সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : ২০ জুলাই ২০২৬ ১১:২৯ এ.এম
নেত্রকোনার খালিয়াজুরীতে ধনু নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদণ্ড করেছে প্রশাসন। একই সঙ্গে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন অকেজো করে দেওয়া হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে খালিয়াজুরীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলার গাজীপুর ইউনিয়নের আন্দার গ্রামের উত্তর-পূর্ব পাশে ধনু নদের তীরে এ অভিযান চালায় ইউএনও অলিদুজ্জামান। এ সময় নদ থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের সময় হাতেনাতে দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে ৫০ হাজার করে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অনাদায়ে তাদেরকে দুই মাসের বিনাশ্রমে কারাদণ্ড দেওয়া হয়। পরে জরিমানা পরিশোধ করলে তাদের ছেড়ে দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার দৌলতপুর গ্রামের আবুল কাশেম (৪২) ও একই জেলার মিঠামইন উপজেলার পুরান বগাদিয়া গ্রামের মো. মাফিজুল (২৪)। পুলিশ, প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, খালিয়াজুরী উপজেলার ধনু নদের বিভিন্ন রাতের আঁধারে অবৈধভাবে ড্রেজার দিয়ে প্রায়ই বালু উত্তোলন করে কয়েকটি চক্র। এসব বালু বিভিন্ন এলাকায় নিয়ে বিক্রি করা হয়। এদিকে বালু উত্তোলনের ফলে নদের তীরবর্তী বেশ কয়েকটি গ্রামে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। গোপন সংবাদে গত বৃহস্পতিবার বিকালে আন্দার গ্রামের সামনে ধনু নদে অভিযান চালায় প্রশাসন।
এসময় বালু উত্তোলনকালে হাতেনাতে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের ৫০ হাজার করে মোট এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়। অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তবে তাৎক্ষণিক জরিমানার টাকা পরিশোধ করায় তাদের মুক্তি দেওয়া হয়। তবে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন অকেজো করে দেওয়া হয় এবং পাইপলাইনসহ যন্ত্রপাতি পুড়িয়ে ধ্বংস করা হয়। যেন ভবিষ্যতে এগুলো ব্যবহার করে পুনরায় বালু উত্তোলন করা না যায়।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের জন্য দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাদেরকে দুই মাসের বিনাশ্রমে কারাদণ্ড দেওয়া হয়। পরে জরিমানা পরিশোধ করলে তাদের ছেড়ে দেওয়া হয়। খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান বলেন, ধনু নদসহ উপজেলার কোনো নদ-নদী থেকে অবৈধভাবে বালু বা মাটি উত্তোলনের সুযোগ দেওয়া হবে না। এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি ১৭/০৭/২৬ ইং
দিনাজপুর বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতে চিহ্নিত জুয়ারি মতিন ও মনজুরুলের জরিমানা সহ কারাদন্ড.
নেত্রকোনায় ধারের টাকা ফেরত চাওয়ায় নাীরকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের, থানায় অভিযোগ
নড়াইল সদর থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ১১ জন গ্রেপ্তার
আদালতের রায়ে গোপালগঞ্জের "স্বর্ণা টাওয়ারের" দায়িত্ব পেলেন রিসিভার
বান্দরবানে পার্বত্য মন্ত্রীর ছবি এবং পরিচয় ব্যবহার করে টাকা দাবির অভিযোগ, থানায় সাধারণ (ডায়েরি)
বান্দরবানের রুমায় বিচক্ষণতার পরিচয় দিয়ে নিখোঁজ ব্যক্তি মৃত্যুঞ্জয় কুমার মণ্ডল কে উদ্ধার, তদন্ত (অব্যাহত)
বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫
চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি।
গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক
নড়াইলের লোহাগড়া আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা
ইভটিজিং প্রতিরোধে রায়গঞ্জে পুলিশের দিকনির্দেশনা
জলঢাকায় প্রাথমিক বিদ্যালয়ের ১৪ ফ্যান চুরি, শিক্ষকদের দায়িত্বহীনতার অভিযোগ
দুই মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ গ্রেপ্তার
নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১
নেত্রকোনায় পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবা খুন
নেত্রকোনার মদনে পুলিশের সাঁড়াশি অভিযান, সরকারি চাল ও ইয়াবাসহ গ্রেপ্তার- ৯
দিনাজপুর বীরগঞ্জে প্রায় ২২ লক্ষ টাকা আত্মসাতের মামলায় ইটভাটা ম্যানেজার কারাগারে।
কুমিল্লায় শিশুকে ধর্ষণের পর হত্যা।। আসামির যাবজ্জীবন
জমি জালিয়াতি, বসতবাড়ি দখলের অভিযোগ; পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন
রায়গঞ্জে ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেফতার
আদালত থেকে লাফ দিয়ে পালালেন চুরি মামলার আসামি
গোপালগঞ্জে র্যাব পরিচয়ে বিকাশ কর্মীর থেকে দুই লাখ টাকা ছিনতাই অভিযোগ
গোপালগঞ্জে জেলা পুলিশের কীট প্যারেড অনুষ্ঠিত
নেত্রকোনায় পুকুর দখল করে নির্মিত অনুমোদনহীন অবৈধ দুইতলা ভবন উচ্ছেদ কার্যক্রম শুরু
জলঢাকা কাজিরহাট পন্ডিত পাড়ায় মাদক ও জুয়া বিরোধী আলোচনা সভা, চারা বিতরণ
রায়গঞ্জে ইয়াবাসহ ৪ যুবক আটক
রাজাপুরে মাদকের বিরুদ্ধে চলছে ইউএনওর জিরো টলারেন্স অভিযান।
গোপালগঞ্জে অনলাইন জুয়ারি এজেন্ট সহ ৪ জন গ্রেফতার
গোপালগঞ্জে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় বিএনপি নেতা সোহেল আটক
রংপুরের চক্রবর্তী পরিবারের হত্যাকাণ্ডের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল