মঙ্গলবার ২২ সেপ্টেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
প্রযুক্তি

নেত্রকোনায় ক্রোকারিজের দোকান থেকে ভয়াবহ আগুন- ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকার উপরে

সোহেল খান দূর্জয়-নেত্রকোনা ০৯ আগষ্ট ২০২৬ ১০:১৬ পি.এম

সোহেল খান দূর্জয়-নেত্রকোনা

: নেত্রকোনা শহরের বড়বাজার এলাকায় একটি ক্রোকারিজের দোকান থেকে আগুন ছড়িয়ে অন্তত সাতটি দোকান ও বাসাবাড়ি পুড়ে গেছে। শুক্রবার রাতে ঘটে এ অগ্নিকাণ্ডের ঘটনা। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন ফায়ার সার্ভিসের দুই কর্মী ও রেড ক্রিসেন্টের দুই স্বেচ্ছাসেবক। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে বড়বাজারের একটি ক্রোকারিজের দোকান থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই সেখানে আগুনের লেলিহান শিখা দেখা দেয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকান ও বাসাবাড়িতে ছড়িয়ে পড়লে পুরো এলাকায় তৈরি হয় আতঙ্ক। বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা সরে যান নিরাপদ স্থানে।

 

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের চার থেকে পাঁচটি ইউনিট। তাদের সঙ্গে আগুন নেভানোর কাজে অংশ নেন রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং স্থানীয় বাসিন্দারাও। প্রায় তিন ঘণ্টা টানা চেষ্টা চালানোর পর নিয়ন্ত্রণে আসে আগুন। অগ্নিকাণ্ডে ভূঁইয়া প্লাজা, মজুমদার ইলেকট্রনিক্স ও ক্রোকারিজ, হ্যালো ফুচকাসহ অন্তত সাতটি দোকান ও বাসাবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে দোকানগুলোর মালামাল পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।

 

নেত্রকোনা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার সজল কুমার সরকার জানান, প্রায় তিন ঘণ্টা ধরে ফায়ার সার্ভিসের চার থেকে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। মানুষের ভিড়ের কারণে কাজ করতে কিছুটা সমস্যা হয়েছে। পানির পাইপ সুরক্ষিত রাখাও কঠিন হয়ে পড়েছিল। তবে ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের দুই কর্মী ও রেড ক্রিসেন্টের দুই স্বেচ্ছাসেবক আহত হন। পরে তাদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

 

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান,পুলিশ সুপার তরিকুল ইসলাম ও সহকারী পুলিশ সুপার সজল কুমার সরকার। এ সময় আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি বাজারের পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, স্বেচ্ছাসেবক ও স্থানীয় বাসিন্দাদের কাজ করতে দেখা যায়। জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, ‘বড় কোনো দুর্ঘটনা না ঘটায় আল্লাহর কাছে শুকরিয়া। ফায়ার সার্ভিস ও পুলিশসহ সংশ্লিষ্ট সবাই পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেছে। হাসপাতালসহ প্রয়োজনীয় বিভাগগুলো প্রস্তুত রাখা হয়েছিল। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা খুঁজে বের করা হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সহায়তার বিষয়টিও বিবেচনা করা হবে।’প্রাথমিকভাবে একটি ক্রোকারিজের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেলেও কীভাবে আগুন লেগেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কালীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ যাত্রী

news image

অপসাংবাদিকতা প্রতিরোধে বগুড়ায় ৩ সদস্যের বিশেষ কমিটি গঠন

news image

রায়গঞ্জে ট্রাকের ধাক্কায় চালক নিহত

news image

গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে*।

news image

বাগেরহাট হাসপাতালে অ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ চালক, ভস্মীভূত ৮ মোটরসাইকেল

news image

লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক এখন মৃত্যুফাঁদ: ফোর লেনের দাবিতে চালক ও স্থানীয়দের ক্ষোভ

news image

ট্রলি চালক হয়ে গেল কোটি টাকার মালিক 

news image

নেত্রকোনায় ক্রোকারিজের দোকান থেকে ভয়াবহ আগুন- ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকার উপরে

news image

আদিতমারীর সারপুকুর সড়ক নির্মাণে অনিয়মের সংবাদের তীব্র প্রতিবাদ

news image

জলঢাকায় আউলিয়াখানা নদীর খাল খননের দাবিতে মানববন্ধন

news image

নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত

news image

সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা লোভাছড়া কোয়ারির দুই মামলার তদন্তে অনিয়মের অভিযোগ; বিচার বিভাগীয় তদন্তের দাবি

news image

বাংলাদেশ ট্রাক ও কাভার্টভ্যান ড্রাইভার্স ইউনিয়নের এি-বার্ষিক ২০২৬ নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ অনুষ্ঠিত।  

news image

অনুষ্ঠিত হলো বাংলাদেশ প্রগতি লেখক সংঘ টাঙ্গাইল জেলা কমিটির সভা 

news image

নরসিংদীর শিবপুরের নিরাপদ সড়ক চাই কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত।

news image

দিনাজপুর বীরগঞ্জে সড়ক দুর্ঘট,নায় মা-ছেলের মৃত্যু--২

news image

নড়াইলে হারিয়ে যাওয়া মোবাইল ও নগদ টাকা উদ্ধার হস্তান্তর করেন এসপি আল মামুন শিকদার

news image

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, নারী-শিশুসহ আহত ২৫জন

news image

উলিপুর সিএনজি স্ট্যান্ড থেকে শিশুকন্যা উদ্ধার, পরিবারের সন্ধান চায় পুলিশ

news image

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত  সেনাসদস্যের মৃত্যু, স্ত্রী হাসপাতালে 

news image

প্রয়োজনীয় পরামর্শ ও অর্থাভাবর বাগান সম্প্রসারণ করতে পবছে না উলিপুরের ফল বাগানী আব্দুস সালাম

news image

কেন্দুয়ায় ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত: আধুনিক ও টেকসই কৃষির নতুন দিগন্ত উন্মোচন

news image

ঠাকুরগাঁও আলু চাষিদের মানববন্ধন।

news image

বাঘায় বিদ্যুত স্পৃষ্টে যুবক নিহত

news image

কমলনগরে ব্র্যাকের উদ্যোগে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ

news image

জাতীয় পর্যায়ে ‘Startup Science Project and Innovation Idea Showcasing Program’-এ সিরাজগঞ্জের প্রতিনিধিত্ব করবে ধানগড়া হাই স্কুলের ‘BengalTori’

news image

মোংলায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ২০, মহাসড়কে নিরাপত্তা ঝুঁকি ও বিশৃঙ্খলার চিত্র

news image

উলিপুর রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

news image

নেত্রকোণায় ডেঙ্গু সচেতনতায় শোভাযাত্রা ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত