শক্রবার ২৪ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
ফিচার

নরসিংদীর শিবপুর ভূমি অফিস পরিদর্শন করেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া।

মোঃ কামাল

নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া অদ্য ২৯ জুন ২০২৬ ইং মঙ্গলবার দুপুরে শিবপুর উপজেলা নির্বাহী অফিসার এর নতুন ভবন অফিস কার্যালয় উদ্বোধন করেন, এছাড়া ও তিনি শিবপুর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও শিবপুর মডেল থানা পরিদর্শন করেন। পরিদর্শনের পর তিনি শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন এর সভাপতিত্বে শিবপুর উপজেলা পরিষদ হল রুমে উপজেলা পর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি, মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে বলেন,বর্তমান সরকার জনগণের সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এ জন্য সরকারি কর্মকর্তা,কর্মচারীদের অবশ্যই অফিস সময়সূচি মেনে দায়িত্ব পালন করতে হবে। কেউ অকারণে কর্মস্থলে অনুপস্থিত থাকতে পারবেন না। উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুর রহিম,জেলা প্রশাসক কার্যালয় এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কোহিনুর মিয়া,উপজেলা প্রকৌশলী পিন্টু চন্দ্র বন্দ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল ইসলাম,কে এম আবু রায়হান উপজেলা সমাজসেবা অফিসার, মোঃ আব্দুল বাছেদ সহকারী প্রকৌশলী, কবির উদ্দিন আহমেদ প্রশাসনিক কর্মকর্তা, রওনক জাহান রনি প্রশাসনিক কর্মকর্তা, অনুপম দাস প্রদান সরকারি কাম হিসাব রক্ষক,‌ মোহাম্মদ আকতার হোসেন সার্ভেয়ার ,এ বি এম আক্তারুজ্জামান , জয়দেব চন্দ্র সূত্রধর সুশান্ত চন্দ্র সাহা ও মনিরুজ্জামান অফিস সহকারি,সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। জেলা প্রশাসক আরো বলেন, সরকারি চাকরিজীবীদের সময়মতো অফিসে উপস্থিত থেকে জনগণের সেবা নিশ্চিত করতে হবে। সেবা নিতে এসে কোনো নাগরিক যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে সবাইকে আন্তরিক থাকতে হবে। পাশাপাশি হাসপাতালগুলোতে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি নিশ্চিত করারও নির্দেশ দেন তিনি।

পরে জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার এর নতুন অফিস কার্যালয় উদ্বোধন করেন। একই সাথে তিনি কৃষকদের মাঝে কৃষি উপকরণ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলার সামগ্রী,নারীদের মাঝে সেলাই মেশিন এবং শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করেন। এছাড়াও শিবপুর উপজেলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করুন।


এই সম্পর্কিত আরও খবর

আরও পড়ুন

আরও খবর

news image

প্রবাসী জুয়েল এর নামাজে জানাজায় উপস্থিত হাজার মানুষের শোক প্রকাশ!

news image

ঝুম বৃষ্টিকে হার মানিয়ে সৌহার্দ্যের উষ্ণ মিলনমেলা

news image

বাগেরহাটে টানা বর্ষণে সাত হাজার ঘের তলিয়ে শত কোটি টাকার ক্ষতি, নিঃস্ব মৎস্যচাষিরা ‎

news image

চৌদ্দগ্রামে প্রভাবশালীর যাতায়াতে সমস্যা দেখিয়ে জোরপূর্বক বিধবার বাড়ির ভাউন্ডারী দেয়াল ভাংচুর

news image

আমতলীতে পল্লী উন্নয়ন দিবস পালিত

news image

বীরগঞ্জে ৩০টি বেসরকারি এতিমখানার মাঝে সমাজসেবা অধিদপ্তরের অনুদানের চেক বিতরণ

news image

নীলফামারীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ২ দিনব্যাপী লিডারশীপ ট্রেনিং ক্যাম্প সম্পন্ন

news image

রোটারী ক্লাব অব কুমিল্লার ৫৮তম অভিষেক অনুষ্ঠিত

news image

নরসিংদীর শিবপুর ভূমি অফিস পরিদর্শন করেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া।

news image

“সুবচন নির্বাসনে” নাটকে আবেগঘন বিদায়

news image

ভাসানীর চোখে শহীদ জিয়া: সার্বভৌমত্বের কালজয়ী

news image

আমাদের নতুন নিউজ প্রেজেন্টার দুইজন নিয়োগ দেওয়া হয়েছে ভিডিও নিউজ পাবলিশ হবে তারা