রবিবার ২২ নভেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
কর্পোরেট

খেলার মাঠই পারে যুবসমাজকে মাদক ও জুয়ামুক্ত রাখতে: নীলফামারী-২ আসনের এমপি

শহিদুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি: ২৩ অক্টোবার ২০২৬ ০৫:২২ পি.এম

খেলার খেলার মাঠই পারে যুবসমাজকে মাদক ও জুয়ামুক্ত রাখতে: নীলফামারী-২ আসনের এমপি

 

নিয়মিত খেলাধুলা ও সুস্থ বিনোদনের চর্চাই পারে যুবসমাজকে মাদক, জুয়াসহ নানা সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে। খেলাধুলা যুবকদের শারীরিক ও মানসিকভাবে সুগঠিত করার পাশাপাশি মাদকমুক্ত একটি সুস্থ-সুন্দর সমাজ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য এডভোকেট আলফারুক আব্দুল লতীফ।

​বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে নীলফামারী শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে 'ফ্রেন্ডস ব্যাচ-২১'-এর উদ্যোগে আয়োজিত 'সিক্স-এ-সাইড ফুটবল টুর্নামেন্ট'-এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, "আজকের তরুণ ও যুবসমাজই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। কিন্তু অপসংস্কৃতি, জুয়া ও মাদকের করাল গ্রাস আমাদের তরুণদের সুপ্ত প্রতিভাকে ধূলিসাৎ করে দিচ্ছে। কিশোর ও তরুণদের এই বিপদগামী পথ থেকে ফিরিয়ে আনতে খেলার মাঠের কোনো বিকল্প নেই। ফ্রেন্ডস ব্যাচ-২১ আয়োজক হিসেবে যেভাবে এগিয়ে এসেছে তা অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের সুস্থ ক্রীড়া চর্চা কেবল শহরেই নয়, গ্রাম-গঞ্জের প্রতিটি ওয়ার্ড ও পাড়া-মহল্লায় ছড়িয়ে দিতে হবে। যুব সমাজ যদি খেলার মাঠে ব্যস্ত থাকে, তবে তারা কখনো অপরাধমূলক কাজে জড়াবে না।"

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী শহর শাখার সেক্রেটারি এডভোকেট মিজানুর রহমান চৌধুরী, নীলফামারী পৌরসভা ৭ নম্বর ওয়ার্ড আমীর মোস্তাফিজার রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক মজিবুর রহমান এবং সাফি তুর্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​'ফুটবলকে হ্যাঁ বলি, মাদকমুক্ত সমাজ গড়ি'—এই স্লোগানকে সামনে রেখে টুর্নামেন্টটির আয়োজন করা হয়েছে উল্লেখ করে ফ্রেন্ডস ব্যাচ-২১ পরিচালনা কমিটির সভাপতি হেলাল হোসেন বলেন, যুবসমাজকে মাদকমুক্ত রাখা ও ক্রীড়ামুখী করাই তাদের মূল লক্ষ্য।

​আয়োজকরা জানান, স্থানীয় যুবকদের ক্রীড়ামুখী করতে এবং পারস্পরিক সৌহার্দ্য বাড়াতে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টে মোট ২৪টি দল অংশ নিচ্ছে। টুর্নামেন্টকে কেন্দ্র করে শহরের ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

​উদ্বোধনী ম্যাচে মুখোমুখি লড়াই করে 'সিংদই মাঝাপাড়া ফুটবল একাদশ' ও 'শাহীপাড়া ব্রাজিল টি স্টল ফুটবল একাদশ'। রোমাঞ্চকর এই খেলায় মোশাররফ হোসেন পিয়াসের একমাত্র নির্ণায়ক গোলে জয়লাভ করে 'শাহীপাড়া ব্রাজিল টি স্টল ফুটবল একাদশ'।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক

news image

চৌদ্দগ্রামে মহাসড়কে টায়ারে আগুন দিয়ে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ৬

news image

আধুনিকতার ছোঁয়ায় নেত্রকোনায় হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মাটির ঘর

news image

টেন্ডারের বছর পেরোলেও শেষ হয়নি সড়ক সংস্কার, ধুলা-গর্তে নাকাল হাজারো মানুষ |

news image

খেলার মাঠই পারে যুবসমাজকে মাদক ও জুয়ামুক্ত রাখতে: নীলফামারী-২ আসনের এমপি

news image

রাঙ্গামাটিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে হাবীব আজম- সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান

news image

নেত্রকোনায় বিএনপি নেতার নেতৃত্বে এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে কাঁচা সড়ক মেরামত

news image

যশোরের নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোরর্শেদের বিরুদ্ধে অনিয়ম: সরকারি নিয়ম অনুযায়ী অফিসে আসেন না 

news image

ব্রাহ্মণপাড়ায় একদিনে পুলিশের অভিযানে গ্রেপ্তার-৯

news image

খুলনায় জাতীয় যুবশক্তির উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ

news image

ফোরাম (SDF)-এর জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নসহ ৪ দফা দাবি ঘোষণা

news image

লামা প্রেস ক্লাবের নবগঠিত কমিটির সংবাদ (সম্মেলন)

news image

আপনার সামান্য সাহায্য বাঁচাতে পারে এই দুটি নিষ্পাপ শিশুর প্রাণ!

news image

দিনাজপুর কাহারোলে কান্তজিউর নৌবিহারে নৌকাডুবি, ৯ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার

news image

কুমিল্লা আদালত প্রাঙ্গণে বৃক্ষরোপণ: সবুজের ছায়ায় ন্যায়বিচারের অঙ্গীকার

news image

ঢাবি ছাত্রদলের নতুন কমিটি যে কোনো সময়, আলোচনায় একাধিক পরিচিত মুখ

news image

নরসিংদীর শিবপুরের বাঘাব ইউনিয়নের ১০ অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ।

news image

কুমিল্লায় ‘জোড়া শালিক সাহিত্য আড্ডা’র শততম পর্ব : সাহিত্য, সংস্কৃতি ও মানবিকতার এক অনন্য উৎসব

news image

ভোলাহাটে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত! 

news image

কাদা-জলে নাকাল ২ লাখ মানুষ: কটিয়াদীর জালালপুর সড়ক যেন এক মরণফাঁদ!

news image

কাদা-জলে নাকাল ২ লাখ মানুষ: কটিয়াদীর জালালপুর সড়ক যেন এক মরণফাঁদ!

news image

কাদা-জলে নাকাল ২ লাখ মানুষ: কটিয়াদীর জালালপুর সড়ক যেন এক মরণফাঁদ!

news image

ভোলাহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত!

news image

নেত্রকোনার মোহনগঞ্জে ‘পার্টনার কংগ্রেস-২০০৬’ অনুষ্ঠিত

news image

আর কোনো নতুন আশ্রয় নয়—রোহিঙ্গাদের নিজ মাতৃভূমি মিয়ানমারেই দ্রুত, নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত হোক

news image

কুড়িগ্রামে সড়ক বিভাগের সিন্ডিকেটের কারণে বাইপাসের সুবিধা থেকে বঞ্চিত হওয়ার শংকা

news image

চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন

news image

দক্ষিণ বঙ্গ সাহিত্য পরিষদের পুর্ণাঙ্গ কমিটি গঠন সম্পন্ন