রবিবার ২২ নভেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আইন

নেত্রকোনায় দখল অবহেলায় অবরুদ্ধ,পরিবেশ দূষণে অস্তিত্ব সংকটে চকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : ১৪ অক্টোবার ২০২৬ ০৩:২১ পি.এম

সোহেল নেত্রকোনায়

নেত্রকোণা সদর উপজেলায় দখল, অবহেলা ও অবরুদ্ধ হয়ে অস্তিত্ব সংকটে পড়েছে চকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।নেত্রকোনা পৌরশহরের চকপাড়ায় অবস্থিত জরাজীর্ণ ৪ কক্ষবিশিষ্ট সরকারি এই প্রাথমিক বিদ্যালয়টিতে শিক্ষার পরিবেশ নেই বললেই চলে। দীর্ঘদিন ধরে অবকাঠামো, রাস্তায় পানি ও স্যানিটেশন সংকট। পর্যাপ্ত শ্রেণিকক্ষ ও শিক্ষক কক্ষ নেই, নেই বিদ্যালয়ের নিজস্ব মাঠ ও সুপেয় পানির ব্যবস্থা।এই বিদ্যালয়টিতে পর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থা সুবিধা না থাকায় শিক্ষক-শিক্ষার্থীদের ব্যবহার করতে হচ্ছে পাশের বাড়ির টয়লেট। এদিকে সরেজমিনে গিয়ে জানা যায়, বিদ্যালয়টিতে পাঁচটি শ্রেণিতে সর্বমোট ১১২ জন শিক্ষার্থী ও ৫ জন শিক্ষিকা রয়েছেন। পর্যাপ্ত শ্রেণিকক্ষ না থাকায় দুই শিফটে চলে শিক্ষাকার্যক্রম। বিদ্যালয়টির অবকাঠামো ও স্যানিটেশন সংকটের কারণে প্রায় সময়ই অধিকাংশ শিক্ষার্থী বিদ্যালয়ে অনুপস্থিত থাকে। বিদ্যালয়টিতে বিভিন্ন সময়ে অনেক প্রভাবশালী ব্যক্তিরা সভাপতির দায়িত্বে থাকলেও সদিচ্ছা ও উদ্যোগ না থাকার কারণে ভাগ্য বদলায়নি বিদ্যালয় ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের।

 

অন্যদিকে বিদ্যালয়টিতে সরজমিন ঘুরে দেখা যায়, বিদ্যালয়টির প্রবেশপথ অনেকটা ড্রেনের উপর,বিদ্যালয়ের আঙিনায় প্রবেশ করতেই ময়লা আবর্জনায় ঘিঞ্জি পরিবেশ, জলাবদ্ধতা, কাঁচা টয়লেট, টয়লেটের সামনে অনিরাপদ খাবার পানির ট্যাপ। মূল ভবনে প্রবেশ করতেই দেখা যায় জরাজীর্ণ শ্রেণিকক্ষ, ছাদ থেকে পলেস্তারা খসে পড়ছে, শ্রেণিকক্ষে পর্যাপ্ত আলো-বাতাস প্রবেশের ব্যবস্থা ও নেই। এর মধ্যে বিদ্যালয়ের বেদখলকৃত জায়গায় ভবনের বারান্দা ঘেঁষে টয়লেট, রান্নাঘর ও দেয়াল নির্মাণ করে দখলে রেখেছে স্থানীয় প্রতিবেশীরা। যার ফলে সব সময় দুর্গন্ধ আর রান্নার ধোঁয়া শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষার পরিবেশকে ব্যাহত করছে। অভিযোগ রয়েছে,সরেজমিনে গিয়ে আরও জানা যায়, দখলকারীদের সঙ্গে অসংখ্যবার আলোচনা করেও বিদ্যালয়ের জায়গা ফিরে পাচ্ছে না বিদ্যালয় কর্তৃপক্ষ। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পিয়ারা বেগম বলেন, আমি যখন বিদ্যালয়ে আসি তখন এখানে তিন কক্ষের একটা টিনশেডের ঘর ছিল। পরে ২০১০ সালে বিদ্যালয়টির পাকা ভবন নির্মাণ করা হয়। কিন্তু পর্যাপ্ত জায়গা না থাকায় কিছু জায়গা বেদখল থাকার কারণে শিক্ষার্থীদের সুপেয় পানি ও স্যানিটেশনের মতো গুুত্বপূর্ণ বিষয়গুলো নির্মাণ করা যায়নি। বিদ্যালয়ের মোট জায়গা ৭ শতাংশ, যা কখনোই একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য পর্যাপ্ত নয়। শিশুদের মেধার সঙ্গে শারীরিক বিকাশের জন্য বিদ্যালয়ে খেলার মাঠ থাকা জরুরি।তিনি আরও জানান, আবার ৭ শতাংশের মধ্যে কিছু অংশ বিদ্যালয়ের পাশের প্রতিবেশীদের দখলে। তারা অনেকটা জোর করেই প্রতিনিয়ত বিদ্যালয়ে অনধিকার প্রবেশ করছে।

