মোঃ সিমান্ত তালুকদার নিজস্ব প্রতিবেদন ২০ অক্টোবার ২০২৬ ০৩:৫৩ এ.এম
এডিএম স্টার অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক ও কলামিস্ট এইচ এম হাকিম
এডিএম স্টার অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক ও কলামিস্ট এইচ এম হাকিম
নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশের সাহিত্য, সংস্কৃতি, গণমাধ্যম ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ঐতিহ্যবাহী বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত ‘এডিএম স্টার অ্যাওয়ার্ড-২০২৫’-এর ১০ম আসরে বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন প্রতিশ্রুতিশীল সাংবাদিক ও কলামিস্ট এইচ এম হাকিম। এ ডি মাল্টিমিডিয়া ও এ ডি মডেল এজেন্সির যৌথ উদ্যোগে আয়োজিত এই জমকালো প্রাক-সন্ধ্যা সংবর্ধনা অনুষ্ঠানে অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এস এম মজিবুর রহমান এবং প্রধান আলোচক বাংলাদেশ আর্মড পুলিশের ৭ম ব্যাটালিয়ানের অ্যাডিশনাল ডিআইজি এ আর এম আলিফ-এর হাত থেকে তিনি এই গৌরবময় অ্যাওয়ার্ড গ্রহণ করেন।
বর্তমান সময়োপযোগী ও জোরালো কলাম লিখে দেশজুড়ে আলোচনার শীর্ষে উঠে এসেছেন এইচ এম হাকিম। বিশেষ করে "সীমান্তে রক্তের দাগ ও প্রশাসনিক উদাসীনতা: শূন্যের কোঠায় হত্যা কি শুধুই রাজনৈতিক আশ্বাস?", "অপ-সাংবাদিকতার ভিড়ে হারিয়ে যাচ্ছে প্রকৃত সাংবাদিকতা, বর্তমান প্রেক্ষাপট...", এবং "চীন ও জাপানের আদলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার উপায়"-এর মতো গঠনমূলক ও গবেষণাধর্মী কলাম পাঠকমহলে ব্যপক সমাদৃত হয়েছে। জাতীয় পর্যায়ে সাংবাদিকতার পাশাপাশি তিনি নিজের জন্মভূমি চুয়াডাঙ্গা জেলার জীবননগর এলাকার অসচ্ছল, গরীব, দুঃখী ও ছিন্নমূল মানুষদের সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। চুয়াডাঙ্গা জেলায় প্রতিষ্ঠিত 'জীবননগর মানবিক সংগঠন'-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসা এই তরুণ সমাজসেবক তাঁর এই বিশেষ অর্জন ও অ্যাওয়ার্ডটি পরম ভালোবাসায় নিজ এলাকার সর্বস্তরের মানুষের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন।
অনুষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ড. শেখ মহ. রেজাউল ইসলাম। এতে আয়োজনের অন্যতম মূল আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বাংলা চলচ্চিত্রের কালজয়ী মার্শাল আর্ট কিংবদন্তি চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জজকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী হাবিবুল হক এবং নারী উদ্যোক্তা মিতু আক্তার। এ ডি মাল্টিমিডিয়া ও এ ডি মডেল এজেন্সির কর্ণধার স্বপন আহম্মেদের সভাপতিত্বে এবং দেশবরেণ্য তারকা ও গুণীজনদের উপস্থিতিতে আয়োজিত এ মিলনমেলাটি এক অনাবিল আনন্দ, সাংস্কৃতিক পরিবেশনা ও উৎসবমুখর আবহে নতুন ইতিহাসের সূচনা করে।
শীতের আগমনেও নেত্রকোনার হাওরাঞ্চলে এখন দেখা মিলছে না অতিথি পাখির
গোপালগঞ্জ টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ডহুরী-কাকবাধালে রশি টানা খেলায় উৎসাহ দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম, খেলোয়াড়দের দিলেন টি-শার্ট
গোপালগঞ্জে সাংবাদিক লুৎফর সিকদারের মেয়ের ১২ তম শুভ জন্মদিন!
এডিএম স্টার অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক ও কলামিস্ট এইচ এম হাকিম
এডিএম স্টার অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক ও কলামিস্ট এইচ এম হাকিম
বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
স্কোপাস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মাইন্ডরিডার ফাউন্ডেশনের উদ্যোগে ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ‘মনের যত্ন সবার আগে’ কর্মশালা অনুষ্ঠিত
কুমিল্লা লালমাই লেকল্যান্ডে সুপ্রভাত মঞ্চের সদস্যদের প্রাণবন্ত সাংস্কৃতিক আড্ডা
সন্ত্রাসী হামলার শিকার রাড্ডা পরিদর্শনে ক্রীড়া প্রতিমন্ত্রী ধ্বংসযজ্ঞ দেখে আমি মর্মাহত, সংস্কার করে দ্রুত সেবা চালু করা হবে
আন্তর্জাতিক এমিতে মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’
নেত্রকোনায় ব্রিটিশ রাষ্ট্রনায়ক নলিনীরঞ্জনের বাড়ির স্মৃতি নীরবে ক্ষয়ে যাচ্ছে
নেত্রকোনায় ৫০ কোটি টাকার শৈলজারঞ্জন মজুমদারের সাংস্কৃতিক কেন্দ্র এখন তালাবদ্ধ
ইলিশের রাজধানী খ্যাত চাঁদপুরের মোহনায় একদিন: সুপ্রভাত
আদালত প্রাঙ্গনে তিশা : স্বামীর ক্ষমতা দেখিয়ে আমার সঙ্গে এটা করেছে
প্রতিভাবান শিল্পীদের প্ল্যাটফর্ম দিতে চান গীতিকার ও সুরকার সালমান আহমেদ মাসুম
সামাজিক সাংস্কৃতিক অঙ্গনে দীর্ঘদিনের পদচারণা রেদওয়ান
নতুন মিউজিক ভিডিও ‘ক্যামেরা ওয়ালা’ প্রকাশ আধুনিক নির্মাণ, হৃদয়ছোঁয়া গল্প ও দৃষ্টিনন্দন চিত্রায়ণে দর্শকদের মন জয় করতে আসছে NH Cinematic BD-এর নতুন আয়োজন
তিন বছর পূর্তিতে সংগ্রামী স্বাধীন ২৪ টিভি: আলোচনা সভা, মিলাদ মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উৎসবমুখর আয়োজন
সুন্দরবনের লোকালয়ে অজগরের হানা: বন থেকে উদ্ধার করে পুনরায় অবমুক্ত
দিনাজপুর বীরগঞ্জে শরিফ ভিডিও'র উদ্বোধন।
শিল্পকলা একাডেমির মহা পরিচালক কবি "রেজাউদ্দিন স্টালিন" এর হাত থেকে গুণীশিল্পী সম্মাননা পেলেন ঝালকাঠির বাউল ছালমা।
“মন ভাঙা আয়না”—জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি, কভার কণ্ঠে শিমুল হাসান
রাজাপুরে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ঘিরে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের।
লেখালেখি দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি ছড়াচ্ছেন তুলতুল
জনপ্রিয় কণ্ঠশিল্পী সিমলার মৌলিক গানে স্বপ্নযাত্রা
রায়গঞ্জে বিশ্বকাপ খেলা দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আসিফ নিহত