শহিদুল ইসলাম নীলফামারী প্রতিনিধি: ১৫ অক্টোবার ২০২৬ ০৩:০৮ পি.এম
বিশ্ব
‘দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে স্মার্ট সাদাছড়ি বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, নীলফামারীর যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি কার্যালয় চত্বর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় জেলা প্রশাসকের পক্ষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তানজীর ইসলাম। সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. মাছুম আলী। বক্তব্য দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে. এম. শাহ্ আরেফিন। স্বাগত বক্তব্য দেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা শাহজাহান আলী। দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের পক্ষে বক্তব্য দেন জাকারিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহর সমাজসেবা অফিসার হৃদয় হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রবেশন কর্মকর্তা মো. ফরহাদ হোসেন, নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক এবং দ্বীপ্তমান মানব উন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি আব্দুল মোমিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বক্তারা বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ চলাচল, আত্মনির্ভরশীলতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সাদাছড়ি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আধুনিক প্রযুক্তিনির্ভর স্মার্ট সাদাছড়ি তাঁদের দৈনন্দিন চলাচল আরও সহজ ও নিরাপদ করতে সহায়ক হতে পারে। তাঁরা আরও বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা, তাঁদের অধিকার নিশ্চিত করা এবং শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ বাড়াতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। আলোচনা সভা শেষে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে স্মার্ট সাদাছড়ি বিতরণ করা হয়।
নরসিংদীর শিবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার ( ভূমি) সামিউর রহমান।
শেরপুরে ইয়াবা ও গাঁজাসহ একজন আটক
সর্বশেষ আপডেট -- গোপালগঞ্জে আওয়ামী লীগের সহিংসতা এমপি সেলিমের বাড়ি ও
খুলনায় বাবাকে বাঁচাতে গিয়ে প্রতিবেশীর ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম ছেলে
নেত্রকোনায় খনন ও দখল দূষণের শিকার এক সময়ের খরস্রোতা ঐতিহ্যবাহী মগড়া নদী
শেরপুরে জীবনের নিরাপত্তা চেয়ে ১৭ পরিবারের মানববন্ধন শেরপুর (বগুড়া) প্রতিনিধি :
গ্রামীণ ব্যাংক শাখায় আগুন দিল দুর্বৃত্তরা
কালীগঞ্জে মানিকের ব্যত্তিক্রমী উদ্যোগ ৪০ জন বিধবা অসহায় নারী পেল দুপুরের খাবার
সিরাজগঞ্জের তিনটি উপজেলায় পাকা সড়কে কাদা মাটির প্রলেপ, দুর্ঘটনার আশস্ক
কুমিল্লায় নিখোঁজের ৫ দিন পর পুকুরে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
নবীনগরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
কালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক , ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদন্ড
নেত্রকোনার হাওরে ফসলহানির পর এবার বিদ্যালয়ের ‘ফি-বাণিজ্য’, দিশেহারা অভিভাবকরা
বারহাট্টায় তীব্র জনবল সংকটে ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম, জোড়াতালিতে চলছে অফিস
মনিগ্রামে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত
বারহাট্টায় কেন্দ্রীয় আ.লীগ নেতার বাসায় হামলা-ভাঙচুর,একই রাতে একাধিক নেতার বাড়িতে তাণ্ডব
রাজনৈতিক উত্তেজনার পর টুঙ্গিপাড়ায় ফিরছে স্বস্তির পরিবেশ
ঘূর্ণিঝড়ের প্রভাবে সিরাজগঞ্জে বৃষ্টি ও ঘন কুয়াশা, বাড়ছে শীতের অনুভূতি
সূর্যের দেখা নেই দুই দিন, কুড়িগ্রামে বাড়ছে শীতের অনুভূতি
বাঘায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে কারসাজি
নবীনগরে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ১
লালমনিরহাটে কাজীদের কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালিত
কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড
খুলনা জিলা স্কুলের সাবেক সহকারী প্রধান শিক্ষকের সহধর্মিণীর ইন্তেকাল
মোহনগঞ্জে নাশকতার মামলায় উপজেলা আ.লীগের সহসভাপতি গ্রেপ্তার
কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু
আমতলীতে জেন্ডার বৈষম্য দূরীকরণে স্বপ্নছোঁয়ার উদ্যোগে অ্যাডভোকেসি সভা
কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশের অভিযানে ৭৯ বোতল ইস্কাফসহ ২ জন মাদক কারবারি গ্রেফতার
কুড়িগ্রাম জেলা পুলিশের ০২ জন সদস্যের পদোন্নতি ও র্যাংক ব্যাজ পরিধান
দামুড়হুদায় ৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১০ দামুড়হুদা :(১৬-১১-২০২৬)