মোঃ শহিদুল ইসলাম, সিরাজগঞ্জঃ বেলকুচি ১৭ অক্টোবার ২০২৬ ০৩:২৫ পি.এম
বেলকুচির
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৩ নম্বর ভাঙ্গাবাড়ী ইউনিয়নে ব্যাপক গণসংযোগ, উঠান বৈঠক, পথসভা ও লিফলেট বিতরণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বেলকুচি উপজেলার মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রাকিবুল হাসান শামীম। শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বিকেলে বিভিন্ন বাজার, পাড়া-মহল্লা ও জনসমাগমপূর্ণ এলাকায় তিনি এসব নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শুক্রবার নিজস্ব নির্বাচনী কার্যালয় দেলুয়াকান্দি থেকে মোটরসাইকেল, অটোরিকশা মিশুক ও ভ্যানসহ নেতাকর্মী এবং সফরসঙ্গীদের নিয়ে নির্বাচনী পদযাত্রা শুরু করেন রাকিবুল হাসান শামীম। পরে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং নিজের নির্বাচনী পরিকল্পনা ও প্রতিশ্রুতির কথা তুলে ধরেন।
প্রচারণাকালে তিনি দেলুয়াকান্দি ,তামাই, চন্দনগাতি ও বানিয়াগাতী এ সমস্ত এলাকার বাজার সহ বিভিন্ন জনসমাগম এরএলাকায় গণসংযোগ করেন ।। এ সময় তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন, তাঁদের মতামত শোনেন এবং এলাকার উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
এ ছাড়াও তিনি আসর এবং মাগরিব নামাজ তামাই এলাকায় এবং এশার নামাজে বানিয়াগাতী এলাকায় আদায়ের পর মসজিদে মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। গণসংযোগ, উঠান বৈঠক, পথসভা ও লিফলেট বিতরণের মধ্য দিয়ে এলাকায় নির্বাচনী আমেজ তৈরি হয়েছে।
চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রাকিবুল হাসান শামীম দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, মানবিক ও আলোকিত ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি এলাকার সার্বিক উন্নয়ন এবং জনসাধারণের কল্যাণে কাজ করার প্রত্যাশা নিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন।
টুঙ্গিপাড়ায় আড়াই বছর পর ধুয়ে-মুছে পরিষ্কার করেন বঙ্গবন্ধুর সমাধি
জাতীয় ছাত্রশক্তি কাঠালিয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
রাজাপুরে মাছবাহী পিকআপ আটকে টাকা আদায়ের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে
বারহাট্টায় কেন্দ্রীয় আ.লীগ নেতার বাসায় হামলা-ভাঙচুর,একই রাতে একাধিক নেতার বাড়িতে তাণ্ডব
বারহাট্টায় কেন্দ্রীয় আ.লীগ নেতার বাসায় হামলা-ভাঙচুর,একই রাতে একাধিক নেতার বাড়িতে তাণ্ডব
বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভীর বাসভবনে ‘হামলার পরিকল্পনার’ প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ'
গোপালগঞ্জে টুঙ্গিপাড়া বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন
গোয়ালমারীর চেয়ারম্যান পদ ঘিরে রাজনৈতিক উত্তাপ, কারাগারে বিএনপির সভাপতি মিজানুর রহমান
খুলনা জেলা জামায়াতের নতুন কমিটি ঘোষণা, আমীর কবীরুল ইসলাম ও সেক্রেটারি মিজানুর রহমান
জীবাশ্ম জ্বালানির পাশাপাশি প্লাস্টিক বর্জনের আহ্বান, খুলনায় ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’
বন্ধুসভার ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে মিরপুর বন্ধুসভা গ্রুপ
মাদকমুক্ত আমড়াতলি গড়ার অঙ্গীকার, ভোটারদের দ্বারে শাহিন আহমেদ শরীফ
তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ
কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত
দিনাজপুর বীরগঞ্জপ পৌরসভার পৌর প্রশাসকের দায়িত্ব হস্তান্তর করলেন ইউএনও সুমা খাতুন.
কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ
ভোলার বোরহানউদ্দিনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
গৌরনদীতে বিয়ের প্রলোভনে অর্থ নেওয়ার অভিযোগ, ছাত্রলীগ নেতার বিরুদ্ধে বিচার চেয়ে নারীর অনশন
নবীনগরে ভাতুড়িয়া-সিনামাছি সড়কের কাজের উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান
কেন্দ্রীয় যুবনেতা তানভীর হাসান সোহেলকে ফুল দিয়ে বরণ করলেন রাকিব মৃধা
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযান, সরানো হচ্ছে অবৈধ স্থাপনা
খুলনায় জ্বালানি তেল বিতরণ নিয়ে জনসচেতনতায় যুবদলের লিফলেট বিতরণ
টেকনাফে সমাজকল্যাণমন্ত্রীর মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান
রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী নাজমুল হোসেনের ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি পালন
নীলফামারীতে জামায়াতে জেলা আমীর নির্বাচন ও সদস্য সম্মেলন অনুষ্ঠিত
আওয়ামী চেয়ারম্যান ‘রামরাজত্বে বিতর্কিত,একচ্ছত্র আধিপত্য বিস্তার
খুলনায় জাতীয় পার্টির উদ্যোগে উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা
লামায় জমি নিয়ে সংঘর্ষে থানায় সাধারণ ডায়রি করেও সংঘর্ষ অব্যাহত নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী (পরিবার)