রবিবার ২২ নভেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আইন

যশোরের অভয়নগরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও দপ্তরিকে গ্রেফতার 

নিজস্ব প্রতিবেদক  ৩১ অক্টোবার ২০২৬ ০৮:০৪ এ.এম

নিজস্ব যশোরের

 

 

 

 

যশোরের অভয়নগরে স্কুল চলাকালে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় সহায়তার অভিযোগে অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুলিয়া আফরিন ও দপ্তরি মোস্তাফিজুর রহমানকে গ্ৰেফতার করেছে পুলিশ। 

 

গতকাল বুধবার সন্ধ্যায় নওয়াপাড়া বাজার এলাকা থেকে তাদের গ্ৰেফতার করা হয়। তবে ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন মূল অভিযুক্ত শিক্ষক ইমরান হোসেন।

 

গ্ৰেফতার জুলিয়া আফরিন উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের মৃত তৈয়ব দফাদারের মেয়ে এবং মোস্তাফিজুর রহমান বাহিরঘাট গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে।

 

অভয়নগর থানার ওসি (তদন্ত) শেখ লুৎফর রহমান জানান, গত ২৬ অক্টোবর সোমবার বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির এক ছাত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে বাথরুমে যায়। এ সময় সহকারী শিক্ষক বুইকারা গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে ইমরান হোসেন বাথরুমে প্রবেশ করে এবং মেয়েটিকে মুখ চেপে ধরে ধর্ষণ করেন। 

 

এরপর কাউকে কিছু জানালে মেরে ফেলার হুমকি দেয়। বাড়ি ফিরে পরের দিন মেয়েটি স্কুলে যেতে না চাইলে তার মা কারণ জানতে চাইলে এসময় সে শিক্ষক কর্তৃক ধর্ষণের ঘটনা জানায়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় মেয়েটির পিতা বাদী হয়ে মামলা করেন। 

 

ওসি (তদন্ত) আরো জানান, প্রাথমিক তদন্তে জানা যায়, ধর্ষণের ঘটনাটি অভিভাবক ও তার স্বজনছরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জুলিয়া আফরিনকে জানান। এরপর তিনি কোন‌ পদক্ষেপ না নিয়ে অভিযুক্ত শিক্ষককে দপ্তরি মোস্তাফিজুর রহমানের সাহায্যে পালিয়ে যেতে সহায়তা করেন। যে কারণে সন্ধ্যায় তাদের আটক করা হয়েছে। আটককৃতদের ধর্ষণ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

ওসি (তদন্ত) জানান, অভিযুক্ত শিক্ষক ইমরান হোসেনকে গ্রেফতারে কাজ করছে পুলিশ। দ্রুততম সময়ে তাকে গ্রেফতার করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আরও খবর

news image

কক্সবাজারে ছোট ভাই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

news image

কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২১১

news image

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নবীনগরের আলমগীর নিহত, আহত ১

news image

দিনাজপুরে টিআরসি নিয়োগের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন

news image

হামলার আশঙ্কায় টুঙ্গিপাড়া থানা ছাড়লেন পুলিশ সদস্য

news image

কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ৫৪৪

news image

লামায় শ্রমিককে প্রাণনাশের হুমকির অভিযোগ বিভাগীয় বন কর্মকর্তার বিরুদ্ধে থানায় জিডি।

news image

টেকনাফে পলাতক আসামি গ্রেপ্তার, রোহিঙ্গা যুবকের কারাদণ্ড

news image

নেত্রকোনায় অতিথপুর রেল স্টেশনে পেট্রোল ঢেলে দুর্বৃত্তদের আগুন, ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল

news image

মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা

news image

দেবীদ্বারে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি।। ১৫ ভরি স্বর্ণসহ ৩৫ লাখ টাকার মালামাল লুট

news image

নেত্রকোনায় নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে অবস্থান ও কলম বিরতি

news image

নবীনগরে শত্রুতার বলি কৃষকের লাউগাছ

news image

কাহারোলে ছাগল চুরির চেষ্টা, ধাওয়া খেয়ে বোচাগঞ্জের জংলিপীর বাজারে আটক ৪ এবং উত্তেজিত জনতার আগুনে পুড়ল প্রাইভেটকার। 

news image

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ২০ কোটি টাকার ইয়াবা জব্দ

news image

চট্টগ্রামে অর্থঋণ আদালতের আদেশ অবমাননার অভিযোগ সোনালী ব্যাংকের ডিজিএম মোঃ আবু বক্কর সিদ্দিক এর বিরুদ্ধে ধারাবাহিক অনুসন্ধানের দ্বিতীয় পর্ব প্রকাশ।

news image

খুলনায় রেললাইনের পাশে গাছের সঙ্গে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার

news image

লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা)

news image

নেত্রকোনায় নাতিকে মারধরের প্রতিবাদ করায় দাদির উপর হামলা, শিশু জখম

news image

দিনাজপুর খানসামায় শ্মশান ঘাটে রাধা-কৃষ্ণের মূর্তি উদ্ধার।

news image

বাঘায় ভেজাল গুড় উৎপাদনের দায়ে ১লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করলেন এসিল্যান্ড নুসরাত জাহান 

news image

মাদারীপুর থেকে গ্রেপ্তার খুলনার নুরাজিম বাহিনীর শীর্ষ সদস্য রকি

news image

চট্টগ্রাম অর্থঋণ আদালতের আদেশ অবমাননা সোনালী ব্যাংকের ডিজিএমের বিরুদ্ধে ধারাবাহিক অনুসন্ধানের প্রথম পর্ব প্রকাশ।

news image

লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা)

news image

দেবিদ্বারে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটা, ড্রাম ট্রাক ও ভেকুর ব্যাটারি জব্দ

news image

কক্সবাজারে ইকরাম হত্যা মামলার আসামি গ্রেপ্তার

news image

টেকনাফে সিএনজি থেকে ৭২ লিটার চোলাই মদ উদ্ধার, আটক ১

news image

ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার

news image

যশোরের শার্শায় ৫৯৬ বোতল উইনকেরিক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

news image

নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলায় মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ সাগরের মৃত্যুদণ্ড