকায় নিজ নামে আরও ৩ বিঘা জমি ক্রয় করেছেন তিনি। হঠাৎ করে আঙুল ফুলে কলাগাছ হওয়া এই সাবেক ট্রলি চালকের বিলাসী জীবনযাপন এখন পুরো এলাকায় আলোচনার প্রধান বিষয়। এলাকাবাসী এই সমাজ ধংস কারী , মাদকের ব্যবসায়ীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন।
কালীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ যাত্রী
অপসাংবাদিকতা প্রতিরোধে বগুড়ায় ৩ সদস্যের বিশেষ কমিটি গঠন
রায়গঞ্জে ট্রাকের ধাক্কায় চালক নিহত
গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে*।
বাগেরহাট হাসপাতালে অ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ চালক, ভস্মীভূত ৮ মোটরসাইকেল
লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক এখন মৃত্যুফাঁদ: ফোর লেনের দাবিতে চালক ও স্থানীয়দের ক্ষোভ
ট্রলি চালক হয়ে গেল কোটি টাকার মালিক
নেত্রকোনায় ক্রোকারিজের দোকান থেকে ভয়াবহ আগুন- ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকার উপরে
আদিতমারীর সারপুকুর সড়ক নির্মাণে অনিয়মের সংবাদের তীব্র প্রতিবাদ
জলঢাকায় আউলিয়াখানা নদীর খাল খননের দাবিতে মানববন্ধন
নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত
সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা লোভাছড়া কোয়ারির দুই মামলার তদন্তে অনিয়মের অভিযোগ; বিচার বিভাগীয় তদন্তের দাবি
বাংলাদেশ ট্রাক ও কাভার্টভ্যান ড্রাইভার্স ইউনিয়নের এি-বার্ষিক ২০২৬ নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ অনুষ্ঠিত।
অনুষ্ঠিত হলো বাংলাদেশ প্রগতি লেখক সংঘ টাঙ্গাইল জেলা কমিটির সভা
নরসিংদীর শিবপুরের নিরাপদ সড়ক চাই কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত।
দিনাজপুর বীরগঞ্জে সড়ক দুর্ঘট,নায় মা-ছেলের মৃত্যু--২
নড়াইলে হারিয়ে যাওয়া মোবাইল ও নগদ টাকা উদ্ধার হস্তান্তর করেন এসপি আল মামুন শিকদার
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, নারী-শিশুসহ আহত ২৫জন
উলিপুর সিএনজি স্ট্যান্ড থেকে শিশুকন্যা উদ্ধার, পরিবারের সন্ধান চায় পুলিশ
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সেনাসদস্যের মৃত্যু, স্ত্রী হাসপাতালে
প্রয়োজনীয় পরামর্শ ও অর্থাভাবর বাগান সম্প্রসারণ করতে পবছে না উলিপুরের ফল বাগানী আব্দুস সালাম
কেন্দুয়ায় ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত: আধুনিক ও টেকসই কৃষির নতুন দিগন্ত উন্মোচন
ঠাকুরগাঁও আলু চাষিদের মানববন্ধন।
বাঘায় বিদ্যুত স্পৃষ্টে যুবক নিহত
কমলনগরে ব্র্যাকের উদ্যোগে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ
জাতীয় পর্যায়ে ‘Startup Science Project and Innovation Idea Showcasing Program’-এ সিরাজগঞ্জের প্রতিনিধিত্ব করবে ধানগড়া হাই স্কুলের ‘BengalTori’
মোংলায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ২০, মহাসড়কে নিরাপত্তা ঝুঁকি ও বিশৃঙ্খলার চিত্র
উলিপুর রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
নেত্রকোণায় ডেঙ্গু সচেতনতায় শোভাযাত্রা ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত