সামিনুর ইসলাম নীলফামারী: ১১ সেপ্টেম্বার ২০২৬ ০৫:৩৩ এ.এম
সামিনুর ইসলাম নীলফামারী: জলঢাকায়:জলঢাকায় প্রাথমিক বিদ্যালয়ের ১৪ ফ্যান চুরি, শিক্ষকদের দায়িত্বহীনতার অভিযোগ
নীলফামারীর জলঢাকা উপজেলার পূর্ব শিমুলবাড়ী উদয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪টি সিলিং ফ্যান চুরির ঘটনা ঘটেছে। কোনো প্রকার তালা ভাঙা কিংবা ভাঙচুরের চিহ্ন ছাড়াই ঘটে যাওয়া এই রহস্যজনক চুরির ঘটনা এবং শিক্ষক-শিক্ষিকাদের দায়িত্বহীন আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
বিদ্যালয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার পাঠদান শেষে শিক্ষকরা প্রতিষ্ঠান বন্ধ করে চলে যান। পরবর্তীতে রবিবার এসে শ্রেণি কক্ষের ১৪টি সিলিং ফ্যান গায়েব দেখতে পান। তালা না ভেঙে কীভাবে ফ্যান চুরি হলো, তা নিয়ে প্রশ্ন উঠলেও এ বিষয়ে এখনো থানা পুলিশকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি।
ফ্যান চুরির বিষয়টি স্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিমাংশু কুমার রায় বলেন, “আমরা নিজেদের উদ্যোগে ফ্যানগুলো উদ্ধারের চেষ্টা করছি। উদ্ধার করতে না পারলে পরবর্তীতে থানায় লিখিত অভিযোগ করা হবে।”
এদিকে ঘটনার বিষয়ে জানতে সরজমিনে বিদ্যালয়ে গেলে সেখানকার সহকারী শিক্ষিকা পল্লবী রানী সাংবাদিকদের ওপর ক্ষোভ প্রকাশ করেন। তিনি ঔদ্ধত্যপূর্ণ আচরণে বলেন, “আমাদের প্রাতিষ্ঠানিক বিষয় আমরা দেখছি, এখানে সংবাদকর্মীদের কী কাজ?” শিক্ষিকার এমন বক্তব্যে স্থানীয় সুশীল সমাজ ও অভিভাবকদের মধ্যে নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
স্কুলের নথিপত্র অনুযায়ী মোট শিক্ষার্থী সংখ্যা ১১৫ জন দেখানো হলেও সরজমিনে উপস্থিতি দেখা গেছে মাত্র ২৯ জন। বিদ্যালয়ের পড়াশোনার চরম মানহীনতা ও শিক্ষক-শিক্ষিকাদের অলসতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, শিক্ষার উপযুক্ত পরিবেশ না থাকায় কোনো সচেতন অভিভাবক এখানে সন্তানকে ভর্তি করান না। দিনের পর দিন শিক্ষকদের খামখেয়ালিপনায় প্রতিষ্ঠানটি ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে।
চুরি ও অন্যান্য অনিয়মের বিষয়ে বক্তব্য জানতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও লাইন ব্যস্ত থাকায় তাঁর কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
শিক্ষার মান ফিরিয়ে আনতে এবং সরকারি সম্পদ রক্ষায় অবিলম্বে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কড়া নজরদারি দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।
দিনাজপুর বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতে চিহ্নিত জুয়ারি মতিন ও মনজুরুলের জরিমানা সহ কারাদন্ড.
নেত্রকোনায় ধারের টাকা ফেরত চাওয়ায় নাীরকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের, থানায় অভিযোগ
নড়াইল সদর থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ১১ জন গ্রেপ্তার
আদালতের রায়ে গোপালগঞ্জের "স্বর্ণা টাওয়ারের" দায়িত্ব পেলেন রিসিভার
বান্দরবানে পার্বত্য মন্ত্রীর ছবি এবং পরিচয় ব্যবহার করে টাকা দাবির অভিযোগ, থানায় সাধারণ (ডায়েরি)
বান্দরবানের রুমায় বিচক্ষণতার পরিচয় দিয়ে নিখোঁজ ব্যক্তি মৃত্যুঞ্জয় কুমার মণ্ডল কে উদ্ধার, তদন্ত (অব্যাহত)
বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫
চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি।
গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক
নড়াইলের লোহাগড়া আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা
ইভটিজিং প্রতিরোধে রায়গঞ্জে পুলিশের দিকনির্দেশনা
জলঢাকায় প্রাথমিক বিদ্যালয়ের ১৪ ফ্যান চুরি, শিক্ষকদের দায়িত্বহীনতার অভিযোগ
দুই মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ গ্রেপ্তার
নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১
নেত্রকোনায় পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবা খুন
নেত্রকোনার মদনে পুলিশের সাঁড়াশি অভিযান, সরকারি চাল ও ইয়াবাসহ গ্রেপ্তার- ৯
দিনাজপুর বীরগঞ্জে প্রায় ২২ লক্ষ টাকা আত্মসাতের মামলায় ইটভাটা ম্যানেজার কারাগারে।
কুমিল্লায় শিশুকে ধর্ষণের পর হত্যা।। আসামির যাবজ্জীবন
জমি জালিয়াতি, বসতবাড়ি দখলের অভিযোগ; পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন
রায়গঞ্জে ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেফতার
আদালত থেকে লাফ দিয়ে পালালেন চুরি মামলার আসামি
গোপালগঞ্জে র্যাব পরিচয়ে বিকাশ কর্মীর থেকে দুই লাখ টাকা ছিনতাই অভিযোগ
গোপালগঞ্জে জেলা পুলিশের কীট প্যারেড অনুষ্ঠিত
নেত্রকোনায় পুকুর দখল করে নির্মিত অনুমোদনহীন অবৈধ দুইতলা ভবন উচ্ছেদ কার্যক্রম শুরু
জলঢাকা কাজিরহাট পন্ডিত পাড়ায় মাদক ও জুয়া বিরোধী আলোচনা সভা, চারা বিতরণ
রায়গঞ্জে ইয়াবাসহ ৪ যুবক আটক
রাজাপুরে মাদকের বিরুদ্ধে চলছে ইউএনওর জিরো টলারেন্স অভিযান।
গোপালগঞ্জে অনলাইন জুয়ারি এজেন্ট সহ ৪ জন গ্রেফতার
গোপালগঞ্জে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় বিএনপি নেতা সোহেল আটক
রংপুরের চক্রবর্তী পরিবারের হত্যাকাণ্ডের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল