নীলফামারী প্রতিনিধি: ২৪ সেপ্টেম্বার ২০২৬ ০৪:৩২ পি.এম
শিশুশ্রম হ্রাস ও ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখী করতে নীলফামারীতে বাইসাইকেল র্যালি
শিশুশ্রম হ্রাস, বাল্যবিয়ে রোধ এবং ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখী করার লক্ষ্যে নীলফামারীতে একটি সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। অলাভজনক সংস্থা ‘অ্যাসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট’ (এএফডি)-এর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
ক্যাম্পেইনের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বাইসাইকেল র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
রঙিন বেলুন উড়িয়ে র্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) ফারুক আহমেদ। এছাড়াও নীলফামারী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুর আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এএফডির নির্বাহী প্রধান সাইদা ইয়াসমিন। তিনি বলেন, "নীলফামারী জেলা বাল্যবিয়ে ও শিশুশ্রমের চরম ঝুঁকিতে রয়েছে। যে বয়সে শিশুদের হাতে বই-খাতা থাকার কথা, সে বয়সে তারা শ্রমে জড়িয়ে পড়ছে এবং বাল্যবিয়ে হয়ে যাচ্ছে। এই বাইসাইকেল র্যালির মাধ্যমে আমরা সমাজকে বার্তা দিতে চাই—যেন কোনো শিশু শিক্ষাজীবন থেকে ঝরে না পড়ে এবং বাল্যবিয়ে ও শিশুশ্রমের শিকার না হয়।"
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, "এটি অত্যন্ত চমৎকার ও সময়োপযোগী একটি উদ্যোগ। বাইসাইকেল র্যালির মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ইতিবাচক বার্তা পৌঁছাবে এবং সচেতনতা বৃদ্ধি পাবে। আমরাও চাই জেলাটি বাল্যবিয়ে ও শিশুশ্রম মুক্ত হোক।"
এএফডির প্রকল্প সমন্বয়কারী কাজল রায় জানান, সেভ দ্য চিলড্রেন ও নেদারল্যান্ডস সরকারের আর্থিক সহায়তায় নীলফামারী ও কুড়িগ্রাম জেলায় নারী অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিয়ে রোধ এবং শিশুশ্রম হ্রাসে কাজ করা হচ্ছে। এই ক্যাম্পেইনে ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০ জন শিক্ষার্থীসহ বিভিন্ন পেশাজীবী প্রতিনিধি অংশ নেন।
নরসিংদীর শিবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার ( ভূমি) সামিউর রহমান।
শেরপুরে ইয়াবা ও গাঁজাসহ একজন আটক
সর্বশেষ আপডেট -- গোপালগঞ্জে আওয়ামী লীগের সহিংসতা এমপি সেলিমের বাড়ি ও
খুলনায় বাবাকে বাঁচাতে গিয়ে প্রতিবেশীর ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম ছেলে
নেত্রকোনায় খনন ও দখল দূষণের শিকার এক সময়ের খরস্রোতা ঐতিহ্যবাহী মগড়া নদী
শেরপুরে জীবনের নিরাপত্তা চেয়ে ১৭ পরিবারের মানববন্ধন শেরপুর (বগুড়া) প্রতিনিধি :
গ্রামীণ ব্যাংক শাখায় আগুন দিল দুর্বৃত্তরা
কালীগঞ্জে মানিকের ব্যত্তিক্রমী উদ্যোগ ৪০ জন বিধবা অসহায় নারী পেল দুপুরের খাবার
সিরাজগঞ্জের তিনটি উপজেলায় পাকা সড়কে কাদা মাটির প্রলেপ, দুর্ঘটনার আশস্ক
কুমিল্লায় নিখোঁজের ৫ দিন পর পুকুরে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
নবীনগরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
কালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক , ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদন্ড
নেত্রকোনার হাওরে ফসলহানির পর এবার বিদ্যালয়ের ‘ফি-বাণিজ্য’, দিশেহারা অভিভাবকরা
বারহাট্টায় তীব্র জনবল সংকটে ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম, জোড়াতালিতে চলছে অফিস
মনিগ্রামে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত
বারহাট্টায় কেন্দ্রীয় আ.লীগ নেতার বাসায় হামলা-ভাঙচুর,একই রাতে একাধিক নেতার বাড়িতে তাণ্ডব
রাজনৈতিক উত্তেজনার পর টুঙ্গিপাড়ায় ফিরছে স্বস্তির পরিবেশ
ঘূর্ণিঝড়ের প্রভাবে সিরাজগঞ্জে বৃষ্টি ও ঘন কুয়াশা, বাড়ছে শীতের অনুভূতি
সূর্যের দেখা নেই দুই দিন, কুড়িগ্রামে বাড়ছে শীতের অনুভূতি
বাঘায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে কারসাজি
নবীনগরে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ১
লালমনিরহাটে কাজীদের কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালিত
কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড
খুলনা জিলা স্কুলের সাবেক সহকারী প্রধান শিক্ষকের সহধর্মিণীর ইন্তেকাল
মোহনগঞ্জে নাশকতার মামলায় উপজেলা আ.লীগের সহসভাপতি গ্রেপ্তার
কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু
আমতলীতে জেন্ডার বৈষম্য দূরীকরণে স্বপ্নছোঁয়ার উদ্যোগে অ্যাডভোকেসি সভা
কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশের অভিযানে ৭৯ বোতল ইস্কাফসহ ২ জন মাদক কারবারি গ্রেফতার
কুড়িগ্রাম জেলা পুলিশের ০২ জন সদস্যের পদোন্নতি ও র্যাংক ব্যাজ পরিধান
দামুড়হুদায় ৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১০ দামুড়হুদা :(১৬-১১-২০২৬)