নীলফামারী প্রতিনিধি: ২৫ আগষ্ট ২০২৬ ০৩:১০ পি.এম
নীলফামারী
নীলফামারী প্রতিনিধি: নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের মতিয়ার বিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির কার্যক্রম ও কমিটি গঠনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে হামলার অভিযোগ, হামলার হুমকি, মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার ভয়ভীতি এবং নিরাপত্তাহীনতার অভিযোগ উঠেছে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় গোড়গ্রাম ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাহার বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মতিয়ার বিল রামকলা পানি ব্যবস্থাপনা সমিতি ও ৬ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে পাঁচ শতাধিক মানুষ অংশ নেন। মানববন্ধনে স্থানীয় কৃষক, সমবায় সদস্য ও এলাকাবাসী বলেন, মতিয়ার বিলের পানি নিষ্কাশন ব্যবস্থা, কৃষকদের স্বার্থসংশ্লিষ্ট কার্যক্রম এবং সমবায় সমিতির কমিটি গঠন ও নির্বাচনকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে বিরোধ আরও তীব্র হয়েছে। এতে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, হাজীগঞ্জ বাজারে গেলে হামলা ও মারধর করা এবং তুলে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হচ্ছে। পাশাপাশি মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার ভয়ভীতিও দেখানো হচ্ছে। এসব কারণে নিজেদের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছে। বক্তারা অভিযোগ করেন, বিরোধের ধারাবাহিকতায় গত শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে হাজীগঞ্জ বাজারে মতিয়ার বিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির অ্যাডহক কমিটির সদস্য মো. আমিরুল ইসলামের ওপর আকস্মিক হামলার ঘটনা ঘটে। হেলমেট পরিহিত কয়েকজন ব্যক্তি পেছন থেকে তাকে আঘাত করেন। এতে তিনি মাটিতে পড়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করেন।
হামলার সঙ্গে কারা জড়িত এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উদঘাটনের দাবি জানানো হয়। একই সঙ্গে হামলার হুমকি, মারধরের ভয়, তুলে নিয়ে যাওয়ার হুমকি এবং মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ গুরুত্বের সঙ্গে যাচাই করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
মানববন্ধনে মতিয়ার বিলের পানি নিষ্কাশন ব্যবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। দীর্ঘদিন ধরে বিলের পানি নিষ্কাশনের ড্রেন ময়লা-আবর্জনা, কচুরিপানা ও আগাছায় বন্ধ থাকায় পানি প্রবাহ ব্যাহত হচ্ছিল। এতে কৃষিজমিতে পানি জমে চাষাবাদ ব্যাহত হওয়ার পাশাপাশি কৃষকদের দুর্ভোগ বাড়ছিল। স্থানীয় উদ্যোগে ড্রেন পরিষ্কার করার পর পানি প্রবাহ স্বাভাবিক হতে শুরু হয়েছে। পানি নিষ্কাশনের এ ব্যবস্থা কোনো বিরোধের কারণে যেন বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে প্রশাসনিক তদারকির দাবি জানান বক্তারা।
সমবায় সমিতির কমিটি গঠন প্রসঙ্গে তারা বলেন, দীর্ঘদিন নিয়মিত কমিটি গঠন ও নির্বাচন না হওয়ায় সমিতির কার্যক্রমে স্থবিরতা তৈরি হয়েছিল। পরে কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হলে অ্যাডহক কমিটি ও সমিতির কার্যক্রমকে কেন্দ্র করে মতবিরোধ সৃষ্টি হয়। নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সমিতির কমিটি গঠন ও নির্বাচন সম্পন্ন করার দাবি জানান তারা।
