মঙ্গলবার ২২ সেপ্টেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
ফিচার

নেত্রকোনার সীমান্তে ৮ মাসে ৩১ বিজিবি'র অভিযানে প্রায় ১১ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : ০৭ সেপ্টেম্বার ২০২৬ ০৬:৪৯ এ.এম

নেত্রকোনার সীমান্তে ৮ মাসে ৩১ বিজিবি'র অভিযানে প্রায় ১১ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ নেত্রকোনার

গত জানুয়ারি থেকে আগষ্ট -২৬ ইং পর্যন্ত গত ৮ মাসে বর্ডার গার্ড বাংলাদেশ, নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১১ কোটি টাকা মূল্যমানের চোরাচালান পণ্য জব্দ করেছে।নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল তৌহিদুল বারী পিএসসি রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে এই প্রতিনিধিকে জানান, আমাদের দ্বায়িত্বপ্রাপ্ত সীমান্ত রয়েছে ৯২ কিলোমিটার এলাকা। এত বিশাল সীমান্ত এলাকায় পাহারা দেয়ার জন্য মাত্র ১৫টি বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) রয়েছে। শত প্রতিকুলতা ও নানান সীমাবদ্ধতার মধ্যেও বিজিবি জোয়ানরা দেশপ্রেমে উজ্জীবিত হয়ে অত্যন্ত নিষ্টার সঙ্গে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে আসছে।

 

অন্যদিকে সীমান্ত দিয়ে শুধু পুশ ইন নয়, অবৈধ অস্ত্র, মাদক চোরাচালানসহ সীমান্ত রক্ষায় সর্বদাই তৎপর রয়েছে নেত্রকোণা ব্যাটালিয়ন ৩১ বিজিবি। প্রয়োজনীয় জনবল, লজিস্টিক সাপোর্ট ও রাস্তাঘাট না থাকায় এত বিশাল দুর্গম সীমান্ত এলাকা পাহারা দেয়া অত্যন্ত কঠিন। তারপরও সীমান্ত এলাকায় দিয়ে পুশ ইন, অস্ত্র, মাদক, চোরাচালান প্রতিরোধের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় ৩১ বিজিবি সর্বদাই সচেষ্ট রয়েছে। তারপরও সীমিত জনবলের কারনে বিজিবির জোয়ানদের চোখ ফাঁকি দিয়ে মদ, ইয়াবা, ফেনসিডিল, ট্যাপেন্ডাডল, গাঁজা, গরু, চিনি, কম্বল, জিরা, সুপারি, ঔষধ, বাশঁ, কয়লা, চিপস্, ক্যামিকেল, শাড়ি, লেহেঙ্গাসহ নানা ধরনের প্রসাধনী সামগ্রী পাচার হচ্ছে।

 

জানা যায়, জানুয়ারি থেকে আগষ্ট পর্যন্ত গত ৮ মাসে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে প্রায় ১১ কোটি টাকা মূল্যমানের চোরাচালান পণ্য জব্দ করেছে। এর মধ্যে রয়েছে, ২৯৮৬ বোতল বিদেশি মদ, ৬০ বোতল বিয়ার ক্যান, ২৪০ বোতল ফেনসিডিল, ২৫০ গ্রাম গাঁজা, ৪২৮ পিস ইয়াবা, ৪৯ বোতল ইস্কাফ সিরাপ, ৮৪ পিস ট্যাপেন্ডাডল। যার আনুমানিক বাজার মূল্য ৪৮ লক্ষ ২৩ হাজার ৪ শত ২০ টাকা। এছাড়াও জব্দকৃত অন্যান্য চোরাচালানের মধ্যে রয়েছে গরু, চিনি, কম্বল, জিরা, সুপারি, ঔষধ, বাশঁ, কয়লা, চিপস্, ক্যামিকেলস্, শাড়ি লেহেঙ্গা ও প্রসাধনী সামগ্রী। যার আনুমানিক বাজার মূল্য ১০ কোটি ৪৪ লক্ষ ২৩ হাজার ৬ শত ৪০ টাকা। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ১০ কোটি ৯২ লক্ষ ৫৭ হাজার ৫ শত ৬০ টাকা। এসব চোরাচালানের সঙ্গে জড়িত থাকার দায়ে ১৭ জন চোরাকারবারিকে আটক করা হয়েছে। তিনি আরো জানান, অভিযানের পাশাপাশি সীমান্ত দিয়ে মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে জনসচেতনতা মূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

 

০৬/০৯/২০২৬ ইং


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

নেত্রকোনায় জমি দখলের পাঁয়তারার প্রতিবাদে মানববন্ধন

news image

আমতলীতে অসুস্থ রশিদ প্যাদার পাশে ‘স্বপ্নছোঁয়া’, পৌঁছে দিল বাজারসামগ্রী

news image

অভাবের সংসারে জমজ সন্তানের জন্ম, দুধ কেনার টাকা নেই দিনমজুর বাবার!

news image

নেত্রকোনার সীমান্তে ৮ মাসে ৩১ বিজিবি'র অভিযানে প্রায় ১১ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

news image

চট্টগ্রামে অভিনব কায়দায় চাঁদাবাজী মিথ্যা প্রেমের খপ্পরে প্রতারণার শিকার সর্বস্বান্ত যুবকদের আর্তনাদ অভিযুক্ত উর্মি আক্তারের বিরুদ্ধে ধারাবাহিক অনুসন্ধানের তৃতীয় পর্ব (প্রকাশ)

news image

প্রবাসী জুয়েল এর নামাজে জানাজায় উপস্থিত হাজার মানুষের শোক প্রকাশ!

news image

ঝুম বৃষ্টিকে হার মানিয়ে সৌহার্দ্যের উষ্ণ মিলনমেলা

news image

বাগেরহাটে টানা বর্ষণে সাত হাজার ঘের তলিয়ে শত কোটি টাকার ক্ষতি, নিঃস্ব মৎস্যচাষিরা ‎

news image

চৌদ্দগ্রামে প্রভাবশালীর যাতায়াতে সমস্যা দেখিয়ে জোরপূর্বক বিধবার বাড়ির ভাউন্ডারী দেয়াল ভাংচুর

news image

আমতলীতে পল্লী উন্নয়ন দিবস পালিত

news image

বীরগঞ্জে ৩০টি বেসরকারি এতিমখানার মাঝে সমাজসেবা অধিদপ্তরের অনুদানের চেক বিতরণ

news image

নীলফামারীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ২ দিনব্যাপী লিডারশীপ ট্রেনিং ক্যাম্প সম্পন্ন

news image

রোটারী ক্লাব অব কুমিল্লার ৫৮তম অভিষেক অনুষ্ঠিত

news image

নরসিংদীর শিবপুর ভূমি অফিস পরিদর্শন করেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া।

news image

“সুবচন নির্বাসনে” নাটকে আবেগঘন বিদায়

news image

ভাসানীর চোখে শহীদ জিয়া: সার্বভৌমত্বের কালজয়ী

news image

আমাদের নতুন নিউজ প্রেজেন্টার দুইজন নিয়োগ দেওয়া হয়েছে ভিডিও নিউজ পাবলিশ হবে তারা