এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ ০৬ জুলাই ২০২৬ ০৬:২৭ পি.এম
“উন্নত পল্লী সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলাহাটে প্রথমবারের মতো পালিত হলো, জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬।
দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) আওতাধীন ভোলাহাট উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড (ইউসিসিএ লিঃ) এর বৃক্ষ রোপনসহ নানা কর্মসূচির আয়োজন করে।
সোমবার (৬ জুলাই ২০২৬) সকাল সাড়ে ১০টায় বিআরডিবি ভোলাহাট কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভোলাহাট বিআরডিবি সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদ হোসেন। সভায় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইব্রাহীম খলিলুল্লাহ, আহ্বায়ক আরডিও মোঃ সবুজ আলী, ভোলাহাট ইউসিসিএলিঃ-এর সভাপতি মোঃ মিজানুর রহমান মিজু, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াজদানি আলিম আল রাজী জর্জসহ সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে ইউসিসিএলিএর আওতাধীন সমবায় সমিতিগুলোর সভাপতি, সদস্য এবং বিআরডিবির কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, দেশের সার্বিক উন্নয়নের মূল ভিত্তি হচ্ছে গ্রামীণ উন্নয়ন। দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, কৃষি ও সমবায়ভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের মাধ্যমে পল্লী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিআরডিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য বাস্তবায়নে পল্লী উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার ওপরও গুরুত্বারোপ করা হয়।
বক্তারা পল্লী উন্নয়নের মাধ্যমে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন এবং গ্রামীণ জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।
০৬.০৭.২০২৬ ইং
লামা প্রেস ক্লাবের নবগঠিত কমিটির সংবাদ (সম্মেলন)
আপনার সামান্য সাহায্য বাঁচাতে পারে এই দুটি নিষ্পাপ শিশুর প্রাণ!
দিনাজপুর কাহারোলে কান্তজিউর নৌবিহারে নৌকাডুবি, ৯ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার
কুমিল্লা আদালত প্রাঙ্গণে বৃক্ষরোপণ: সবুজের ছায়ায় ন্যায়বিচারের অঙ্গীকার
ঢাবি ছাত্রদলের নতুন কমিটি যে কোনো সময়, আলোচনায় একাধিক পরিচিত মুখ
নরসিংদীর শিবপুরের বাঘাব ইউনিয়নের ১০ অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ।
কুমিল্লায় ‘জোড়া শালিক সাহিত্য আড্ডা’র শততম পর্ব : সাহিত্য, সংস্কৃতি ও মানবিকতার এক অনন্য উৎসব
ভোলাহাটে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত!
কাদা-জলে নাকাল ২ লাখ মানুষ: কটিয়াদীর জালালপুর সড়ক যেন এক মরণফাঁদ!
কাদা-জলে নাকাল ২ লাখ মানুষ: কটিয়াদীর জালালপুর সড়ক যেন এক মরণফাঁদ!
কাদা-জলে নাকাল ২ লাখ মানুষ: কটিয়াদীর জালালপুর সড়ক যেন এক মরণফাঁদ!
ভোলাহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত!
নেত্রকোনার মোহনগঞ্জে ‘পার্টনার কংগ্রেস-২০০৬’ অনুষ্ঠিত
আর কোনো নতুন আশ্রয় নয়—রোহিঙ্গাদের নিজ মাতৃভূমি মিয়ানমারেই দ্রুত, নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত হোক
কুড়িগ্রামে সড়ক বিভাগের সিন্ডিকেটের কারণে বাইপাসের সুবিধা থেকে বঞ্চিত হওয়ার শংকা
চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন
দক্ষিণ বঙ্গ সাহিত্য পরিষদের পুর্ণাঙ্গ কমিটি গঠন সম্পন্ন