এদিকে একই দাবিতে গত ২৪ আগস্ট নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। মতিয়ার বিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি ও স্থানীয় এলাকাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসনের কাছে এ স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে হুমকি-ধমকি ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং কৃষকদের স্বার্থে মতিয়ার বিলের পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখার দাবি জানানো হয়। মানববন্ধন ও স্মারকলিপির মাধ্যমে স্থানীয়রা মতিয়ার বিলকে কেন্দ্র করে চলমান বিরোধের শান্তিপূর্ণ সমাধান, কৃষকদের স্বার্থ রক্ষা এবং এলাকায় স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
কাঠালিয়ায় উপসহকারী কৃষি কর্মকর্তার বসতঘরের সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ
ফুটবল ম্যাচে পক্ষপাতের অভিযোগ, খেলোয়াড়দের মারধরের হুমকি
বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান
বাউফল পৌরসভার ৯নং ওয়ার্ডে মেয়র প্রার্থী আলহাজ্ব
দিনাজপুর বীরগঞ্জে গ্রামীণ ঐতিহ্যের চোখ বেঁধে হাঁস খেলায় মাতল পাল্টাপুরে
আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির
ঢাকা টু রংপুর লং মার্চ উপলক্ষে সিরাজগঞ্জের প্রবেশ দ্বার হাটিকুরুল গোল গোলচত্বরে জামায়াতের আমিরের পথ সভা অনুষ্ঠিত হয়েছে সিরাজগঞ্জ থেকে ফারুক আহমেদঃ
নীলফামারীর চড়াইখোলায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত
বান্দরবানের রুমায় বিচক্ষণতার পরিচয় দিয়ে নিখোঁজ ব্যক্তি মৃত্যুঞ্জয় কুমার মণ্ডল কে উদ্ধার, তদন্ত (অব্যাহত)
গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে দুর্নীতির মহোৎসব: জিম্মি সেবাগ্রহীতারা, নেপথ্যে দালাল-সিন্ডিকেট
নৌযান আর মানুষের কোলাহলে আবার কি ছুটবে নেত্রকোনার প্রাণ মগড়া নদী
খোলা বার্তায় সংবাদ প্রকাশের পর সাত দিনের ধার করা হুইলচেয়ারের পর এবার নিজের হুইলচেয়ার পেলেন রায়গঞ্জের আবুল কালাম
দিনাজপুর বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
জনপ্রিয়তায় সবার চেয়ে এগিয়ে মেম্বার প্রার্থী এস. এম. দেলোয়ার হোসেন
রাজাপুরের তৃণমূল নেতা-কর্মীরা "নাছিম সোহেল"-কে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেখতে চান
মৌলিক প্রশিক্ষণ শেষে আনসার ব্যাটালিয়নে মোঃ নাফিসের গৌরবময় মনোনয়ন
ঝিনাইদহে ডিবির অভিযানে বিদেশি পিস্তল জব্দ, অস্ত্র আইনে মামলা
জেএফকে বিমানবন্দরে হাবিবুর রহমান সেলিম রেজাকে নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির ফুলেল শুভেচ্ছা
গোপালগঞ্জে মুকসুদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট ১২ বার চুরি
বেলকুচিতে রাতের আঁধারে নির্মাণাধীন ভবনে হামলা চালিয়ে ভাঙচুর ,প্রায় ৬ লক্ষ টাকা ক্ষতির অভিযোগ -
নেত্রকোনায় ধান সংগ্রহে অনিয়ম: গুদাম কর্মকর্তা বরখাস্ত, জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি
গোপালগঞ্জে মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
এসি ল্যান্ড ছাড়া দীর্ঘ দিন গোপালগঞ্জ সদরে ভূমি সেবায় চরম ভোগান্তি, দ্রুত পদায়নের দাবি
বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর সলিলসমাধি ও ভ্যানচালকের রহস্যজনক মৃত্যু
কুমিল্লায় রাজ-রাজেশ্বরী কালী বাড়িতে ২৪ প্রহরব্যাপী হরিনাম মহানামযজ্ঞ আরম্ভ
৩৭ বছর ধরে ব্যবসা, কখনো পঁচা মাংস বিক্রি করিনি — সংবাদ সম্মেলনে আরাদন মিয়া
কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও সনদ বিতরণ
বান্দরবানের রুমায় কিশোরী ধর্ষণের অভিযোগে চার যুবক (আটক)
"ময়মনসিংহে জেলা প্রশাসকের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-
শিক্ষক সংকটের কারণে নিয়মিত ক্লাস হচ্ছে না নেত্রকোনা সরকারি কলেজে,শিক্ষক মাত্র দুজন