সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : ৩০ জুন ২০২৬ ১২:০৮ পি.এম
নেত্রকোনার মোহনগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম এস দোহা, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম রতন এবং সহ-সভাপতি ইন্দ্রজিত সরকার পদত্যাগ করেছেন। জানা যায়,গত এপ্রিল মাসে তারা প্রেসক্লাবের উপদেষ্টা ও মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুনের কাছে পৃথকভাবে পদত্যাগপত্র জমা দেন। ইউএনও ও প্রেসক্লাবের উপদেষ্টা আমেনা খাতুন পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি মোহনগঞ্জ প্রেসক্লাবের বর্তমান কমিটি গঠন করা হয়। শুরুতে ক্লাবের কার্যক্রম স্বাভাবিক থাকলেও পরে অভ্যন্তরীণ নানা বিরোধ দেখা দেয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বছরের ডিসেম্বরে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে অনুষ্ঠিত এক সভায় সভাপতি, সাবেক সভাপতিসহ ক্লাবের সদস্যদের উপস্থিতিতে সদস্য মানিক তালুকদার ও সুমন মাহমুদ শেখ অন্য সদস্যদের উদ্দেশে অশালীন ভাষায় গালাগাল ও অপমানজনক আচরণ করেন। এ ঘটনায় কার্যকরী কমিটির দুই সদস্য সভাপতির কাছে লিখিত অভিযোগ দিলেও অভিযোগের বিষয়ে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়নি। এরপর থেকেই ক্লাবে অস্থিরতা ও বিভক্তি বাড়তে থাকে। এরই মধ্যে চলতি বছরের ২১ ফেব্রুয়ারি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভয়ংকর মাদক রেক্টিফায়েড স্পিরিটসহ তিনজনকে গ্রেপ্তার করে। ওই ঘটনায় প্রেসক্লাবের দুই সদস্য মানিক তালুকদার ও সুমন মাহমুদ শেখের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। পরে তাদের ছবিসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রেসক্লাবের একাধিক সদস্যের দাবি, অসদাচরণ ও মাদক-সংশ্লিষ্টতার অভিযোগে অভিযুক্ত দুই সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার বিষয়ে জটিলতা এবং সম্ভাব্য চাপের কারণেই সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তিন নেতা পদত্যাগ করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল আরিফ জুয়েল বলেন, তাদের পদত্যাগের বিষয়টি নিয়ে সদস্যদের মধ্যে কানাঘুষা চলতেছিল। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলে জানলাম যে তারা (সভাপতি -সম্পাদক) পদত্যাগ করেছেন। এ বিষয়ে ক্লাবের দপ্তর সম্পাদক আজহারুল ইসলাম বলেন, তাদের পদত্যাগের বিষয়ে কোন কাগজপত্র হাতে পাইনি। তবে সাধারণ সম্পাদক আমাকে জানিয়েছেন যে-তারা ইউএনও বরাবর পদত্যাগ করেছেন। এ বিষয়ে জানতে চাইলে সাধারণ সম্পাদক কামরুল ইসলাম রতন পদত্যাগের বিষয় নিশ্চিত করে বলেন, অযোগ্যতা, অপারগতা ও শারিরীক অসুস্থতার কারণে পদত্যাগ করেছি। মঙ্গলবার (৩০ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রেসক্লাবের উপদেষ্টা আমেনা খাতুন বলেন, "সভাপতি, সাধারণ সম্পাদক ও সহ-সভাপতির পদত্যাগপত্র পেয়েছি। বিষয়টি সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। ৩০/০৬/২০২৬ ইং
লামা প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ।
ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন কাঁঠালিয়া উপজেলা শাখার নতুন কমিটি গঠিত
কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
নরসিংদীর শিবপুর মুনসিফেরচর কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপানি টিম।
দৈনিক প্রভাতী বাংলাদেশ নামক একটি ভূয়া মাল্টিমিডিয়া প্রতিষ্ঠানের চাঁদাবাজির রশানলে জিম্মি সর্বস্বান্ত সাংবাদিকদের (আর্তনাদ)
আমশড়া গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষ শামসুল হক মাস্টার আর নেই
মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরি এবং শিক্ষার্থীদের নিজেদের মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে উৎসাহিত করার লক্ষ্যে ফাউন্ডেশনের উদ্যোগে পরিচালিত ‘মনের যত্ন সবার আগে’
মেধার স্বীকৃতি, ভবিষ্যতের প্রেরণা: জলঢাকায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ও এসএসসি উত্তীর্ণদের বিশেষ সংবর্ধনা
নড়াইলে মারকাযুল কোরআন মাদরাসার ছাত্রের মৃত্যু তিন শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার
১১৫৮ নম্বর পেয়েও থমকে আছে গোবিন্দের স্বপ্ন মেধাবী এই শিক্ষার্থীর উচ্চশিক্ষায় বাধা এখন অর্থসংকট
ক্ষুদ্র পরিবর্তন থেকেই বড় পরিবর্তনের শুরু
রায়গঞ্জ ধানগড়ায় যোগ্য নেতৃত্বের পক্ষে ঐক্যের আহ্বান সবাই কে বলা হয়।
আগামী জলঢাকা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন হাফেজ কারী মাওলানা জাফর আহমেদ।
বাগেরহাটে নিজ সন্তানকে রাস্তায় ফেলে দিলেন মা, মানবিকতায় পাশে দাঁড়ালেন ইউএনও
নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা
ভোলাহাটে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার!
পিটি প্যারেডে সুশৃঙ্খলার বদলে বিদ্বেষ শিক্ষা: কটিয়াদীতে সাংবাদিকদের ‘সাংঘাতিক’ বললেন প্রাথমিক শিক্ষক!
লামা পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন। পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণের কর্মসূচি।
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি
নীলফামারীতে জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস ও র্যালি অনুষ্ঠিত।
রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রাজাপুরে চার বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ, অসচ্ছল ৭ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ
বরিশালের আঞ্চলিক ভাষা ও ঐতিহ্য সংরক্ষণ পরিষদ গঠিত
ভোলাহাটে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটিসহ বিভিন্ন সভা অনুষ্ঠিত!
মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালইং একমাত্র সম্তানকেও সহোদর বানিয়ে ভর্তি, অর্থ আত্মসাতের পর এবার নতুন বিতর্কে প্রধান শিক্ষক
শিক্ষাছুটিতে নোবিপ্রবির ১২২ শিক্ষক, বিদেশে গিয়ে আর ফেরেননি ১৫ জন
বাল্যবিবাহমুক্ত বাংলাদেশ গঠনে অঙ্গীকার : ACMO-এর নতুন নেতৃত্বে নতুন উদ্যম
আমতলীতে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
সিরাজগঞ্জে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ, আধঘণ্টা যান চলাচল বন্ধ সিরাজগঞ্জে
চুনপুরী সঃ প্রাঃ বিঃ থেকে রাফিয়া নাহার করুনার বৃত্তিপ্রাপ্তি