 

এদিকে এই বিদ্যালয়ের সভাপতি চঞ্চল খান বলেন,২০২৪ সালের আগস্ট মাসের ৫ তারিখ পরবর্তী সময়ে বিদ্যালয়ের জমিদাতা হিসেবে আমাকে সভাপতি করা হয়। এর আগের যিনি সভাপতি ছিলেন, তিনি অনেক প্রভাবশালী হওয়ার পরও কেন বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে উদ্যোগ নেননি সেটা আমার বোধগম্য নয়। আমি আসার আগে বিদ্যালয়ে প্রবেশের জন্য দেড় থেকে দুই ফিট প্রশস্ত রাস্তাটি ৮ ফিট করা হয়েছে। টিনশেডের একটা টয়লেট ও সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে, যা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। এ বিষয়ে নেত্রকোনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শহীদুল আজম বলেন, বিদ্যালয়টির স্যানিটেশন ও অবকাঠামোগত যে সমস্যা দেখেছি, সেটা দীর্ঘদিনের। আগে যারা বিদ্যালয়টির অভিভাবকের দায়িত্ব পালন করেছেন, তাদের অবহেলা বা গুরুত্বের কারণে আজকের এই সংকট। বর্তমানে আমরা বিদ্যালয়টির যাবতীয় সমস্যা নিরসনে নতুন প্রকল্প পিডিএ-৫ এর প্রথমে রেখেছি। প্রকল্পটি বাস্তবায়ন হলে বিদ্যালয়ের যাবতীয় সংকট নিরসন হবে বলে আশা করছি।

 

 

 

১৪/১০/২০২৬ ইং


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কক্সবাজারে ছোট ভাই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

news image

কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২১১

news image

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নবীনগরের আলমগীর নিহত, আহত ১

news image

দিনাজপুরে টিআরসি নিয়োগের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন

news image

হামলার আশঙ্কায় টুঙ্গিপাড়া থানা ছাড়লেন পুলিশ সদস্য

news image

কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ৫৪৪

news image

লামায় শ্রমিককে প্রাণনাশের হুমকির অভিযোগ বিভাগীয় বন কর্মকর্তার বিরুদ্ধে থানায় জিডি।

news image

টেকনাফে পলাতক আসামি গ্রেপ্তার, রোহিঙ্গা যুবকের কারাদণ্ড

news image

নেত্রকোনায় অতিথপুর রেল স্টেশনে পেট্রোল ঢেলে দুর্বৃত্তদের আগুন, ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল

news image

মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা

news image

দেবীদ্বারে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি।। ১৫ ভরি স্বর্ণসহ ৩৫ লাখ টাকার মালামাল লুট

news image

নেত্রকোনায় নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে অবস্থান ও কলম বিরতি

news image

নবীনগরে শত্রুতার বলি কৃষকের লাউগাছ

news image

কাহারোলে ছাগল চুরির চেষ্টা, ধাওয়া খেয়ে বোচাগঞ্জের জংলিপীর বাজারে আটক ৪ এবং উত্তেজিত জনতার আগুনে পুড়ল প্রাইভেটকার। 

news image

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ২০ কোটি টাকার ইয়াবা জব্দ

news image

চট্টগ্রামে অর্থঋণ আদালতের আদেশ অবমাননার অভিযোগ সোনালী ব্যাংকের ডিজিএম মোঃ আবু বক্কর সিদ্দিক এর বিরুদ্ধে ধারাবাহিক অনুসন্ধানের দ্বিতীয় পর্ব প্রকাশ।

news image

খুলনায় রেললাইনের পাশে গাছের সঙ্গে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার

news image

লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা)

news image

নেত্রকোনায় নাতিকে মারধরের প্রতিবাদ করায় দাদির উপর হামলা, শিশু জখম

news image

দিনাজপুর খানসামায় শ্মশান ঘাটে রাধা-কৃষ্ণের মূর্তি উদ্ধার।

news image

বাঘায় ভেজাল গুড় উৎপাদনের দায়ে ১লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করলেন এসিল্যান্ড নুসরাত জাহান 

news image

মাদারীপুর থেকে গ্রেপ্তার খুলনার নুরাজিম বাহিনীর শীর্ষ সদস্য রকি

news image

চট্টগ্রাম অর্থঋণ আদালতের আদেশ অবমাননা সোনালী ব্যাংকের ডিজিএমের বিরুদ্ধে ধারাবাহিক অনুসন্ধানের প্রথম পর্ব প্রকাশ।

news image

লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা)

news image

দেবিদ্বারে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটা, ড্রাম ট্রাক ও ভেকুর ব্যাটারি জব্দ

news image

কক্সবাজারে ইকরাম হত্যা মামলার আসামি গ্রেপ্তার

news image

টেকনাফে সিএনজি থেকে ৭২ লিটার চোলাই মদ উদ্ধার, আটক ১

news image

ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার

news image

যশোরের শার্শায় ৫৯৬ বোতল উইনকেরিক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

news image

নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলায় মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ সাগরের মৃত্যুদণ্ড