মোঃ শহিদুল ইসলাম বেলকুচি সিরাজগঞ্জঃ ০৩ সেপ্টেম্বার ২০২৬ ০৭:৩৩ পি.এম
বেলকুচিতে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত -
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং গভর্নিং বডি/ম্যানেজিং কমিটির সভাপতিগণ অংশগ্রহণ করেন।
বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় বেলকুচি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমিরুল ইসলাম খান আলিম , মাননীয় জাতীয় সংসদ সদস্য, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি চৌহালি এনায়েতপুর ) এবং সম্মানিত সিনেট সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়।
সভাপতিত্ব করেন ,আফরিন জাহান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বেলকুচি, সিরাজগঞ্জ।
সভায় শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও পরিবেশ উন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সুসম্পর্ক এবং শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম. গোলাম রেজা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান, বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নূরুল ইসলাম গোলাম, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক মন্ডল, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমীন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক এবং বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম।
এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও গভর্নিং বডি/ম্যানেজিং কমিটির সভাপতিগণ সভায় উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি ও প্রশাসনের মধ্যে সমন্বয় আরও জোরদার করতে হবে। শিক্ষার্থীদের মেধা ও নৈতিক বিকাশের পাশাপাশি আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
মতবিনিময় সভায় বেলকুচি উপজেলার শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত, গতিশীল ও মানসম্মত করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা ও মতামত প্রদান করা হয়।
অনুষ্ঠানটি আয়োজন করেন, উপজেলা প্রশাসন, বেলকুচি, সিরাজগঞ্জ।
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৫ নং ধুকুরিয়াবেড়া ইউনিয়নে ইলিয়াস হোসেনের গণসংযোগ, মোটরসাইকেল শো ডাউন , লিফলেট বিতরণ -
৯০ জনের বিরুদ্ধে দুদকে দাখিল করা অভিযোগের দ্রুত তদন্ত, আইনানুগ ব্যবস্থা এবং নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের বিচারের দাবি।
কাঠালিয়া সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে মেম্বার পদে পুনরায় প্রার্থিতা ঘোষণা করলেন মো. রুহুল আমিন জিহাদী
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জামায়াত নেতার মৃত্যু
নেত্রকোনায় ১১ কোটির বর্জ্য শোধনাগার এখন ময়লার ভাগাড়, পরিদর্শনে স্থানীয় এমপি
শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত।
লামার ডলুছড়ি বাজার ব্যবসায়ী উন্নয়ন কমিটির নির্বাচন পরিচালনা কমিটি (ঘোষণা)
কাঠালিয়ায় চেয়ারম্যান পদে দোয়া প্রার্থী শামসুল হক সুমনের উদ্যোগে বিনামূল্যে ডায়াবেটিক ঔষধি গাছ বিতরণ
মহামান্য রাষ্ট্রপতির সাথে দিনাজপুর-১ আসনের এমপি'র সাক্ষাৎ, ফলপ্রসূ আলোচনা।
গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ
শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট- ২০২৬ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত
জুলাই সনদ বাস্তবায়নের রিট শুনানি হলো না—প্রশ্ন উঠছে, কেন?
ঝালকাঠি-১ আসনের এমপি হলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সভাপতি, এলাকায় দোয়া-মোনাজাত ও মিষ্টি বিতরণ।
কাঠালিয়ায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত।
বেলকুচিতে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত -
জনপ্রিয়তার শীর্ষে বেলকুচি ধুকুরিয়াবেড়া ইউনিয়নে বিএনপিদলীয় মনোনয়ন প্রত্যাশী ইলিয়াস হোসেন,
দল বদলেই কি পাপমোচন? আওয়ামী লীগের বিতর্কিত নেতারা এখন তারেক রহমানের পাশেই
বর্ণাঢ্য আয়োজনে ঝিনাইদহে ‘সবুজ বাংলা টিভি’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জলঢাকায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুক্তরাষ্ট্র নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির শুভেচ্ছা
সিরাজগঞ্জ জেলা বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চুর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রায়গঞ্জ উপজেলা জামাতের ইসলাম
তমাল সরকারের আত্মসমর্পণ, নিরপেক্ষ তদন্তের দাবি
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন, তবে ৭০(খ) সংস্কারের পর এমন নির্বাচন হলে আরও আনন্দিত হতাম — অ্যাডভোকেট এ. এন. এম. ঈসা
বেলকুচিতে স্বেচ্ছাসেবকদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত -
রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা
রায়গঞ্জে এমপির সঙ্গে ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন
সিরাজগঞ্জের রায়গঞ্জে সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হকের গাড়িবহরে হামলার অভিযোগ করলে তা এখন মিথ্যা বলা হচ্ছে।
রায়গঞ্জ সদরে টিটিসি স্থাপনের দাবি, ‘সময় থাকতে জনগণের দাবি মেনে নিন’
সিরাজগঞ্জে এমপির গাড়িতে হামলা, জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্তের দাবি
জলঢাকায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ্যে উপজেলা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল।