মোঃ শহিদুল ইসলাম বেলকুচি সিরাজগঞ্জঃ ২২ সেপ্টেম্বার ২০২৬ ০৯:৫৭ এ.এম
বেলকুচি
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (ইউসিসিএ) ব্যবস্থাপনা কমিটির ২০২৬ সালের নির্বাচনে সভাপতি পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বেলকুচি উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিটে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বেলকুচি উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. আব্দুল মালেকের কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন- সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম আযম, বেলকুচি পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন শামীম, সাবেক কাউন্সিলর মো. আলম প্রামাণিক, জহুরুল মেম্বার, বেলকুচি পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ওমর ফারুক পলাশ, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আসাদুজ্জামান লাবন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিজন আহমেদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়া আহমেদ, পৌর বিএনপির সদস্য বিপ্লব সরকারসহ স্থানীয় ও দলীয় নেতাকর্মীরা।
নির্বাচন কমিটির ঘোষিত তফসিল অনুযায়ী, বেলকুচি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন আগামী ১৯ অক্টোবর ২০২৬ অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে গত ১৩ সেপ্টেম্বর থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ২১ সেপ্টেম্বর।
তফসিল অনুযায়ী, ২২ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। ২৩ সেপ্টেম্বর বৈধ ও বাতিল মনোনয়নপত্রের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। প্রার্থিতা নিয়ে আপিলের সুযোগ থাকবে ২৪ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। আপিলের শুনানি ও সিদ্ধান্ত নেওয়া হবে ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর।
এরপর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, প্রার্থিতা প্রত্যাহার ও প্রতীক বরাদ্দের কার্যক্রম সম্পন্ন হবে।
নির্বাচন কমিটির বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্যবস্থাপনা কমিটির মোট ১২টি পদের মধ্যে ১জন সভাপতি, ১জন সহসভাপতি এবং ৬জন পরিচালক/সদস্য ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন। সভাপতি ও সহসভাপতি পদে সমগ্র নির্বাচনী এলাকার বৈধ প্রতিনিধিরা ভোট দেবেন। এছাড়া ছয়টি নির্বাচনী এলাকা থেকে ছয়জন পরিচালক/সদস্য নির্বাচিত হওয়ার কথা রয়েছে। অবশিষ্ট চারটি পদ সংশ্লিষ্ট আইন অনুযায়ী নিবন্ধক কর্তৃক মনোনীত হওয়ার বিধান রয়েছে।
তফসিল অনুযায়ী, আগামী ১৯ অক্টোবর সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বেলকুচি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে ভোট গণনা ও ফলাফল প্রকাশ করা হবে।
মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মো. মনিরুল ইসলাম। তিনি বলেন, “আমি সভাপতি পদে নির্বাচিত হলে সরকারি এই দপ্তরে বিদ্যমান অনিয়মগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেব। পাশাপাশি সমবায়ভিত্তিক সেবার মানোন্নয়নে কাজ করব।”
মনিরুল ইসলাম বেলকুচি উপজেলার বয়ড়াবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি মোতালেব হোসেন ও মোছা. ময়না বেগমের ছেলে।
বেলকুচি ইউসিসিএ নির্বাচন: সভাপতি পদে মনোনয়ন জমা মনিরুল ইসলামের -
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৫ নং ধুকুরিয়াবেড়া ইউনিয়নে ইলিয়াস হোসেনের গণসংযোগ, মোটরসাইকেল শো ডাউন , লিফলেট বিতরণ -
৯০ জনের বিরুদ্ধে দুদকে দাখিল করা অভিযোগের দ্রুত তদন্ত, আইনানুগ ব্যবস্থা এবং নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের বিচারের দাবি।
কাঠালিয়া সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে মেম্বার পদে পুনরায় প্রার্থিতা ঘোষণা করলেন মো. রুহুল আমিন জিহাদী
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জামায়াত নেতার মৃত্যু
নেত্রকোনায় ১১ কোটির বর্জ্য শোধনাগার এখন ময়লার ভাগাড়, পরিদর্শনে স্থানীয় এমপি
শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত।
লামার ডলুছড়ি বাজার ব্যবসায়ী উন্নয়ন কমিটির নির্বাচন পরিচালনা কমিটি (ঘোষণা)
কাঠালিয়ায় চেয়ারম্যান পদে দোয়া প্রার্থী শামসুল হক সুমনের উদ্যোগে বিনামূল্যে ডায়াবেটিক ঔষধি গাছ বিতরণ
মহামান্য রাষ্ট্রপতির সাথে দিনাজপুর-১ আসনের এমপি'র সাক্ষাৎ, ফলপ্রসূ আলোচনা।
গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ
শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট- ২০২৬ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত
জুলাই সনদ বাস্তবায়নের রিট শুনানি হলো না—প্রশ্ন উঠছে, কেন?
ঝালকাঠি-১ আসনের এমপি হলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সভাপতি, এলাকায় দোয়া-মোনাজাত ও মিষ্টি বিতরণ।
কাঠালিয়ায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত।
বেলকুচিতে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত -
জনপ্রিয়তার শীর্ষে বেলকুচি ধুকুরিয়াবেড়া ইউনিয়নে বিএনপিদলীয় মনোনয়ন প্রত্যাশী ইলিয়াস হোসেন,
দল বদলেই কি পাপমোচন? আওয়ামী লীগের বিতর্কিত নেতারা এখন তারেক রহমানের পাশেই
বর্ণাঢ্য আয়োজনে ঝিনাইদহে ‘সবুজ বাংলা টিভি’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জলঢাকায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুক্তরাষ্ট্র নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির শুভেচ্ছা
সিরাজগঞ্জ জেলা বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চুর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রায়গঞ্জ উপজেলা জামাতের ইসলাম
তমাল সরকারের আত্মসমর্পণ, নিরপেক্ষ তদন্তের দাবি
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন, তবে ৭০(খ) সংস্কারের পর এমন নির্বাচন হলে আরও আনন্দিত হতাম — অ্যাডভোকেট এ. এন. এম. ঈসা
বেলকুচিতে স্বেচ্ছাসেবকদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত -
রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা
রায়গঞ্জে এমপির সঙ্গে ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন
সিরাজগঞ্জের রায়গঞ্জে সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হকের গাড়িবহরে হামলার অভিযোগ করলে তা এখন মিথ্যা বলা হচ্ছে।
রায়গঞ্জ সদরে টিটিসি স্থাপনের দাবি, ‘সময় থাকতে জনগণের দাবি মেনে নিন’
সিরাজগঞ্জে এমপির গাড়িতে হামলা, জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্তের দাবি