বুধবার ২৩ সেপ্টেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
ফিচার

নেত্রকোনায় বৌ-ভাত অনুষ্ঠানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

সোহেল খান দূর্জয়- নেত্রকোনা : ২৩ সেপ্টেম্বার ২০২৬ ০৯:৫৪ এ.এম

নেত্রকোনায় বৌ-ভাত অনুষ্ঠানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়   সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : বিয়ের আনুষ্ঠানিকতার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে নেত্রকোনার মোহনগঞ্জে। উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের সহিলদেও গ্রামে এক বৌ-ভাত অনুষ্ঠানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘রক্তদানে আমরা’ ময়মনসিংহ।রোববার সহিলদেও গ্রামের বাসিন্দা মেহেদী হাসান জয়ের বৌ-ভাত উপলক্ষে তাঁর নিজ বাড়িতে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে আসা অতিথি ও স্থানীয় সাধারণ মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।  আয়োজকেরা জানান, রক্তের গ্রুপ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো এবং জরুরি প্রয়োজনে দ্রুত রক্তদানের সুযোগ তৈরি করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। বিশেষ করে বিয়ের মতো সামাজিক অনুষ্ঠানে এমন উদ্যোগের মাধ্যমে রক্তদান ও মানবিক সহায়তার বিষয়ে মানুষের মধ্যে আগ্রহ বাড়বে বলে তাঁরা মনে করেন। কর্মসূচিতে অংশ নেওয়া স্থানীয় কয়েকজন জানান, সাধারণত বিয়ের অনুষ্ঠানে নানা ধরনের আয়োজন থাকলেও রক্তের গ্রুপ নির্ণয়ের মতো সামাজিক উদ্যোগ খুব একটা দেখা যায় না। বিনামূল্যে নিজেদের রক্তের গ্রুপ জানতে পেরে তাঁরা আনন্দিত। এমন উদ্যোগ নিয়মিত আয়োজন করা হলে এলাকার মানুষের মধ্যে রক্তদান ও সামাজিক সচেতনতা আরও বাড়বে বলে তাঁরা মনে করেন।  কর্মসূচিতে ‘রক্তদানে আমরা’ ময়মনসিংহের প্রধান সমন্বয়ক হাসিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. মামুন, সদস্য সাফায়াত নূর, আয়শা আক্তার বন্যা ও নাদিরা আক্তার মিতুসহ সংগঠনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। আয়োজকেরা বলেন, মানুষের দোরগোড়ায় রক্তের গ্রুপ নির্ণয়ের সুযোগ পৌঁছে দেওয়া এবং স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উৎসাহিত করার অংশ হিসেবে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।   ০১৩২০৫৪৮৬৫১  ২২/০৯/২৬ ইং নেত্রকোনায়

 

 

 

সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : বিয়ের আনুষ্ঠানিকতার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে নেত্রকোনার মোহনগঞ্জে। উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের সহিলদেও গ্রামে এক বৌ-ভাত অনুষ্ঠানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘রক্তদানে আমরা’ ময়মনসিংহ।রোববার সহিলদেও গ্রামের বাসিন্দা মেহেদী হাসান জয়ের বৌ-ভাত উপলক্ষে তাঁর নিজ বাড়িতে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে আসা অতিথি ও স্থানীয় সাধারণ মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

 

আয়োজকেরা জানান, রক্তের গ্রুপ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো এবং জরুরি প্রয়োজনে দ্রুত রক্তদানের সুযোগ তৈরি করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। বিশেষ করে বিয়ের মতো সামাজিক অনুষ্ঠানে এমন উদ্যোগের মাধ্যমে রক্তদান ও মানবিক সহায়তার বিষয়ে মানুষের মধ্যে আগ্রহ বাড়বে বলে তাঁরা মনে করেন। কর্মসূচিতে অংশ নেওয়া স্থানীয় কয়েকজন জানান, সাধারণত বিয়ের অনুষ্ঠানে নানা ধরনের আয়োজন থাকলেও রক্তের গ্রুপ নির্ণয়ের মতো সামাজিক উদ্যোগ খুব একটা দেখা যায় না। বিনামূল্যে নিজেদের রক্তের গ্রুপ জানতে পেরে তাঁরা আনন্দিত। এমন উদ্যোগ নিয়মিত আয়োজন করা হলে এলাকার মানুষের মধ্যে রক্তদান ও সামাজিক সচেতনতা আরও বাড়বে বলে তাঁরা মনে করেন।

