মঙ্গলবার ২২ সেপ্টেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
কর্পোরেট

দক্ষিণ বঙ্গ সাহিত্য পরিষদের পুর্ণাঙ্গ কমিটি গঠন সম্পন্ন  

আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি: ১৪ জুন ২০২৬ ১২:০০ পি.এম

আলমগীর ছবি

 

 

দক্ষিণ বঙ্গ সাহিত্য পরিষদের পুর্ণাঙ্গ কমিটি গঠন, অভিষেক অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান ১৩ জুন ২০২৬ ইং শনিবার দিনব্যাপী বরিশাল বাপ্টিস্ট মিশন বালিকা বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। 

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট বরিশাল এর পরিচালক প্রফেসর রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে ৪৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হয়। এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন প্রফেসর রফিকুল ইসলাম খান, সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মু আল আমীন বাকলাই(ঝালকাঠি) ও সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন শাহিন ভূঁইয়া। 

ঝালকাঠি বরিশাল উজিরপুর গৌরনদী মুলাদী আগইলঝাড়া, কাঠালিয়া রাজাপুর মঠবাড়ীয়া প্রভৃতি এলাকার কবি সাহিত্যিকরা একটি বৃহত্তর পরিসরে দক্ষিণ বঙ্গ সাহিত্য পরিষদ গঠন করেন। ঝালকাঠি বরিশাল নলছিটি উজিরপুর মাঠবাড়িয়া পিরোজপুর কাঠালিয়ায় আঞ্চলিক সংগঠন থাকলেও বৃহত্তর পরিসরে কবি সাহিত্যিকদের এটি একটি কমিটি যে কমিটির মাধ্যমে অত্র এলাকার প্রবীণ এবং নবীন কবি সাহিত্যিক লেখক গবেষকরা একই প্লাটফর্মে আসার চেষ্টা করেছে। স্কুল কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রী, ব্যবসায়ী, কৃষিজীবীদের মধ্যে যারা সাহিত্য চর্চা করেন, কবিতা গান প্রবন্ধ নাটক ছোট গল্প লেখেন, গবেষণা করেন, বেতার ও টিভিতে গান লেখেন, গান পরিবেশন করেন, লোক সাহিত্য নিয়ে লেখালেখি করেন তারা অনেকেই এই সংগঠনের সম্পৃক্ত হয়েছেন। এই সংগঠনের উপদেষ্টা পরিষদে রয়েছেন একুশে পদকপ্রাপ্ত ছড়াকার তপংকর চক্রবর্তী, গবেষক সাইফুল ইসলাম বুলবুল, ঝালকাঠি সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ বিমল চক্রবর্তী প্রমুখ শিক্ষাবিদ। সংগঠনের সহ-সভাপতি আছেন টুনু কর্মকার (বরিশাল) তাসলিমা বেগম (বরিশাল) কামাল হোসেন (নলছিটি) রতন কুমার চ্যাটার্জী (উজিরপুর মহিলা কলেজ) হালিমা পারভীন (বরিশাল) আব্দুর রহিম (উজিরপুর) প্রমুখ। সাংগঠনিক সম্পাদক হয়েছেন জিল্লুর রহমান জিল্লু (কাঠালিয়া) উৎপল চক্রবর্তী (গৌরনদী) যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন মহিউদ্দিন আহমেদ (মুলাদী) সিনথিয়া ঘরামি (প্রধান শিক্ষক বাপ্পিস্ট মিশন বালিকা বিদ্যালয়) আবুল কালাম আজাদ (গৌরনদী) প্রচার সম্পাদক হয়েছেন রিয়াজ আহসান রুবেল (এটিও) ও মোহাম্মদ সাইফুল বারি ( ঝালকাঠি) অর্থ সম্পাদক আব্দুল মতিন (গৌরনদী) দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ (উজিরপুর) সাহিত্য সম্পাদক ভীষ্মদেব বারই (উজিরপুর) খলিলুর রহমান (গৌরনদী) সংস্কৃতি সম্পাদক সুমন বেপারী (মঠবাড়ী) মাহমুদা খানম (উজিরপুর) মহিলা সম্পাদিকা মোসাম্মৎ মল্লিকা ফেরদৌসী তন্বী (বরিশাল) ফাতেমা বেগম মুক্তা (ঝালকাঠি) তথ্য প্রযুক্তি সম্পাদক জান্নাতী আক্তার স্বর্ণা (উজিরপুর) ক্রিয়া সম্পাদক মোস্তফা কামাল (মঠবাড়িয়া) এছাড়াও সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন প্রাক্তন কলেজ শিক্ষক ফাইজুন নাহার শেলী, এমএ জাকারিয়া, মোঃ জামাল আজাদ, প্রাক্তন কলেজ শিক্ষক দুলাল সরকার, ফাতেমা জান্নাত চাঁদনী, পলাশ তালুকদার, চায়না দেবনাথ, নাসিমা খান, রুমানা রহমান, এম ইউ রিপন, জয়নাল আবেদীন সেলিম, ঝরনা দেবনাথ বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্টার বাহাউদ্দিন গোলাপ, মোঃ সেলিম জাকির হোসেন, তাপস মিত্র, সৈয়দ আব্দুল ওয়াদুদ শিকদার, রেজাউল করিম প্রমুখ। সকাল ১০টায় জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, বৃক্ষরোপণ, পরিচিতি অনুষ্ঠান ও আলোচনা অনুষ্ঠান শুরু হয়ে দুপুর ১.১৫টায় শেষ হয়। মধ্যাহ্ন বিরতির পর ২ঃ৫০ টায় শুরু হয়ে ৫টাপর্যন্ত আবৃত্তি গান সাহিত্য আলোচনা প্রভৃতি মিলিয়ে একটি মোনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠান উপস্থাপিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র সহ-সভাপতি মু আল আমীন বাকলাই। অনুষ্ঠানটি চমৎকার উপস্থাপন করেন সিনথিয়া ঘরামি ও সাংবাদিক সুমন বেপারী। কার্য নির্বাহী কমিটির সদস্য ছাড়াও ঝালকাঠির কবি নজরুল ইসলাম, সংগঠক শাকিল হাওলাদার রনি, সাংবাদিক উজ্জ্বল রহমান কবি ইমরান ইবনে আরজ, শাহরিয়ার হোসেন সীমান্ত, কবি সেলিম আহমেদ, কবি মনিরুজ্জামান, কবি পূর্ণিমা রায় ও কবিতার ফেরিওয়ালা মুসাফির, মারুফা খানম প্রমূখ বিভিন্ন স্থানের প্রায় শতাধিক কবি সাহিত্যিক এতে অংশগ্রহণ করেন।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

