সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : ০৩ সেপ্টেম্বার ২০২৬ ০৭:৩০ পি.এম
নেত্রকোনায়
নেত্রকোনার কলমাকান্দা উপজেলা সদরের বাজার এলাকায় সরকারি জায়গা ও পুকুর দখল করে নির্মিত অনুমোদনহীন দুইতলা ভবন ভাঙার কাজ শুরু করেছে জেলা পরিষদ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে জেলা পরিষদের নির্দেশে অবৈধ স্থাপনা উচ্ছেদের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এদিকে জেলা পরিষদ সূত্রে জানা যায়, সরকারি জায়গার ওপর নির্মিত ভবনটির জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় কিংবা জেলা প্রশাসনের কাছ থেকে কোনো ধরনের পূর্বানুমোদন নেওয়া হয়নি। ভবনটির নিচের অংশ সরাসরি পুকুরের পানির ওপর পিলারের সাহায্যে নির্মাণ করা হয়েছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পাশাপাশি এই অবৈধ স্থাপনার কারণে বাজারের স্বাভাবিক পরিবেশ ও সৌন্দর্য মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল বলে জানিয়েছে জেলা পরিষদ কর্তৃপক্ষ।
অন্যদিকে উচ্ছেদ অভিযান ও ভবন ভাঙার কার্যক্রম পরিদর্শনকালে জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু বলেন, “জেলা পরিষদের জায়গায় কোনো ধরনের স্থাপনা নির্মাণ বা কার্যক্রম পরিচালনা করতে হলে অবশ্যই সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের অনুমোদন প্রয়োজন। এই স্থাপনা নির্মাণের ক্ষেত্রে কোনো আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি।” ভবনটির ঝুঁকির দিকটি উল্লেখ করে তিনি আরও বলেন, “স্থাপনাটির ওপরের অংশের যেমন কোনো অনুমোদন নেই, তেমনি এর নিচের অংশ পুকুরের ওপর সম্পূর্ণ অবৈধভাবে নির্মাণ করা হয়েছে। এটি শুধু ঝুঁকিপূর্ণ নয়, অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ কারণেই আইন অনুযায়ী স্থাপনাটি ভেঙে দেওয়া হচ্ছে।”
এদিকে সরেজমিনে, মঙ্গলবার সকাল থেকে শ্রমিকরা ভবনটির ওপরের অংশের বিভিন্ন স্থাপনা অপসারণের কাজ করছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিকভাবে ভবনটির দুইতলার অবৈধ অংশটি অপসারণ করা হচ্ছে। পরবর্তীতে আইন ও বিধিবিধান অনুসরণ করে পর্যায়ক্রমে স্থাপনাটির অন্যান্য অবৈধ অংশের বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। উচ্ছেদ অভিযান চলাকালে কলমাকান্দা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামান আসিফ উপস্থিত ছিলেন। এছাড়া জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য ঘটনাস্থলে উপস্থিত থেকে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।এদিকে, প্রশাসনের এই উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান, পুকুরের ওপর স্থাপনাটি নির্মাণের পর থেকেই বাজারের পরিবেশ ও সৌন্দর্য নষ্ট হচ্ছিল। সরকারি জায়গা এবং জলাশয় রক্ষায় অনুমোদনহীন এমন স্থাপনার বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের কার্যক্রম আগামীতেও অব্যাহত রাখার জোর দাবি জানান এলাকাবাসী। স্থানীয়দের মতে, কেবল উচ্ছেদই নয়, সরকারি সম্পত্তি ও জলাশয় রক্ষায় ভবিষ্যতে যাতে কেউ অনুমোদন ছাড়া এ ধরনের কোনো অবৈধ স্থাপনা নির্মাণ করতে না পারে, সে বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারি নিশ্চিত করা প্রয়োজন বলে মনে করেন সচেতন নাগরিকরা।
দিনাজপুর বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতে চিহ্নিত জুয়ারি মতিন ও মনজুরুলের জরিমানা সহ কারাদন্ড.
নেত্রকোনায় ধারের টাকা ফেরত চাওয়ায় নাীরকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের, থানায় অভিযোগ
নড়াইল সদর থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ১১ জন গ্রেপ্তার
আদালতের রায়ে গোপালগঞ্জের "স্বর্ণা টাওয়ারের" দায়িত্ব পেলেন রিসিভার
বান্দরবানে পার্বত্য মন্ত্রীর ছবি এবং পরিচয় ব্যবহার করে টাকা দাবির অভিযোগ, থানায় সাধারণ (ডায়েরি)
বান্দরবানের রুমায় বিচক্ষণতার পরিচয় দিয়ে নিখোঁজ ব্যক্তি মৃত্যুঞ্জয় কুমার মণ্ডল কে উদ্ধার, তদন্ত (অব্যাহত)
বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫
চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি।
গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক
নড়াইলের লোহাগড়া আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা
ইভটিজিং প্রতিরোধে রায়গঞ্জে পুলিশের দিকনির্দেশনা
জলঢাকায় প্রাথমিক বিদ্যালয়ের ১৪ ফ্যান চুরি, শিক্ষকদের দায়িত্বহীনতার অভিযোগ
দুই মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ গ্রেপ্তার
নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১
নেত্রকোনায় পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবা খুন
নেত্রকোনার মদনে পুলিশের সাঁড়াশি অভিযান, সরকারি চাল ও ইয়াবাসহ গ্রেপ্তার- ৯
দিনাজপুর বীরগঞ্জে প্রায় ২২ লক্ষ টাকা আত্মসাতের মামলায় ইটভাটা ম্যানেজার কারাগারে।
কুমিল্লায় শিশুকে ধর্ষণের পর হত্যা।। আসামির যাবজ্জীবন
জমি জালিয়াতি, বসতবাড়ি দখলের অভিযোগ; পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন
রায়গঞ্জে ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেফতার
আদালত থেকে লাফ দিয়ে পালালেন চুরি মামলার আসামি
গোপালগঞ্জে র্যাব পরিচয়ে বিকাশ কর্মীর থেকে দুই লাখ টাকা ছিনতাই অভিযোগ
গোপালগঞ্জে জেলা পুলিশের কীট প্যারেড অনুষ্ঠিত
নেত্রকোনায় পুকুর দখল করে নির্মিত অনুমোদনহীন অবৈধ দুইতলা ভবন উচ্ছেদ কার্যক্রম শুরু
জলঢাকা কাজিরহাট পন্ডিত পাড়ায় মাদক ও জুয়া বিরোধী আলোচনা সভা, চারা বিতরণ
রায়গঞ্জে ইয়াবাসহ ৪ যুবক আটক
রাজাপুরে মাদকের বিরুদ্ধে চলছে ইউএনওর জিরো টলারেন্স অভিযান।
গোপালগঞ্জে অনলাইন জুয়ারি এজেন্ট সহ ৪ জন গ্রেফতার
গোপালগঞ্জে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় বিএনপি নেতা সোহেল আটক
রংপুরের চক্রবর্তী পরিবারের হত্যাকাণ্ডের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল