রবিবার ২২ নভেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আইন

নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি, সেই তাঁতীদল নেতার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

সোহেল খান দূর্জয়- নেত্রকোনা : ২৭ সেপ্টেম্বার ২০২৬ ১২:৫৭ পি.এম

নেত্রকোনায় নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি, সেই তাঁতীদল নেতার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

 

 

 

সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : নেত্রকোনার পূর্বধলায় ব্যস্ত বাজারে পিস্তল দিয়ে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগে জেলা তাঁতী দলের সহ-সম্পাদক ও খলিশাউড় ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আবু বকর সিদ্দিক ওরফে হাজী সিদ্দিকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। শনিবার পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেন। এরআগে বৃহস্পতিবার সকালে পূর্বধলা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল রাহিদ বাদী হয়ে মামলাটি করেন। এর আগে গত শনিবার রাত আটটার দিকে উপজেলার খলিশাউড় ইউনিয়নের ইচুলিয়া বাজারে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আবু বকর সিদ্দিক বিএনপির সহযোগী সংগঠন তাঁতি দলের জেলা কমিটির সহসম্পাদক। খলিশাউড় গ্রামের মৃত ফজল করিমের ছেলে আবু বকর খলিশাউড় ইউনিয়ন পরিষদ থেকে আগামী নির্বাচনে অংশগ্রহণের জন্য গণসংযোগ করে আসছেন।

 

স্থানীয় বাসিন্দা, মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, খলিশাউড় ইউনিয়নের খলা পাড়া (দক্ষিণ পাড়া) জামে মসজিদের মাইক কেনার জন্য ইমাম ও মসজিদ কমিটি সম্প্রতি বিভিন্ন জনের কাছ থেকে অনুদান সংগ্রহ করছিলেন। ইউপি চেয়ারম্যান প্রার্থী আবু বক্কর সিদ্দিকও তাঁদের গত ১৭ সেপ্টেম্বর চার হাজার টাকা অনুদান দেন। আরও টাকার দরকার হলে পরদিন কমিটির লোকজন আরেক সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী লক্ষ্মীপুর গ্রামের মো. মাসুদ মিয়ার কাছ থেকে আরও পাঁচ হাজার টাকা অনুদান নেন। এটি জানার পর আবু বক্কর সিদ্দিক ক্ষিপ্ত হয়ে গত শনিবার রাত পৌনে আটটার দিকে ইচুুলিয়া বাজারের একটি কাপড়ের দোকানে বসে মসজিদের ইমাম ও কমিটিকে ডাকেন। এ সময় তিনি তাঁর অনুদানের চার হাজার টাকা ফেরত চাইলে কমিটির সদস্যরা ফেরত দিয়ে দেন। টাকা নিয়ে তিনি সামনে এগিয়ে মাছমহলের কাছে বাজারে তাঁর লাগানো নির্বাচনী ব্যানারে কেউ যেন হাত না দেয়—এই মর্মে হুমকি দিতে থাকেন। কথা-কাটাকাটির একপর্যায়ে আবু বক্কর সিদ্দিক কোমর থেকে একটি পিস্তল বের করে উঁচিয়ে ধরেন এবং ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করেন। হঠাৎ গুলির শব্দে বাজারের ব্যবসায়ী ও ক্রেতারা আতঙ্কিত হয়ে এদিকওদিক দৌড়াতে শুরু করেন। একপর্যায়ে আবু বক্করকে তাঁর লোকজন সেখান থেকে নিয়ে চলে যায়। খবর পেয়ে থানা পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং দুর্ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করে। এ ঘটনায় ওই দিন রাতেই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পাশাপাশি আবু বকর সিদ্দিককে আটক করতে পুলিশের একাধিক দল অভিযান চালায়। পরে বৃহস্পতিবার তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়।

 

মসজিদের ইমাম উমর ফারুক ও মসজিদ কমিটির সহসভাপতি ফজল হক বলেন, প্রথমে আবু বকর সিদ্দিক মসজিদে চার হাজার টাকা অনুদান দেন। পরে গত শুক্রবার জুম্মার নামাজ পড়তে আরেক সম্ভাব্য প্রার্থী মাসুদ মিয়া মসজিদে এলে তাঁর কাছ থেকে মাইক কিনতে পাঁচ হাজার টাকা নেয়া হয়। পরদিন সন্ধ্যার পর আবু বক্কর বাজারের ব্যবসায়ী বাচ্চু মিয়ার কাপড়ের দোকানে উপস্থিত হয়ে আমাদের ডেকে নিয়ে বলেন, তোমরা টাকার জন্য ব্যবসা শুরু করে দিছো, দেখি কার টাকা বেশি হয়েছে দেখবো। তারপর তিনি তাঁর দেয়া চার হাজার টাকা ফেরত নিয়ে নেন। এরপর কে গুলি করেছে সে বিষয়ে আমরা কিছু বলতে পারব না। এ বিষয়ে জানতে আবু বক্কর সিদ্দিকের ব্যবহৃত মোবাইলফোনে একাধিকবার কল করলে সেটি বন্ধ পাওয়া যায়। জানা গেছে, বন্ধ থাকায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। স্থানীয়রা জানান, ঘটনার পর থেকে আবু বকর আত্মগোপনে চলে গেছেন। তবে আবু বকর সিদ্দিকের স্ত্রী সোনিয়া আক্তার সাংবাদিকদের কাছে দাবি করেন, তাঁর স্বামী গুলি ছোড়েননি। নির্বাচনী মাঠ থেকে তাঁকে (আবু বক্কর) সরিয়ে দিতে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।জেলা তাঁতি দলের সভাপতি সাইফুদ্দীন আহমেদ লেলিন বলেন, তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। পূর্বধলা থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, অনুসন্ধান করে নিশ্চিত হওয়া গেছে, আবু বকর সিদ্দিকের নামে কোনো অস্ত্রের লাইসেন্স নেই। তাই অস্ত্রটি অবৈধ হওয়ার সম্ভাবনাই বেশি। এ ঘটনায় আবু বকরের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত আবু বকর সিদ্দিককে গ্রেপ্তার এবং অবৈধ পিস্তলটি উদ্ধারের চেষ্টা চলছে।

 

নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলিসেই তাঁতীদল নেতার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : নেত্রকোনার পূর্বধলায় ব্যস্ত বাজারে পিস্তল দিয়ে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগে জেলা তাঁতী দলের সহ-সম্পাদক ও খলিশাউড় ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আবু বকর সিদ্দিক ওরফে হাজী সিদ্দিকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। শনিবার পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেন। এরআগে বৃহস্পতিবার সকালে পূর্বধলা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল রাহিদ বাদী হয়ে মামলাটি করেন। এর আগে গত শনিবার রাত আটটার দিকে উপজেলার খলিশাউড় ইউনিয়নের ইচুলিয়া বাজারে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আবু বকর সিদ্দিক বিএনপির সহযোগী সংগঠন তাঁতি দলের জেলা কমিটির সহসম্পাদক। খলিশাউড় গ্রামের মৃত ফজল করিমের ছেলে আবু বকর খলিশাউড় ইউনিয়ন পরিষদ থেকে আগামী নির্বাচনে অংশগ্রহণের জন্য গণসংযোগ করে আসছেন। স্থানীয় বাসিন্দামামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছেখলিশাউড় ইউনিয়নের খলা পাড়া (দক্ষিণ পাড়া) জামে মসজিদের মাইক কেনার জন্য ইমাম ও মসজিদ কমিটি সম্প্রতি বিভিন্ন জনের কাছ থেকে অনুদান সংগ্রহ করছিলেন। ইউপি চেয়ারম্যান প্রার্থী আবু বক্কর সিদ্দিকও তাঁদের গত ১৭ সেপ্টেম্বর চার হাজার টাকা অনুদান দেন। আরও টাকার দরকার হলে পরদিন কমিটির লোকজন আরেক সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী লক্ষ্মীপুর গ্রামের মো. মাসুদ মিয়ার কাছ থেকে আরও পাঁচ হাজার টাকা অনুদান নেন। এটি জানার পর আবু বক্কর সিদ্দিক ক্ষিপ্ত হয়ে গত শনিবার রাত পৌনে আটটার দিকে ইচুুলিয়া বাজারের একটি কাপড়ের দোকানে বসে মসজিদের ইমাম ও কমিটিকে ডাকেন। এ সময় তিনি তাঁর অনুদানের চার হাজার টাকা ফেরত চাইলে কমিটির সদস্যরা ফেরত দিয়ে দেন। টাকা নিয়ে তিনি সামনে এগিয়ে মাছমহলের কাছে বাজারে তাঁর লাগানো নির্বাচনী ব্যানারে কেউ যেন হাত না দেয়—এই মর্মে হুমকি দিতে থাকেন। কথা-কাটাকাটির একপর্যায়ে আবু বক্কর সিদ্দিক কোমর থেকে একটি পিস্তল বের করে উঁচিয়ে ধরেন এবং ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করেন। হঠাৎ গুলির শব্দে বাজারের ব্যবসায়ী ও ক্রেতারা আতঙ্কিত হয়ে এদিকওদিক দৌড়াতে শুরু করেন। একপর্যায়ে আবু বক্করকে তাঁর লোকজন সেখান থেকে নিয়ে চলে যায়। খবর পেয়ে থানা পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং দুর্ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করে। এ ঘটনায় ওই দিন রাতেই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পাশাপাশি আবু বকর সিদ্দিককে আটক করতে পুলিশের একাধিক দল অভিযান চালায়। পরে বৃহস্পতিবার তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়। মসজিদের ইমাম উমর ফারুক ও মসজিদ কমিটির সহসভাপতি ফজল হক বলেনপ্রথমে আবু বকর সিদ্দিক মসজিদে চার হাজার টাকা অনুদান দেন। পরে গত শুক্রবার জুম্মার নামাজ পড়তে আরেক সম্ভাব্য প্রার্থী মাসুদ মিয়া মসজিদে এলে তাঁর কাছ থেকে মাইক কিনতে পাঁচ হাজার টাকা নেয়া হয়। পরদিন সন্ধ্যার পর আবু বক্কর বাজারের ব্যবসায়ী বাচ্চু মিয়ার কাপড়ের দোকানে উপস্থিত হয়ে আমাদের ডেকে নিয়ে বলেনতোমরা টাকার জন্য ব্যবসা শুরু করে দিছোদেখি কার টাকা বেশি হয়েছে দেখবো। তারপর তিনি তাঁর দেয়া চার হাজার টাকা ফেরত নিয়ে নেন। এরপর কে গুলি করেছে সে বিষয়ে আমরা কিছু বলতে পারব না। এ বিষয়ে জানতে আবু বক্কর সিদ্দিকের ব্যবহৃত মোবাইলফোনে একাধিকবার কল করলে সেটি বন্ধ পাওয়া যায়। জানা গেছে বন্ধ থাকায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। স্থানীয়রা জানানঘটনার পর থেকে আবু বকর আত্মগোপনে চলে গেছেন। তবে আবু বকর সিদ্দিকের স্ত্রী সোনিয়া আক্তার সাংবাদিকদের কাছে দাবি করেনতাঁর স্বামী গুলি ছোড়েননি। নির্বাচনী মাঠ থেকে তাঁকে (আবু বক্কর) সরিয়ে দিতে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।জেলা তাঁতি দলের সভাপতি সাইফুদ্দীন আহমেদ লেলিন বলেনতদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। পূর্বধলা থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেনঅনুসন্ধান করে নিশ্চিত হওয়া গেছেআবু বকর সিদ্দিকের নামে কোনো অস্ত্রের লাইসেন্স নেই। তাই অস্ত্রটি অবৈধ হওয়ার সম্ভাবনাই বেশি। এ ঘটনায় আবু বকরের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত আবু বকর সিদ্দিককে গ্রেপ্তার এবং অবৈধ পিস্তলটি উদ্ধারের চেষ্টা চলছে। ০১৩২০৫৪৮৬৫১ ২৬/০৯/২৬ ইং

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কক্সবাজারে ছোট ভাই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

news image

কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২১১

news image

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নবীনগরের আলমগীর নিহত, আহত ১

news image

দিনাজপুরে টিআরসি নিয়োগের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন

news image

হামলার আশঙ্কায় টুঙ্গিপাড়া থানা ছাড়লেন পুলিশ সদস্য

news image

কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ৫৪৪

news image

লামায় শ্রমিককে প্রাণনাশের হুমকির অভিযোগ বিভাগীয় বন কর্মকর্তার বিরুদ্ধে থানায় জিডি।

news image

টেকনাফে পলাতক আসামি গ্রেপ্তার, রোহিঙ্গা যুবকের কারাদণ্ড

news image

নেত্রকোনায় অতিথপুর রেল স্টেশনে পেট্রোল ঢেলে দুর্বৃত্তদের আগুন, ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল

news image

মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা

news image

দেবীদ্বারে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি।। ১৫ ভরি স্বর্ণসহ ৩৫ লাখ টাকার মালামাল লুট

news image

নেত্রকোনায় নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে অবস্থান ও কলম বিরতি

news image

নবীনগরে শত্রুতার বলি কৃষকের লাউগাছ

news image

কাহারোলে ছাগল চুরির চেষ্টা, ধাওয়া খেয়ে বোচাগঞ্জের জংলিপীর বাজারে আটক ৪ এবং উত্তেজিত জনতার আগুনে পুড়ল প্রাইভেটকার। 

news image

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ২০ কোটি টাকার ইয়াবা জব্দ

news image

চট্টগ্রামে অর্থঋণ আদালতের আদেশ অবমাননার অভিযোগ সোনালী ব্যাংকের ডিজিএম মোঃ আবু বক্কর সিদ্দিক এর বিরুদ্ধে ধারাবাহিক অনুসন্ধানের দ্বিতীয় পর্ব প্রকাশ।

news image

খুলনায় রেললাইনের পাশে গাছের সঙ্গে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার

news image

লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা)

news image

নেত্রকোনায় নাতিকে মারধরের প্রতিবাদ করায় দাদির উপর হামলা, শিশু জখম

news image

দিনাজপুর খানসামায় শ্মশান ঘাটে রাধা-কৃষ্ণের মূর্তি উদ্ধার।

news image

বাঘায় ভেজাল গুড় উৎপাদনের দায়ে ১লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করলেন এসিল্যান্ড নুসরাত জাহান 

news image

মাদারীপুর থেকে গ্রেপ্তার খুলনার নুরাজিম বাহিনীর শীর্ষ সদস্য রকি

news image

চট্টগ্রাম অর্থঋণ আদালতের আদেশ অবমাননা সোনালী ব্যাংকের ডিজিএমের বিরুদ্ধে ধারাবাহিক অনুসন্ধানের প্রথম পর্ব প্রকাশ।

news image

লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা)

news image

দেবিদ্বারে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটা, ড্রাম ট্রাক ও ভেকুর ব্যাটারি জব্দ

news image

কক্সবাজারে ইকরাম হত্যা মামলার আসামি গ্রেপ্তার

news image

টেকনাফে সিএনজি থেকে ৭২ লিটার চোলাই মদ উদ্ধার, আটক ১

news image

ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার

news image

যশোরের শার্শায় ৫৯৬ বোতল উইনকেরিক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

news image

নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলায় মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ সাগরের মৃত্যুদণ্ড