রবিবার ২২ নভেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
কর্পোরেট

নেত্রকোনায় বিএনপি নেতার নেতৃত্বে এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে কাঁচা সড়ক মেরামত

সোহেল খান দূর্জয়- নেত্রকোনা : ২০ অক্টোবার ২০২৬ ০৩:২৮ পি.এম

নেত্রকোনায় নেত্রকোনায় বিএনপি নেতার নেতৃত্বে এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে কাঁচা সড়ক মেরামত

 

 

 

সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নে দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় গোবিন্দপুর উচ্চবিদ্যালয় থেকে টুকের বাজার পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার কাঁচা সড়ক বেহাল হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন অন্তত ২০ থেকে ২৫ গ্রামের মানুষ। সড়কটি সংস্কারে সরকারি উদ্যোগ না থাকায় এবার পূজার ছুটিতে স্থানীয় বাসিন্দাদের নিয়ে স্বেচ্ছাশ্রমে মেরামতের কাজ শুরু করেছেন বিএনপি নেতা কেফায়েত হোসেন কাঞ্চন। সম্প্রতি সড়কটির মেরামতকাজে অংশ নেন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাঁদের কেউ মাটি কাটছেন, কেউ সড়কের গর্ত ভরাট করছেন। নিজেদের যাতায়াতের পথ চলাচলের উপযোগী করতে সবাই মিলে কাজ করছেন। স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটি ওই এলাকার মানুষের যাতায়াতের অন্যতম প্রধান পথ। কৃষিপণ্য পরিবহন থেকে শুরু করে দৈনন্দিন নানা প্রয়োজনে এ সড়কের ওপর নির্ভর করতে হয় তাঁদের। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটি ভেঙেচুরে গেছে। বর্ষায় হাওরবেষ্টিত এলাকাটি পানিতে তলিয়ে থাকে। শুকনো মৌসুমেও সড়কের বেহাল দশার কারণে যানবাহন চলাচল ব্যাহত হয়। এতে রোগীদের উপজেলা শহরে নেওয়া ও কৃষিপণ্য বাজারজাতকরণসহ নানা কাজে দুর্ভোগ পোহাতে হয়।

 

এদিকে পোগলা ইউনিয়নের চন্দনকান্দি গ্রামের অটোরিকশাচালক কাবিল উদ্দিন বলেন, ‘এটি হাওরবেষ্টিত এলাকা। বর্ষা মৌসুমে রাস্তাটি পানির নিচে থাকে। শুকনো মৌসুমে মানুষ হেঁটে মোটামুটি চলাচল করতে পারলেও যানবাহন চলাচল করা কঠিন। তাই আজ এলাকাবাসী সবাই মিলে রাস্তাটি মেরামতের চেষ্টা করছি। ইনাতনগর গ্রামের বাসিন্দা নান্নু মিয়া বলেন, বড়ইগন্দ, শাহপুর, গোবিন্দপুর, খোড়াজান, বনগাঁও ও মাছুয়াকান্দাসহ আশপাশের প্রায় ২৫ গ্রামের মানুষ এ সড়ক দিয়ে যাতায়াত করেন। সড়কটির বেহাল অবস্থার কারণে কৃষিপণ্য পরিবহনসহ সামগ্রিক যোগাযোগব্যবস্থা ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন ধরে এ দুর্ভোগ পোহাতে হচ্ছে তাঁদের।গোবিন্দপুর গ্রামের বাসিন্দা প্রসেনজিৎ সরকার বলেন, ‘জন্মের পর থেকেই ঢাকায় থাকি। এখন পর্যন্ত কোনো সরকারকে এই রাস্তা সংস্কার করতে দেখিনি। পূজার ছুটিতে বাড়িতে এসে রাস্তা সংস্কারের কাজে অংশ নিয়েছি। সবাই মিলে কাজ করতে পেরে ভালো লাগছে। 

 

এ বিষয়ে কেফায়েত হোসেন কাঞ্চন বলেন,আমার ডাকে সাড়া দিয়ে এলাকাবাসী সড়ক সংস্কারের কাজে অংশ নিয়েছেন। প্রায় ছয় কিলোমিটার সড়কের মধ্যে বড়ইন্দ ইছাবাড়ির খালে কালভার্ট না থাকায় এক থেকে দেড় শ ফুট অংশ চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। তাই আমরা সেখান থেকেই কাজ শুরু করেছি। এলাকাবাসী সবাই মিলে কাঁচা সড়কটি মেরামতের চেষ্টা করছি।তিনি আরও বলেন, ‘সবাই মিলে ছোট ছোট সমস্যার সমাধান করতে পারলে একসময় বড় সমস্যারও সমাধান করা সম্ভব। আমি জাতীয়তাবাদী দল বিএনপির একজন ক্ষুদ্র কর্মী হিসেবে নিজের জায়গা থেকে বৈষম্যহীন, মাদকমুক্ত ও আদর্শ সমাজ গড়ার চেষ্টা করছি। মানুষের পাশে থেকে কাজ করতে চাই। স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, স্বেচ্ছাশ্রমে সাময়িক মেরামতের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সড়কটি স্থায়ীভাবে সংস্কারের উদ্যোগ নেবে। এতে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবেন কয়েক হাজার মানুষ।

 

 

 

২০/১০/২০২৬

আরও খবর

news image

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক

news image

চৌদ্দগ্রামে মহাসড়কে টায়ারে আগুন দিয়ে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ৬

news image

আধুনিকতার ছোঁয়ায় নেত্রকোনায় হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মাটির ঘর

news image

টেন্ডারের বছর পেরোলেও শেষ হয়নি সড়ক সংস্কার, ধুলা-গর্তে নাকাল হাজারো মানুষ |

news image

খেলার মাঠই পারে যুবসমাজকে মাদক ও জুয়ামুক্ত রাখতে: নীলফামারী-২ আসনের এমপি

news image

রাঙ্গামাটিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে হাবীব আজম- সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান

news image

নেত্রকোনায় বিএনপি নেতার নেতৃত্বে এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে কাঁচা সড়ক মেরামত

news image

যশোরের নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোরর্শেদের বিরুদ্ধে অনিয়ম: সরকারি নিয়ম অনুযায়ী অফিসে আসেন না 

news image

ব্রাহ্মণপাড়ায় একদিনে পুলিশের অভিযানে গ্রেপ্তার-৯

news image

খুলনায় জাতীয় যুবশক্তির উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ

news image

ফোরাম (SDF)-এর জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নসহ ৪ দফা দাবি ঘোষণা

news image

লামা প্রেস ক্লাবের নবগঠিত কমিটির সংবাদ (সম্মেলন)

news image

আপনার সামান্য সাহায্য বাঁচাতে পারে এই দুটি নিষ্পাপ শিশুর প্রাণ!

news image

দিনাজপুর কাহারোলে কান্তজিউর নৌবিহারে নৌকাডুবি, ৯ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার

news image

কুমিল্লা আদালত প্রাঙ্গণে বৃক্ষরোপণ: সবুজের ছায়ায় ন্যায়বিচারের অঙ্গীকার

news image

ঢাবি ছাত্রদলের নতুন কমিটি যে কোনো সময়, আলোচনায় একাধিক পরিচিত মুখ

news image

নরসিংদীর শিবপুরের বাঘাব ইউনিয়নের ১০ অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ।

news image

কুমিল্লায় ‘জোড়া শালিক সাহিত্য আড্ডা’র শততম পর্ব : সাহিত্য, সংস্কৃতি ও মানবিকতার এক অনন্য উৎসব

news image

ভোলাহাটে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত! 

news image

কাদা-জলে নাকাল ২ লাখ মানুষ: কটিয়াদীর জালালপুর সড়ক যেন এক মরণফাঁদ!

news image

কাদা-জলে নাকাল ২ লাখ মানুষ: কটিয়াদীর জালালপুর সড়ক যেন এক মরণফাঁদ!

news image

কাদা-জলে নাকাল ২ লাখ মানুষ: কটিয়াদীর জালালপুর সড়ক যেন এক মরণফাঁদ!

news image

ভোলাহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত!

news image

নেত্রকোনার মোহনগঞ্জে ‘পার্টনার কংগ্রেস-২০০৬’ অনুষ্ঠিত

news image

আর কোনো নতুন আশ্রয় নয়—রোহিঙ্গাদের নিজ মাতৃভূমি মিয়ানমারেই দ্রুত, নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত হোক

news image

কুড়িগ্রামে সড়ক বিভাগের সিন্ডিকেটের কারণে বাইপাসের সুবিধা থেকে বঞ্চিত হওয়ার শংকা

news image

চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন

news image

দক্ষিণ বঙ্গ সাহিত্য পরিষদের পুর্ণাঙ্গ কমিটি গঠন সম্পন্ন