লামা প্রেস ক্লাবের নবগঠিত কমিটির সংবাদ (সম্মেলন)

news image

আপনার সামান্য সাহায্য বাঁচাতে পারে এই দুটি নিষ্পাপ শিশুর প্রাণ!

news image

দিনাজপুর কাহারোলে কান্তজিউর নৌবিহারে নৌকাডুবি, ৯ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার

news image

কুমিল্লা আদালত প্রাঙ্গণে বৃক্ষরোপণ: সবুজের ছায়ায় ন্যায়বিচারের অঙ্গীকার

news image

ঢাবি ছাত্রদলের নতুন কমিটি যে কোনো সময়, আলোচনায় একাধিক পরিচিত মুখ

news image

নরসিংদীর শিবপুরের বাঘাব ইউনিয়নের ১০ অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ।

news image

কুমিল্লায় ‘জোড়া শালিক সাহিত্য আড্ডা’র শততম পর্ব : সাহিত্য, সংস্কৃতি ও মানবিকতার এক অনন্য উৎসব

news image

ভোলাহাটে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত! 

news image

কাদা-জলে নাকাল ২ লাখ মানুষ: কটিয়াদীর জালালপুর সড়ক যেন এক মরণফাঁদ!

news image

কাদা-জলে নাকাল ২ লাখ মানুষ: কটিয়াদীর জালালপুর সড়ক যেন এক মরণফাঁদ!

news image

কাদা-জলে নাকাল ২ লাখ মানুষ: কটিয়াদীর জালালপুর সড়ক যেন এক মরণফাঁদ!

news image

ভোলাহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত!

news image

নেত্রকোনার মোহনগঞ্জে ‘পার্টনার কংগ্রেস-২০০৬’ অনুষ্ঠিত

news image

আর কোনো নতুন আশ্রয় নয়—রোহিঙ্গাদের নিজ মাতৃভূমি মিয়ানমারেই দ্রুত, নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত হোক

news image

কুড়িগ্রামে সড়ক বিভাগের সিন্ডিকেটের কারণে বাইপাসের সুবিধা থেকে বঞ্চিত হওয়ার শংকা

news image

চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন

news image

দক্ষিণ বঙ্গ সাহিত্য পরিষদের পুর্ণাঙ্গ কমিটি গঠন সম্পন্ন