 

কর্মসূচিতে ‘রক্তদানে আমরা’ ময়মনসিংহের প্রধান সমন্বয়ক হাসিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. মামুন, সদস্য সাফায়াত নূর, আয়শা আক্তার বন্যা ও নাদিরা আক্তার মিতুসহ সংগঠনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। আয়োজকেরা বলেন, মানুষের দোরগোড়ায় রক্তের গ্রুপ নির্ণয়ের সুযোগ পৌঁছে দেওয়া এবং স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উৎসাহিত করার অংশ হিসেবে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

 

 

০১৩২০৫৪৮৬৫১ 

২২/০৯/২৬ ইং

আরও খবর

news image

নেত্রকোনায় বৌ-ভাত অনুষ্ঠানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

news image

নেত্রকোনায় জমি দখলের পাঁয়তারার প্রতিবাদে মানববন্ধন

news image

আমতলীতে অসুস্থ রশিদ প্যাদার পাশে ‘স্বপ্নছোঁয়া’, পৌঁছে দিল বাজারসামগ্রী

news image

অভাবের সংসারে জমজ সন্তানের জন্ম, দুধ কেনার টাকা নেই দিনমজুর বাবার!

news image

নেত্রকোনার সীমান্তে ৮ মাসে ৩১ বিজিবি'র অভিযানে প্রায় ১১ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

news image

চট্টগ্রামে অভিনব কায়দায় চাঁদাবাজী মিথ্যা প্রেমের খপ্পরে প্রতারণার শিকার সর্বস্বান্ত যুবকদের আর্তনাদ অভিযুক্ত উর্মি আক্তারের বিরুদ্ধে ধারাবাহিক অনুসন্ধানের তৃতীয় পর্ব (প্রকাশ)

news image

প্রবাসী জুয়েল এর নামাজে জানাজায় উপস্থিত হাজার মানুষের শোক প্রকাশ!

news image

ঝুম বৃষ্টিকে হার মানিয়ে সৌহার্দ্যের উষ্ণ মিলনমেলা

news image

বাগেরহাটে টানা বর্ষণে সাত হাজার ঘের তলিয়ে শত কোটি টাকার ক্ষতি, নিঃস্ব মৎস্যচাষিরা ‎

news image

চৌদ্দগ্রামে প্রভাবশালীর যাতায়াতে সমস্যা দেখিয়ে জোরপূর্বক বিধবার বাড়ির ভাউন্ডারী দেয়াল ভাংচুর

news image

আমতলীতে পল্লী উন্নয়ন দিবস পালিত

news image

বীরগঞ্জে ৩০টি বেসরকারি এতিমখানার মাঝে সমাজসেবা অধিদপ্তরের অনুদানের চেক বিতরণ

news image

নীলফামারীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ২ দিনব্যাপী লিডারশীপ ট্রেনিং ক্যাম্প সম্পন্ন

news image

রোটারী ক্লাব অব কুমিল্লার ৫৮তম অভিষেক অনুষ্ঠিত

news image

নরসিংদীর শিবপুর ভূমি অফিস পরিদর্শন করেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া।

news image

“সুবচন নির্বাসনে” নাটকে আবেগঘন বিদায়

news image

ভাসানীর চোখে শহীদ জিয়া: সার্বভৌমত্বের কালজয়ী

news image

আমাদের নতুন নিউজ প্রেজেন্টার দুইজন নিয়োগ দেওয়া হয়েছে ভিডিও নিউজ পাবলিশ হবে তারা